Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
করোনার দ্বিতীয় ঢেউ আসছে, মাস্ক পরতেই হবে: প্রধানমন্ত্রী

বাংলাদেশ

ইউএনবি
19 November, 2020, 05:50 pm
Last modified: 19 November, 2020, 05:53 pm

Related News

  • কোটা সহিংসতার ক্ষয়ক্ষতি দেখতে সেতু ভবন, আহতদের দেখতে নিটোর পরিদর্শন প্রধানমন্ত্রীর
  • দেখুন: '৪০০ কোটি টাকার পিয়ন' কেতলি জাহাঙ্গীরের নজরকাড়া দুই বাড়ি
  • কেতলি জাহাঙ্গীর: চা দোকানি থেকে যেভাবে ‘৪০০ কোটি টাকার পিয়ন’
  • গ্রেট হল অব পিপলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
  • ‘ঘনিষ্ঠভাবে কাজ করতে উন্মুখ’: কিয়ার স্টারমারকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

করোনার দ্বিতীয় ঢেউ আসছে, মাস্ক পরতেই হবে: প্রধানমন্ত্রী

‘ভ্যাকসিনটি একবার উদ্ভাবিত হওয়ার পর বাংলাদেশ এটি পেতে পারে; কারণ সরকার এ জন্য অগ্রিম টাকা দিচ্ছে।’
ইউএনবি
19 November, 2020, 05:50 pm
Last modified: 19 November, 2020, 05:53 pm
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: পিএমও

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ আসন্ন উল্লেখ করে আবারও সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিশ্বজুড়ে ক্রমবর্ধমান কোভিড-১৯ রোগী শনাক্ত হওয়ার কথা তুলে করে তিনি আরও বলেন, 'আমি সবাইকে মাস্ক পরা এবং অন্যান্য সুরক্ষা বিধি অনুসরণ করার অনুরোধ জানাচ্ছি।'

বৃহস্পতিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সম্পাদকমণ্ডলীর বৈঠকে গণভববন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

করোনাভাইরাসের ভ্যাকসিন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, পৃথিবীর বিভিন্ন জায়গায় এ নিয়ে গবেষণা চলছে।

প্রধানমন্ত্রী বলেন, 'ভ্যাকসিনটি একবার উদ্ভাবিত হওয়ার পর বাংলাদেশ এটি পেতে পারে; কারণ সরকার এ জন্য অগ্রিম টাকা দিচ্ছে।'

তিনি বলেন, দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ-সম্পদ প্রয়োজনে কোনো সুফল দিতে পারে না এবং করোনাভাইরাস সবাইকে এই শিক্ষা দিয়েছে।

'উন্নত চিকিৎসার জন্য যারা প্রায়শই বিদেশে যেতেন কোভিড-১৯ তাদের জন্য একটি শিক্ষা,' বলেন সরকার প্রধান।

শেখ হাসিনা বলেন, বিশ্বের অনেক দেশ করোনা মহামারি দ্বারা সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় লড়াই করছে এবং অনেক উন্নত দেশের জিডিপি প্রবৃদ্ধির হারেও প্রভাব পড়েছে।

'কিন্তু বাংলাদেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পরপরই সরকার দেশের অর্থনীতির চাকা সচল রাখতে তাৎপর্যপূর্ণ, দূরদর্শী এবং পরিকল্পিত ব্যবস্থা গ্রহণ করেছে,' বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, অর্থনীতির চালু রাখতে করোনা সংক্রমণের শুরুতেই সরকার বিভিন্ন প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছিল।

তিনি আরও বলেন, পরিস্থিতি মোকাবিলায় দুই হাজার চিকিৎসকসহ উল্লেখযোগ্য সংখ্যক নার্স নিয়োগ করা হয়েছে।

'ফলস্বরূপ, বাংলাদেশে কোভিড-১৯ এর কারণে মৃত্যুর হার বিশ্বের অন্যান্য অনেক দেশের তুলনায় কম,' বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের ওপর দেশের জনগণের আস্থা ও বিশ্বাস রয়েছে, কারণ দলটি সর্বদা মানুষের কল্যাণে কাজ করে।

রাজনৈতিক ইস্যুতে কথা বলতে গিয়ে বিএনপি নেতাদের মিথ্যাচারের বিরুদ্ধে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, 'বিএনপি নেতারা রাস্তায় বাস জ্বালিয়ে সংসদে বক্তৃতা দেওয়ার সময় মিথ্যা কথা বলেন এবং পরিকল্পনা করে ভোটের মাঝেই তারা নির্বাচন থেকে সরে আসেন।'

বিদেশে নেতিবাচক অপপ্রচার চালিয়ে বিশ্ব সম্প্রদায়ের সামনে দেশের ভাবমূর্তি নষ্ট না করতে বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Related Topics

টপ নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা / বাংলাদেশে করোনাভাইরাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
    ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
    এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা
  • ছবি: টিবিএস
    মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড
  • ছবি: সৌজন্যে
    পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
    মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

Related News

  • কোটা সহিংসতার ক্ষয়ক্ষতি দেখতে সেতু ভবন, আহতদের দেখতে নিটোর পরিদর্শন প্রধানমন্ত্রীর
  • দেখুন: '৪০০ কোটি টাকার পিয়ন' কেতলি জাহাঙ্গীরের নজরকাড়া দুই বাড়ি
  • কেতলি জাহাঙ্গীর: চা দোকানি থেকে যেভাবে ‘৪০০ কোটি টাকার পিয়ন’
  • গ্রেট হল অব পিপলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
  • ‘ঘনিষ্ঠভাবে কাজ করতে উন্মুখ’: কিয়ার স্টারমারকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

Most Read

1
জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
আন্তর্জাতিক

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের

2
ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড

4
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার

5
যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net