Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 20, 2026
এসএমএপি ঋণে দারিদ্র্য ঠেলে নতুন জীবনে পাঁচ লাখ কৃষক পরিবার

বাংলাদেশ

আব্বাস উদ্দিন নয়ন
10 September, 2021, 01:35 pm
Last modified: 10 September, 2021, 03:24 pm

Related News

  • সিন্ডিকেট ভেঙে কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: কৃষিমন্ত্রী
  • এক বছরের ব্যবধানে সরকারের অভ্যন্তরীণ ঋণ বেড়েছে ১.৫১ লাখ কোটি টাকা
  • চার ব্যাংক থেকে আরও ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • প্রায় দুই মাস পর ফের নিলামে ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • বর্তমান সরকারের লক্ষ্যই হচ্ছে কৃষককে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলা: প্রধানমন্ত্রী

এসএমএপি ঋণে দারিদ্র্য ঠেলে নতুন জীবনে পাঁচ লাখ কৃষক পরিবার

কৃষিকাজ ছাড়াও জলাশয়ে মাছচাষে, গরু-ছাগল-হাঁস-মুরগি পোষা, নকশিকাঁথার শৈল্পিক কারুকাজে ও ইমারত বানানোর মতো কাজও করছেন তারা। এখন আর কারো অনুকম্পার ধার ধারে না তারা।
আব্বাস উদ্দিন নয়ন
10 September, 2021, 01:35 pm
Last modified: 10 September, 2021, 03:24 pm
ছবি: টিবিএস

পাবনার চাটমোরের দারিদ্র আজিজুল হকের সঙ্গে বিয়ে হয় সালমা খাতুনের। অন্যের জমিতে কাজ করা আজিজুলের সম্বল বলতে দৈনিক মজুরি ছাড়া কিছু পাননি সালমা। অভাবের সংসারে দুই সন্তান জন্ম নেওয়ার পর চোখে সরষে ফুল দেখেন তিনি।

প্রতিবেশির পরামর্শে ২০১৬ সালে সিদীপ নামে একটি এনজিও থেকে ৪০ হাজার টাকা কৃষি ঋণ নিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করেন সালমা খাতুন। মাত্র পাঁচ বছরে শূন্য থেকে ২৩টি গরুর মালিক সালমা। রয়েছে কৃষি খামারও। সিদীপের সদস্য হওয়ার মাধ্যমে হাতে কলমে প্রশিক্ষণ ও ঋণ সহায়তায় স্বাবলম্বী হয়ে এখন গ্রামের উদাহরণ তিনি।

শুধু সালমা কিংবা নাসিমা নয় কৃষি কাজে এমন ভাগ্য বদলের গল্প প্রায় ৫ লাখ কৃষক পরিবারের। এসএমএপি থেকে ঋণ নিয়ে জীবন পাল্টিয়েছেন ৪ লাখ ৮৪ হাজার কৃষক। এক সময় অভাবে ধুকতে থাকা মানুষগুলো এখন ভোরের আলো ফোটার আগেই লেগে যান জমিতে ফসল ফলাতে। কৃষিকাজ ছাড়াও জলাশয়ে মাছচাষে, গরু-ছাগল-হাঁস-মুরগি পোষা, নকশিকাঁথার শৈল্পিক কারুকাজে ও ইমারত বানানোর মতো কাজও করছেন তারা। এখন আর কারো অনুকম্পার ধার ধারে না তারা।

সালমা খাতুন তার কাজের ব্যাপারে জানান, প্রতি সপ্তাহে তার গাভীর দুধ বিক্রি থেকে ২৫ হাজার টাকা আয় হয়। এবার ঈদে ৪ টি ষাঁড় গরু বিক্রি করে ৫,৫০ লাখ টাকা আয় করেন তিনি। 

ছবি: টিবিএস

সিদীপের উপসহকারি কৃষি কর্মকর্তা জাহিদ হাসান বলেন, জাপানী দাতা সংস্থা জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সহায়তায় বাংলাদেশ ব্যাংকের তত্বাবধানে বাংলাদেশ ব্যাংকের স্মল অ্যান্ড মার্জিনাল সাইজড ফার্মারস এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি ইমপ্রোভমেন্ট অ্যান্ড ডাইভার্সিফিকেশন ফাইন্যান্সিং (এসএমএপি)প্রজেক্ট থেকে ঋণ নিয়ে ভাগ্য বদলেছেন সালমা খাতুন।

তিনি বলেন, "এ প্রকল্পের আওতায় ২০১৬ সালে সাপ্তাহিক কিস্তিতে প্রথমে ৪০,০০০ টাকা জাগরণ ঋণ এবং পরে ছয় মাসের কিস্তিতে আরও ১.৩ লাখ টাকা ঋণ নেন সালমা খাতুন। সব ঋণ পরিশোধ করে এখন তিনি নিজে একটি খামারের মালিক। হাস মুরগীসহ কৃষি কাজেও দারুণ সফল তিনি। এলাকার মানুষকে নিজেই প্রশিক্ষণ দিচ্ছেন এ নারী।"

