Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 08, 2026
করোনা ভাইরাসে বিপর্যস্ত কাঁকড়া ও কুঁচে রপ্তানি

বাংলাদেশ

খুলনা প্রতিনিধি
15 February, 2020, 06:25 pm
Last modified: 15 February, 2020, 06:35 pm

Related News

  • যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি কমলেও প্রতিযোগীদের চেয়ে এগিয়েছে বাংলাদেশ, আরও প্রবৃদ্ধির সুযোগ
  • রপ্তানির তুলনায় দ্রুত বাড়ছে আমদানি: অর্থবছরের প্রথম দুই মাসে বাণিজ্য ঘাটতি ২৯ শতাংশ বেড়ে ৩৮২ কোটি ডলার
  • রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই দিল্লিতে বাংলাদেশ-ভারত বাণিজ্য বৈঠক শুরু ৮ অক্টোবর
  • খুলনায় ছেলে হত্যার দেড় মাস পর বাবাকে গুলি করে হত্যা
  • ইরান যুদ্ধ শুরুর পর সেপ্টেম্বরে হরমুজ দিয়ে সর্বোচ্চ এলএনজির চালান রপ্তানি

করোনা ভাইরাসে বিপর্যস্ত কাঁকড়া ও কুঁচে রপ্তানি

বাংলাদেশ থেকে কাঁকড়া ও কুঁচে আমদানি বন্ধ করে দিয়েছে চীন। লোকসানে দক্ষিণাঞ্চলের ২৫ হাজার খামারি। প্রতিদিন লোকসান হচ্ছে ৪ কোটি টাকা। 
খুলনা প্রতিনিধি
15 February, 2020, 06:25 pm
Last modified: 15 February, 2020, 06:35 pm

করোনা ভাইরাসের কারণে বাংলাদেশ থেকে কাঁকড়া ও কুঁচে আমদানি বন্ধ করে দিয়েছে চীন। ফলে বৃহত্তর খুলনা অঞ্চলের উপকূলীয় এলাকার খামারে উৎপাদিত কাঁকড়া ও কুঁচে বিক্রি প্রায় বন্ধ হয়ে গেছে। এতে এ এলাকার উৎপাদিত কাঁকড়া ও কুঁচে নিয়ে বিপাকে পড়েছে প্রায় ২৫ হাজারের বেশি ব্যবসায়ী। 

ব্যবসায়ীরা বলছেন, উদ্ভুত পরিস্থিতি চলতে থাকলে কোনো কোনো ব্যবসায়ী অল্প দিনের মধ্যে দেওলিয়া হতে পারেন।

মৎস্যমাণ নিয়ন্ত্রণ ও রপ্তানি উন্নয়ন ব্যুরো সূত্র জানায়, বাংলাদেশের রপ্তানি পণ্যের তালিকায় ১৯৭৭ সালে নাম ওঠে কাঁকড়ার। ওই বছর দেশ থেকে মাত্র দুই হাজার ডলারের কাঁকড়া রপ্তানি হয়েছিল। চলতি অর্থ বছরের (২০১৯-২০) প্রথম পাঁচ মাসে কাঁকড়ার রপ্তানি দাঁড়িয়েছে ৫৮০ কোটি টাকায়। অপরদিকে চলতি অর্থ বছরের একই সময় কুঁচে রপ্তানি হয়েছে এক হাজার ৭৮৫ কোটি টাকার। রপ্তানি হওয়া এসব কাঁকড়া ও কুঁচের ৮৫ ভাগের বেশি রপ্তানি হয় চীনে। কিন্তু চীনে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর গত ২৫ জানুয়ারি থেকে কাঁকড়া ও কুঁচে রপ্তানি বন্ধ রয়েছে। 

