Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 21, 2026
এস কে সিনহা এবং ১০ জনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলার রায় পেছালো 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 October, 2021, 02:30 pm
Last modified: 05 October, 2021, 02:49 pm

Related News

  • পদ্মা ব্যাংক থেকে ১২৬ কোটি ৯৫ লাখ টাকা উদ্ধারে মন্ত্রণালয়ের সহায়তা চাইল জীবন বীমা
  • পদ্মা ব্যাংক থেকে টাকা বের করতে যেভাবে জটিল জাল বিছিয়েছিলেন চৌধুরী নাফিজ সরাফাত
  • ফারমার্স ব্যাংক কেলেঙ্কারি: চিশতী ও তার ছেলের ১২ বছরের কারাদণ্ড  
  • পাঁচ বছরেও রিটার্ন নেই, লোকসানি পদ্মা ব্যাংক থেকে বিনিয়োগ প্রত্যাহার করবে আইসিবি
  • দুর্নীতির মামলায় ‘পলাতক’ সাবেক প্রধান বিচারপতি সিনহার ১১ বছরের জেল

এস কে সিনহা এবং ১০ জনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলার রায় পেছালো 

আগামী ২১ অক্টোবর এই মামলার রায় ঘোষণা করা হবে। ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর ভারপ্রাপ্ত বিচারক আলী হোসেন নতুন তারিখ ধার্য করেছেন।
টিবিএস রিপোর্ট
05 October, 2021, 02:30 pm
Last modified: 05 October, 2021, 02:49 pm
ফাইল ছবি/সংগৃহীত

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে ৪ কোটি টাকা পাচারের অভিযোগে দায়ের করা দুর্নীতি মামলার রায় পিছিয়ে দিয়েছেন ঢাকার একটি আদালত।

আগামী ২১ অক্টোবর এই মামলার রায় ঘোষণা করা হবে। ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর ভারপ্রাপ্ত বিচারক আলী হোসেন নতুন তারিখ ধার্য করেন।

দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম জানিয়েছেন, বিচারকের অসুস্থতার কারণে রায় ঘোষণার তারিখ পিছিয়ে দেয়া হয়েছে।

এস কে সিনহা ছাড়াও অভিযুক্ত বাকি ১০ জন হলেন- ফারমার্স ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (বর্তমানে পদ্মা ব্যাংক) একেএম শামীম, সাবেক সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট গাজী সালাহউদ্দিন, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট স্বপন কুমার রায়, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. জিয়াউদ্দিন আহমেদ, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট সাফিউদ্দিন আসকারী, ভাইস প্রেসিডেন্ট মো. লুৎফুল হক, টাঙ্গাইলের মো. শাহজাহান, নিরঞ্জন চন্দ্র সাহা, রঞ্জিত চন্দ্র সাহা এবং তার স্ত্রী সান্ত্রী রায়। 

মো. জিয়াউদ্দিন আহমেদ নামে আরেক আসামী মৃত্যুবরণ করায় তাকে খালাস দেয়া হয়েছে। অভিযুক্তদের মধ্যে এস কে সিনহা, সাফিউদ্দিন আসকারী, রঞ্জিত চন্দ্র সাহা এবং তার স্ত্রী পলাতক রয়েছেন।

জানা যায়, কথিত ব্যবসায়ী শাহজাহান ও নিরঞ্জন ফারমার্স ব্যাংকের গুলশান শাখা থেকে চার কোটি টাকা ঋণ পেয়েছিলেন। সেই টাকা রনজিৎ চন্দ্র সাহার হাত ঘুরে বিচারপতি সিনহার বাড়ি বিক্রির টাকা হিসেবে দেখিয়ে তার ব্যাংক হিসাবে ঢুকেছে বলে অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে দুদক।

দুর্নীতি দমন আইন এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইনের অধীনে এটি শাস্তিযোগ্য অপরাধ।

পরে ২০১৯ সালের ১০ জুলাই ফারমার্স ব্যাংক থেকে ৪ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ বাদী হয়ে মামলা করেন দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন।

