এসএসসি ও এইচএসসি নিয়ে সরকারের পরিকল্পনা কী, জানা যাবে আগামীকাল
মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পরীক্ষার নিয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উদ্বেগের মধ্যে সরকারের পরিকল্পনা জানাতে সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ১১টায় একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলন করবেন তিনি।
এর আগে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতির অবনতি হওয়ায় ২৯ জুন দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ৩০ জুলাই পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার।
মহামারির কারণে গত বছরের ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান।
এর মধ্যে একাধিকবার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পরিকল্পনা নিলেও মহামারির পরিস্থিতির বারবার অবনতি হওয়ায় তা থেকে সরে আসতে হয় সরকারকে।
