করোনায় একদিনে ৭ জনের মৃত্যু, সাত মাসে সর্বনিম্ন
আজ শুক্রবার সকাল আটটা নাগাদ গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ জনিত মৃত্যুর সংখ্যা কমে ৭ জনে নেমে এসেছে, দেশের মহামারি পরিস্থিতিতে যা স্থিতিশীল অগ্রগতির লক্ষণ।
এর আগে সর্বশেষ গত ১১ মার্চ ৬ জনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য কর্তৃপক্ষ। তারপর থেকেই দৈনিক প্রাণহানি বেড়েছিল।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় সার্স কভ-২ ভাইরাসে পজিটিভ শনাক্ত হয়েছেন আরও ৬৪৫ জন। পরীক্ষার বিপরীতে পজিটিভ শনাক্তের হার কমে ২ দশমিক ৭৭ শতাংশে নেমেছে।
এদিন জনস্বাস্থ্য কর্তৃপক্ষ দেশব্যাপী মোট ২৩ হাজার ৩০২টি নমুনা পরীক্ষা করেছে।
গত বৃহস্পতিবার ১২ জনের মৃত্যু ও ৮৬৩ জনকে পজিটিভ শনাক্তের কথা জানানো হয়।
সাম্প্রতিক তথ্য যোগ হয়ে, মোট মৃত্যু ২৭ হাজার ৬৫৪ ছাড়ালো, আর মোট সংক্রমিতের সংখ্যা ১৫ লাখ ৬১ হাজার ৫৬৩ জনে উন্নীত হয়েছে।
আজ শুক্রবার নাগাদ মৃতদের তিন জন করে ছিলেন ঢাকা ও চট্টগ্রাম বিভাগের, আর একজন রংপুরের।
গত ২৪ ঘণ্টায় মোট ৮১৪ জন রোগীকে কোভিড-১৯ মুক্ত ঘোষণা করা হয়, সার্বিক সুস্থতার হার ৯৭ দশমিক ৫১ শতাংশ।
এপর্যন্ত প্রাণঘাতী ভাইরাসের কবলে প্রাণ হারানোদের মধ্যে পুরুষ ছিলেন ১৭ হাজার ৭৩৩ জন ও নারী ৯ হাজার ৯২১ জন।
গেল বছরের ৮ মার্চ দেশের প্রথম কোভিড-১৯ রোগী শনাক্তের তথ্য জানানো হয়, আর প্রথম মৃত্যুর তথ্য জানানো হয় একই মাসের ১৮ তারিখে।