খামারিরা জানান, খুলনা অঞ্চলের প্রায় ২৫ হাজার ছোটো-বড়ো খামারে কাঁকড়া ও কুঁচের চাষ হয়। স্বাভাবিক সময় প্রতিদিন এসব খামার থেকে ২৫ টন কাঁকড়া ও ১০ টন কুঁচে ঢাকার রপ্তানিকারকদের কাছে পাঠানো হয়। এখন এই কাঁকড়া ও কুঁচে খামারে মজুদ রয়েছে। ইতোমধ্যে খামারের ৮০ ভাগ কাঁকড়া ও কুঁচে মারা গেছে। 

তারা হতাশার সুরে জানান, যে কাঁকড়া কেজি প্রতি ১৮০০ টাকা থেকে দুই হাজার টাকায় বিক্রি হতো সেই কাঁকড়া এখন ৩০০ টাকা কেজি দরেও বিক্রি হচ্ছে না। ফলে খামারিরা কর্মচারীদের বেতনও দিতে পারছে না।

মফিজুল ইসলাম নামে সাতক্ষীরার এক ব্যবসায়ী জানান, ‘‘করোনা ভাইরাসের কারণে বর্তমানে চীনে কোনো কাঁকড়া ও কুঁচে রপ্তানি হচ্ছে না। ঢাকার রপ্তানিকারকরাও মজুদ কোনো মাল নিচ্ছে না। ফলে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি।’’

বাগেরহাটের মৎস্য খামারি জামাল শেখ জানান, ‘‘বিক্রি না হওয়া খামারগুলোতে কাঁকড়া ও কুঁচের স্তূপ তৈরি হয়েছে। ২৫ থেকে ৪১ দিনের মধ্যে কাঁকড়া আহরণ না করলে প্রকৃতির নিয়মে তা মারা যায়। ফলে এই অঞ্চলের খামারগুলোতে বিপুল পরিমাণ রপ্তানিযোগ্য কাঁকড়া মারা যাচ্ছে। এতে লোকসানে পড়ছেন খামারিরা।’’
 
বাগেরহাট কাঁকড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান বলেন, চীনে কাঁকড়া রপ্তানি বন্ধ থাকার কারণে আমাদের এ অঞ্চলের কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হচ্ছে। 

‘‘এই ব্যবসার সঙ্গে জড়িত ব্যবসায়ীরা সরকারি-বেসরকারি বিভিন্ন উৎস থেকে ঋণ নিয়ে বিনিয়োগ করেছে। কিন্তু রপ্তানি বন্ধ ও খামারে পণ্য নষ্ট হওয়ায় কোনো ব্যবসায়ী ঋণ পরিশোধ করতে পারছে না। ফলে এই ব্যবসায় সম্পৃক্তরা পথে বসার উপক্রম হয়েছে।’’

বাংলাদেশ কাঁকড়া সরবরাহ সমিতির সাধারণ সম্পাদক অজয় বিশ্বাস বলেন, দক্ষিণাঞ্চলে প্রায় ২৫ হাজার ছোটো-বড়ো খামারে কাঁকড়া ও কুঁচে চাষ হয়। স্বাভাবিক সময় প্রতিদিন এসব খামার থেকে ২৫ টন কাঁকড়া ও ১০ টন কুঁচে রপ্তানিরকারকদের কাছে পাঠানো হয়। এখন সেগুলো খামারে স্তূপ হয়ে পড়েছে। আমরা এখন কর্মচারী ও বিক্রেতাদের টাকা দিতে পারছি না। এ অবস্থা চলতে থাকলে আমাদের পথে বসা ছাড়া আর কোনো উপায় থাকবে না।

তিনি বলেন, ‘‘উৎপাদিত পণ্য নিয়ে চরমভাবে বিপাকে পড়েছে উপকূলীয় এলাকার খামারিরা। প্রতিদিন এ খাতে ক্ষতি হচ্ছে প্রায় চার কোটি টাকা।’’

