Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
করোনাভাইরাস: আক্রান্ত পুলিশের সংখ্যা ৪৫০০ ছাড়াল

বাংলাদেশ

ইউএনবি
30 May, 2020, 08:35 am
Last modified: 30 May, 2020, 08:45 am

Related News

  • ফিলিং ষ্টেশনে পুলিশের জন্য আলাদা লাইন ও বুথের দাবি
  • বিএনপি নেতা রিজভীর পা ছুঁয়ে সালাম করা সেই পুলিশ সদস্য প্রত্যাহার
  • যাত্রাবাড়ীতে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে মানিব্যাগ ও মোবাইল ফোন ছিনতাই
  • সেনানিবাসে আশ্রয় নেওয়া ৬২৬ জনের মধ্যে ৫১৫ জনই পুলিশ সদস্য, সাভারেই ছিলেন ৪৩৫ জন
  • আরও অন্তত সাত পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

করোনাভাইরাস: আক্রান্ত পুলিশের সংখ্যা ৪৫০০ ছাড়াল

তবে তাদের মধ্যে এক হাজার ৫৬৩ জন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন, যা মোট আক্রান্তের ৩৪ দশমিক ৩৯ শতাংশ।
ইউএনবি
30 May, 2020, 08:35 am
Last modified: 30 May, 2020, 08:45 am
ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

দায়িত্ব পালন করতে গিয়ে শুক্রবার পর্যন্ত চার হাজার ৫০০ পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে তাদের মধ্যে এক হাজার ৫৬৩ জন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন।

পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা এসব তথ্য জানান।

তিনি আরও বলেন, প্রতি তিনজন সংক্রমিত পুলিশ সদস্যের মধ্যে একজন পুরোপুরি সুস্থ হয়ে ওঠেছেন, যা মোট আক্রান্তের ৩৪ দশমিক ৩৯ শতাংশ।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, অব্যাহত চেষ্টা এবং নির্দেশনার ফলে সংক্রমিত পুলিশের সুস্থতার হার সন্তোষজনক এবং তাদের মধ্যে নতুন সংক্রমণের সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।

সাধারণ মানুষের পাশাপাশি ভাইরাসের বিরুদ্ধে লড়াই করা সামনের সারির যোদ্ধা চিকিৎসক, নার্স, পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরাও আক্রান্ত হচ্ছেন।

এদিকে, কোভিড-১৯ এ ১৫ পুলিশ সদস্য মারা গেছেন বলে পুলিশ সদরদপ্তর সূত্র জানিয়েছে।

সংক্রমিত পুলিশ সদস্যদের মধ্যে উচ্চপদস্থ কর্মকর্তাও রয়েছেন।

সূত্র জানায়, ২৩ মে পর্যন্ত করোনায় আক্রান্তের মধ্যে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, আট পুলিশ সুপার (এসপি), ১৯ অতিরিক্ত এসপি, ২০ সহকারী এসপি, নয় পরিদর্শক, ৩৮৬ উপ-পরিদর্শক (এসআই) এবং ৭৮১ সহকারী এসআই রয়েছেন।

বাংলাদেশ পুলিশ, সশস্ত্র বাহিনী এবং র‌্যাবসহ অন্যান্য সংস্থার সদস্যরা সারা দেশে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে যৌথভাবে কাজ করছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত সশস্ত্র বাহিনীর কর্মরত, সাবেক এবং তাদের পরিবারের ৩৪৫ সদস্যকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

এদিকে, খারাপ হতে থাকা পরিস্থিতি সামাল দিলে বাংলাদেশ পুলিশ সম্প্রতি করোনাভাইরাস আক্রান্ত বাহিনীর সদস্যদের চিকিৎসার জন্য রাজধানীর ২৫০ শয্যার ইমপালস হাসপাতাল ভাড়া করেছে।

বাংলাদেশে এখন পর্যন্ত ৪২ হাজার ৮৪৪ জন করোনাভাইরাসে আক্রান্ত এবং ৫৮২ জনের মৃত্যু হয়েছে।

এদিকে, সরকার ৩০ মে'র পরে চলমান সাধারণ ছুটি না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

অন্যদিকে, করোনাভাইরাস সংক্রমণের উচ্চ ঝুঁকির মধ্যে হাজার হাজার মানুষ তাদের গ্রামের বাড়িতে ঈদুল ফিতর উদযাপন শেষে রাজধানীতে প্রবেশ শুরু করেছে।

Related Topics

টপ নিউজ

পুলিশ সদস্য / করোনাভাইরাসে আক্রান্ত পুলিশ।

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • ফিলিং ষ্টেশনে পুলিশের জন্য আলাদা লাইন ও বুথের দাবি
  • বিএনপি নেতা রিজভীর পা ছুঁয়ে সালাম করা সেই পুলিশ সদস্য প্রত্যাহার
  • যাত্রাবাড়ীতে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে মানিব্যাগ ও মোবাইল ফোন ছিনতাই
  • সেনানিবাসে আশ্রয় নেওয়া ৬২৬ জনের মধ্যে ৫১৫ জনই পুলিশ সদস্য, সাভারেই ছিলেন ৪৩৫ জন
  • আরও অন্তত সাত পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net