ওই বছরের ডিসেম্বরে দুদকের পরিচালক বেনজীর আহমেদ মামলায় অভিযোগপত্র দাখিল করেন।

২০২০ সালের ৫ জানুয়ারি ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ অভিযোগপত্র গ্রহণ করেন।

পরে একই বছরের ১৩ আগস্ট আদালত এস কে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
 

 

Related Topics

টপ নিউজ

এস কে সিনহা / ফারমার্স ব্যাংক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ১,৫০০ কর্মী ও আমানত ঝুঁকির কারণে স্ট্যানচার্টের রিটেইল ব্যবসা কিনতে আগ্রহী হচ্ছে না ক্রেতারা
    ১,৫০০ কর্মী ও আমানত ঝুঁকির কারণে স্ট্যানচার্টের রিটেইল ব্যবসা কিনতে আগ্রহী হচ্ছে না ক্রেতারা
  • ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালা। ফাইল ছবি: সংগৃহীত
    ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার
  • মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। ছবি: সংগৃহীত
    ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’—সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন মুন্সীগঞ্জ-৩ আসনের এমপি
  • সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর করা নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত
    সৌদিতে বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: খবর শুনে ফুফুর মৃত্যু; পরিবারে শোকের মাতম
  • মূল্যস্ফীতি যখন সঞ্চয়ে টান দিচ্ছে, তখন আমানতে সুদের হার কমাচ্ছে শীর্ষ ব্যাংকগুলো
    মূল্যস্ফীতি যখন সঞ্চয়ে টান দিচ্ছে, তখন আমানতে সুদের হার কমাচ্ছে শীর্ষ ব্যাংকগুলো
  • প্রতীকী ছবি
    নতুন বেতন কাঠামো: চলতি মাস থেকেই বাড়ছে বেতন, ভাতা আগের হারেই

Related News

  • পদ্মা ব্যাংক থেকে ১২৬ কোটি ৯৫ লাখ টাকা উদ্ধারে মন্ত্রণালয়ের সহায়তা চাইল জীবন বীমা
  • পদ্মা ব্যাংক থেকে টাকা বের করতে যেভাবে জটিল জাল বিছিয়েছিলেন চৌধুরী নাফিজ সরাফাত
  • ফারমার্স ব্যাংক কেলেঙ্কারি: চিশতী ও তার ছেলের ১২ বছরের কারাদণ্ড  
  • পাঁচ বছরেও রিটার্ন নেই, লোকসানি পদ্মা ব্যাংক থেকে বিনিয়োগ প্রত্যাহার করবে আইসিবি
  • দুর্নীতির মামলায় ‘পলাতক’ সাবেক প্রধান বিচারপতি সিনহার ১১ বছরের জেল

Most Read

1
১,৫০০ কর্মী ও আমানত ঝুঁকির কারণে স্ট্যানচার্টের রিটেইল ব্যবসা কিনতে আগ্রহী হচ্ছে না ক্রেতারা
অর্থনীতি

১,৫০০ কর্মী ও আমানত ঝুঁকির কারণে স্ট্যানচার্টের রিটেইল ব্যবসা কিনতে আগ্রহী হচ্ছে না ক্রেতারা

2
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালা। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার

3
মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’—সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন মুন্সীগঞ্জ-৩ আসনের এমপি

4
সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর করা নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সৌদিতে বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: খবর শুনে ফুফুর মৃত্যু; পরিবারে শোকের মাতম

5
মূল্যস্ফীতি যখন সঞ্চয়ে টান দিচ্ছে, তখন আমানতে সুদের হার কমাচ্ছে শীর্ষ ব্যাংকগুলো
অর্থনীতি

মূল্যস্ফীতি যখন সঞ্চয়ে টান দিচ্ছে, তখন আমানতে সুদের হার কমাচ্ছে শীর্ষ ব্যাংকগুলো

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

নতুন বেতন কাঠামো: চলতি মাস থেকেই বাড়ছে বেতন, ভাতা আগের হারেই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net