Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 15, 2026
করোনাভাইরাস: সুস্থ হয়ে বাড়ি ফিরলেন বরগুনা-নরসিংদীর ১৯ জন

বাংলাদেশ

বরগুনা ও নরসিংদী প্রতিনিধি
24 April, 2020, 07:00 pm
Last modified: 24 April, 2020, 07:05 pm

Related News

  • নেতা-কর্মীদের ঐক্য ও জনসমর্থনই বিএনপির মূল শক্তি: মঈন খান 
  • মাঠ যখন লালে রাঙা: যেভাবে নরসিংদীর ঐতিহ্যবাহী টেক্সটাইল শিল্প বাঁচিয়ে রেখেছে লালসালু
  • নরসিংদী-২: এনসিপি প্রার্থী সারোয়ার তুষারকে সমর্থন জানিয়ে জামায়াত নেতার মিছিল
  • নরসিংদী-২: জোটের সিদ্ধান্ত অমান্য করে জামায়াত প্রার্থীর ‘গোপন’ প্রচারণার অভিযোগ সারোয়ার তুষারের
  • নরসিংদীতে চাঁদা না দেওয়ায় হামলা: আহত ৫ সাংবাদিক, আটক ২

করোনাভাইরাস: সুস্থ হয়ে বাড়ি ফিরলেন বরগুনা-নরসিংদীর ১৯ জন

সুস্থ্য হওয়া এই ১৯ জনের মধ্যে নরসিংদীর ১৭ জন যার মধ্যে ১৪ জনই স্বাস্থ্যকর্মী। আর বাকী দুজন বরগুনার।
বরগুনা ও নরসিংদী প্রতিনিধি
24 April, 2020, 07:00 pm
Last modified: 24 April, 2020, 07:05 pm
বরগুনায় সুস্থ দুই ব্যক্তি।

করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে হাসপাতালের ভর্তির পর চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে নিজ নিজ বাড়িতে ফিরে গেছেন নরসিংদী ও বরগুনা জেলার ১৯ ব্যক্তি।

সুস্থ্য হওয়া এই ১৯ জনের মধ্যে নরসিংদীর ১৭ জন যার মধ্যে ১৪ জনই স্বাস্থ্যকর্মী। আর বাকী দুজন বরগুনার। জেলা প্রতিনিধিদের পাঠানো খবর-

শুক্রবার বরগুনা জেনারেল হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন দুই ব্যক্তি। তাদের দুজনের বাড়ি সদর উপজেলায়। দুজনের মধ্যে একজনের বয়স ৬২ বছর এবং অন্যজনের বয়স ৩৫ বছর। 

সুস্থ হওয়ায় ওই দুই ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তাদের সেবা করা হাসপাতালে চিকিৎসক এবং নার্সসহ সকল স্বাস্থ্যকর্মীরা। পরে শুক্রবার দুপুর দুইটার দিকে হাসপাতালের নিজস্ব পরিবহনে করে তাদের বাড়ি পৌঁছে দেওয়া হয়। 

বরগুনা সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, ৬২ বছরের একজন ঢাকায় থাকা অবস্থায় তাবলিগ জামায়াত থেকে করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে বরগুনা আসেন। আর ৩৫ বছরের যুবক নারায়ণগঞ্জের কাঁচপুরে কর্মরত থাকা অবস্থায় করোনা ভাইরাসে সংক্রমিত হন। এরপর তিনিও বরগুনা আসেন। এ দুজনকেই গত ১১ এপ্রিল সন্ধ্যায় করোনা ভাইরাসে সংক্রমিত হিসেবে সনাক্ত করা হয়। পরে তাদের বরগুনা জেনারেল হাসপতালের আইসোলেশনে রেখে চিকিৎসা প্রদান করা হয়।