বাংলাদেশ লাইভ অ্যান্ড চিল ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সদস্য ও রপ্তানিকারক মেহেদী হাসান বলেন, স্বাভাবিক সময় চীনে ২৫ থেকে ৩০ টন কাঁকড়া রপ্তানি হলেও চীনে নববর্ষের আগে তা বৃদ্ধি পেয়ে ৫০ টনে দাড়ায়। কিন্তু চীনে করোনা ভাইরাসের কারণে আমাদের পুরো রপ্তানি কার্যক্রম (শিপমেন্ট) বন্ধ রয়েছে। রপ্তানি বন্ধ থাকায় এর বিরূপ প্রভাব পড়েছে হংকং, কোরিয়া ও তাইওয়ানের বাজারেরও। ইতোমধ্যে এখানের বাজারেও কাঁকড়া ও কুঁচের মূল্য কমে গেছে।  

তিনি বলেন, করোনা ভাইরাসের কারণে গত একমাসে আমাদের ১৫০ কোটি টাকা থেকে ২০০ কোটি টাকার ক্ষতি হয়েছে।

খুলনা রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিচালক আলম সিদ্দিকী বলেন, ‘‘জীবিত কাঁকড়া ও কুঁচে রপ্তানি নিয়ন্ত্রিত হয় ঢাকার প্রধান কার্যালয় থেকে। আমাদের খুলনা কার্যালয়ে এ সম্পর্কিত কোনো তথ্য নেই। ফলে এ সম্পর্কিত ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে পারছি না।’’

বিশ্বের দ্বিতীয় বৃহৎ লবস্টার চিংড়ি ও কাঁকড়া আমদানিকারক চীন। ২০১৯ সালে সারা বিশ্ব থেকে চীন মোট ১২ হাজার ৬০০ টন লবস্টার জাতীয় বড় চিংড়ি আমদানি করে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা  সূত্রে এসব তথ্য জানা গেছে। ওই তালিকার প্রথম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র।
 

Related Topics

টপ নিউজ

কাঁকড়া / কুঁচ / রপ্তানি / করোনা ভাইরাস / খুলনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    রুশ প্রতিষ্ঠানের সঙ্গে বিরোধ যেভাবে দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় ধস নামাল
  • একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
    পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের
  • ফাইল ছবি: ইউএনবি
    চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 
  • সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
    সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি
    ইরান লস অ্যাঞ্জেলেস বা স্যান ডিয়েগো ধ্বংস করতে পারে, বললেন ট্রাম্প; ক্যালিফোর্নিয়ায় তোলপাড়; ‘বেপরোয়া’, ‘উন্মাদ’ বলে সমালোচনা
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই

Related News

  • যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি কমলেও প্রতিযোগীদের চেয়ে এগিয়েছে বাংলাদেশ, আরও প্রবৃদ্ধির সুযোগ
  • রপ্তানির তুলনায় দ্রুত বাড়ছে আমদানি: অর্থবছরের প্রথম দুই মাসে বাণিজ্য ঘাটতি ২৯ শতাংশ বেড়ে ৩৮২ কোটি ডলার
  • রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই দিল্লিতে বাংলাদেশ-ভারত বাণিজ্য বৈঠক শুরু ৮ অক্টোবর
  • খুলনায় ছেলে হত্যার দেড় মাস পর বাবাকে গুলি করে হত্যা
  • ইরান যুদ্ধ শুরুর পর সেপ্টেম্বরে হরমুজ দিয়ে সর্বোচ্চ এলএনজির চালান রপ্তানি

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

রুশ প্রতিষ্ঠানের সঙ্গে বিরোধ যেভাবে দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় ধস নামাল

2
একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
অর্থনীতি

পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের

3
ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 

4
সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
বাংলাদেশ

সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান লস অ্যাঞ্জেলেস বা স্যান ডিয়েগো ধ্বংস করতে পারে, বললেন ট্রাম্প; ক্যালিফোর্নিয়ায় তোলপাড়; ‘বেপরোয়া’, ‘উন্মাদ’ বলে সমালোচনা

6
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net