Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 07, 2026
করোনা সংকটে মাগুরায় লোকসানের মুখে মৎস্য খামারিরা

বাংলাদেশ

মাগুরা সংবাদদাতা
11 May, 2020, 08:10 pm
Last modified: 11 May, 2020, 08:15 pm

Related News

  • শীতের ৪ মাস খেজুর গাছ কাটতে তারা পাড়ি দেন ১০০ মাইল
  • নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, কোনো সন্দেহ নেই: প্রেস সচিব
  • মাগুরায় বাসের ধাক্কায় ভ্যানচালকসহ নিহত ৩, আহত ১৫
  • মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলা: একজনের মৃত্যুদণ্ড, তিনজন খালাস
  • মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ১৭ মে

করোনা সংকটে মাগুরায় লোকসানের মুখে মৎস্য খামারিরা

একই কারণে এসব খামারে কর্মরত শ্রমিকরা কর্মহীন হয়ে পড়ে পরিবার পরিজন নিয়ে কষ্টে দিন কাটাচ্ছেন।
মাগুরা সংবাদদাতা
11 May, 2020, 08:10 pm
Last modified: 11 May, 2020, 08:15 pm

করোনাভাইরাসের কারণে বিপাকে পড়েছেন মাগুরার মৎস্য খামারীরা। বিশেষ করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা না আসায় মাছ বিক্রি করতে না পেরে কোটি টাকা লোকসানের মুখে পড়েছেন বড় খামারিরা।

একই কারণে এসব খামারে কর্মরত শ্রমিকরা কর্মহীন হয়ে পড়ে পরিবার পরিজন নিয়ে কষ্টে দিন কাটাচ্ছেন। 

জেলা মৎস্য বিভাগ বলছে, ক্ষতিগ্রস্থ মৎস্য খামারীদের তালিকা করে তাদের সরকার ঘোষিত প্রণোদনার আওতায় আনা হবে।

জেলা মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী, মাগুরা জেলায় এক হাজারের বেশি মৎস্য খামারী রয়েছেন। যারা বাণিজ্যিকভাবে গড়ে তুলেছেন কয়েক শ' মৎস্য খামার। এর মধ্যে রয়েছে কমপক্ষে দুই শতাধিক বড় খামারী। যাদের একাধিক পুকুর ও ঘেরে পাঁচ থেকে ৫ হেক্টর জলাশয়ে রয়েছে বিভিন্ন প্রজাতির মাছের চাষ।

ছোট খামারীরা স্থানীয় বাজারে তাদের উৎপাদিত মাছ বিক্রি করে কোনোভাবে টিকে রয়েছেন। কিন্তু করোনাভাইরাসের কারণে বিভিন্ন জেলা থেকে পাইকারী ক্রেতারা না আসায় বড় খামরীরা তাদের উৎপাদিত বিপুল পরিমাণ মাছ বিক্রি করতে না পেরে পড়েছেন বিপাকে।

তন্ময় দত্ত নামে এক মৎস্য খামারী বলেন, সদরের নালিয়ারডাঙ্গি এলাকায় ১৫ একর জলাশয়ে তিনি সাতটি ঘেরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করেছেন। এসব ঘেরে একবার জাল টানলে আট থেকে ১০ ট্রাক মাছ ওঠে। এ মাছ বিগত দিনে তিনি ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে আসা পাইকারদের কাছে বিক্রি করে আসছিলেন। কিন্তু করোনা ভাইরাসের কারণে প্রায় দুইমাস ধরে ঢাকাসহ অন্য জেলার পাইকাররা মাছ কেনা বন্ধ করে দিয়েছেন। স্থানীয় বাজারে এক ট্রাক মাছ নিলেই দাম অর্ধেকে নেমে আসে। ফলে তিনি মাছ বিক্রি করতে না পেরে বিপাকে পড়েছেন।

'
তন্ময় দত্ত বলেন, পানি কমে যাওয়ায় প্রতিদিন ২৪ ঘণ্টা সাতটি ঘেরে পাম্প চালিয়ে রাখতে হচ্ছে। একই সঙ্গে এসব মাছের জন্য হাজার-হাজার টাকার খাবার কিনতে হচ্ছে। মাছ বিক্রি না হওয়ায় তার ঘেরে কর্মরত নিয়মিত-অনিয়মিত প্রায় ৫০ জন কর্মচারী রয়েছে, যাদের ঠিকমত বেতন দিতে পাচ্ছেন না।

তিনি বলেন, ব্যাংক থেকে কোটি টাকা ঋণ নিয়ে তিনি এসব খামার গড়ে তুলেছেন। অন্যদিকে মাছের খাবার জন্য দোকানীদের কাছে মোটা অংকের দেনার দায়ে তিনি এখন দিশেহারা হয়ে পড়েছেন। 

শুধু তন্ময় দত্ত নয়, জেলার প্রায় দুই শতাধিক বড় মৎস্য খামরীর অবস্থা একই রকম। 

ওহিদুর রহমান, পরিমল বিশ্বাসসহ বড় খামারে কর্মরত কয়েকজন শ্রমিক বলছেন, তাদের ঘের মালিকরা মাছ বিক্রি করতে না পারায় তারা অনেকে বেকার হয়ে পড়েছেন। আবার যারা কাজ করছেন তারাও নিয়মিত বেতন পাচ্ছেন না। বর্তমান করোনা সংকটে পরিবার পরিজন নিয়ে খেয়ে না খেয়ে দিন কাটছে এসব শ্রমিকদের।

জেলা মৎস্য অফিসার আসিকুর রহমান বলেন, বড় মৎস্য খামারীরা মাছ বিক্রি করতে না পেরে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। সরকার ক্ষতিগ্রস্থ খামারীদের জন্য প্রণোদনা ঘোষণা করেছে। ক্ষতিগ্রস্থ মৎস্য খামারীদের তালিকা করে তাদের প্রণোদনার আওতায় আনা হবে।
 
Related Topics

টপ নিউজ

মাগুরা / মৎস চাষ / মৎস্য খাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
    এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং
  • ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ (বাঁয়ে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি
    ৪৫ দিনের যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারীরা; গাজা-লেবাননের পরিস্থিতিতে পড়তে চায় না ইরান: অ্যাক্সিওস
  • ফাইল ছবি
    সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক
  • ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
    ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
  • কোলাজ: টিবিএস
    ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

Related News

  • শীতের ৪ মাস খেজুর গাছ কাটতে তারা পাড়ি দেন ১০০ মাইল
  • নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, কোনো সন্দেহ নেই: প্রেস সচিব
  • মাগুরায় বাসের ধাক্কায় ভ্যানচালকসহ নিহত ৩, আহত ১৫
  • মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলা: একজনের মৃত্যুদণ্ড, তিনজন খালাস
  • মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ১৭ মে

Most Read

1
চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
আন্তর্জাতিক

এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং

2
ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ (বাঁয়ে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি
আন্তর্জাতিক

৪৫ দিনের যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারীরা; গাজা-লেবাননের পরিস্থিতিতে পড়তে চায় না ইরান: অ্যাক্সিওস

3
ফাইল ছবি
অর্থনীতি

সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক

4
২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

6
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net