বরগুনা জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের প্রধান ডা. কামরুল আজাদ বলেন, ''যথাসময়ে চিকিৎসকদের তত্ত্বাবধায়নে চিকিৎসা পাওয়ায় তারা দুজন দ্রুত সুস্থ হয়েছেন। তারা আরো আগেই সুস্থ্য হয়েছেন। তাদের শেষের রিপোর্টটি আসতে দেরি হওয়ায় আমরা তাদের দেরিতে হাসপাতাল থেকে বাড়িতে পাঠিয়েছি। নয়তো আরো কয়েকদিন আগে তাদের বাড়ি পাঠাতে পারতাম।''

করোনা থেকে সুস্থ হওয়া দুজনের মধ্যে একজন বলেন, আক্রান্ত হওয়ার খবর পেয়ে আমি খুব ভয় পেয়েছিলাম। ভেঁবেছিলাম আর বাঁচবো না। কিন্তু আমিতো বেঁচে গেছি।

তিনি আরো বলেন, ''আমার আক্রান্তের খবর শুনে স্বজনরাই দূরে সরে গিয়েছিলো। যে সব স্বাস্থ্যকর্মীরা জীবনের ঝুকি নিয়ে আমার সংস্পর্শে এসেছেন, আমাকে চিকিৎসা দেয়ার পাশাপাশি সাহস যুগিয়েছন, তাদের আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। নতুন জীবনে আমি তাদের কাছে ঋণী হয়ে পড়েছি।''

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সোহরাব উদ্দিন বলেন, আমরা চেষ্টা করেছি আমাদের সাধ্যমত সেবা দেওয়ার। সার্বক্ষণিক তাদের নজরদারিতে রেখেছি। এ সব কারণে আমরা দুজনকে সুস্থ করে তুলতে সক্ষম হয়েছি। তিনি এ কৃতিত্বের পেছনে বরগুনা জেনারেল হাসপাতালের সকল চিকিৎসক, টেকনোলজিস্ট, ওয়ার্ড ইনচার্জ এবং নার্সসহ সকল স্বাস্থ্যকর্মীদের অবদান রয়েছে বলে জানান।

নরসিংদীতে সুস্থ হয়েছেন ১৭ জন

নরসিংদীর ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের আইসোলেশনে থাকা ১৭ জন ব্যক্তি সুস্থ হয়ে বৃহস্পতিবার বাড়ি ফিরেছেন। 

তাদের সুস্থতার ছাড়পত্র দিয়ে বাড়িতে ফেরার অনুমতি দিয়েছেন জেলা হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা. এম এন মিজানুর রহমান। ছাড়পত্র পাওয়া ১৭ জনের মধ্যে ১৪ জনই স্বাস্থ্যকর্মী।

অন্তত ১০ দিন আইসোলেশনে থাকা ওই ১৭ ব্যক্তির দুই ধাপে নমুনা পরীক্ষা করার পর রিপোর্ট নেগেটিভ আসায় তাদের বাড়িতে ফেরার ছাড়পত্র দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এর আগে আরও তিন জন সুস্থ হয়ে বাড়িতে ফেরেন। 
 

Related Topics

টপ নিউজ

করোনা থেকে সুস্থ / বরগুনা / নরসিংদী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস
    ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ
  • ফাইল ছবি: রয়টার্স
    নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প

Related News

  • নেতা-কর্মীদের ঐক্য ও জনসমর্থনই বিএনপির মূল শক্তি: মঈন খান 
  • মাঠ যখন লালে রাঙা: যেভাবে নরসিংদীর ঐতিহ্যবাহী টেক্সটাইল শিল্প বাঁচিয়ে রেখেছে লালসালু
  • নরসিংদী-২: এনসিপি প্রার্থী সারোয়ার তুষারকে সমর্থন জানিয়ে জামায়াত নেতার মিছিল
  • নরসিংদী-২: জোটের সিদ্ধান্ত অমান্য করে জামায়াত প্রার্থীর ‘গোপন’ প্রচারণার অভিযোগ সারোয়ার তুষারের
  • নরসিংদীতে চাঁদা না দেওয়ায় হামলা: আহত ৫ সাংবাদিক, আটক ২

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

4
ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস

5
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net