বিয়ের পর নতুন সংসারে সালমা খাতুনের মতোই কঠিন বাস্তবতার মুখে পড়েন মুন্সিগঞ্জ সদরের শোল্লাপাড়ার নাছিমা বেগম। ভীষণ কষ্টে চলছিল নাছিমার সংসার। স্বামী মহিউদ্দিন সামান্য কয়েক শতক জমিতে চাষাবাদে নিয়মিত তিনবেলা খাবার জুটতো না।

এমএমএপির কার্যক্রম নতুন প্রাণ দেয় নাছিমার সংসারেও। ৫০ হাজার টাকার এসএমএপি ঋণ এবং প্রশিক্ষণ নিয়ে গরু পালন ও চাষাবাদ শুরু করেন নাছিমা নিজে। পাঁচ বছরের ব্যবধানে নাছিমার এখন ৩০টি গরু। দৈনিক ৫০-৬০ লিটার দুধ পান। কৃষি কাজ থেকেও মাসে ১০-১২ হাজার টাকার সবজি বিক্রি করেন।

ছবি: টিবিএস

নাছিমা এখন পুরো এলাকার মানুষের কাছে এক প্রেরণার নাম। নিজের ও দেশের আর্থিক উন্নয়নের অনুকরণীয় দৃষ্টান্ত।

নিজের সাফল্য নিয়ে কিছু বলার অনুরোধ করলে এই প্রতিবেদকের কাছে তিনি বলেন, "সিদীপের এই ঋণ আমার জীবনকে বদলে দিয়েছে। কষ্টকে জয় করে আমি এখন সবার আপা।"

প্রশিক্ষণ পেয়েছে ৬.১৪ লাখ কৃষক 

এসএমএপি প্রকল্প বাস্তবায়ন ইউনিটের মো. আমজাদ হোসেন বলেন, প্রায় ৫ লাখ কৃষক পরিবারকে ঋণ সহায়তা দেয়ার পাশাপাশি প্রশিক্ষণ দেয়া হয়েছে ৬ লাখ ১৪ হাজার কৃষককে। কৃষিকাজ, চাষাবাদ, পশু পালন, গরু মোটাতাজাকরণ ও পশুর স্বাস্থ্য চিকিৎসা বিষয়ে হাতে কলমে শিখেছেন এসব কৃষক। সারাদেশের প্রান্তিক কৃষকরা এ সুবিধা পেয়েছেন।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, দেশের কৃষকদের প্রশিক্ষণ ও ঋণ সহায়তার মাধ্যমে দক্ষ করে তুলতে ২০১৪ সালে প্রকল্পটি হাতে নেয় জাইকা। ২০১৫ সালের শেষ দিকে মাঠ পর্যায়ে কাজ শুরু হয়। বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে সিদীপ, আশা, সাজেদা ফাউন্ডেশন, উদ্দীপন, বার্কসহ মোট ১১টি মাইক্রো ফিন্যান্স প্রতিষ্ঠানের দুই হাজার শাখার মাধ্যমে কাজ পরিচালনা হয়েছে।

২০১৫ সালে ৬০০ কোটি টাকা মূলধন নিয়ে শুরু হয় প্রকল্প থেকে পূনস্কিম ও রিফাইন্যান্সিসিংয়ের মাধ্যমে এখন পর্যন্ত ঋণ বিতরণ ২৩৯১ কোটি টাকা। ২০২৯ সাল পর্যন্ত তা ৫ হাজার কোটি টাকা ছাড়াবে বলে আশাবাদী প্রকল্প সংশ্লিষ্টদের।

ছবি: টিবিএস

প্রকল্পের একজন কর্মকর্তা  বলেন, জাইকার মাত্র ০.০১ শতাংশ সুদের এ অর্থায়ন কৃষকদের আর্থ সামাজিক উন্নয়নের পাশাপাশি দেশীয় এমএফএসগুলোর অবকাঠামো উন্নয়ন করেছে। প্রকল্প বাস্তবায়ন করতে প্রতিটি এমএফএসকে কৃষি কর্মকতা নিয়োগ দিতে হয়েছে। তাদের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। কৃষকদের প্রশিক্ষণ দিতে এসব কর্মকর্তাকে মাল্টিমিডিয়া প্রজেক্ট দেওয়া হয়েছে।  

কম সুদ ও সহজ কিস্তিতে আগ্রহ

২০১০ সালে একটি মাইক্রোফাইন্যান্স থেকে ২৯ শতাংশ সুদহারে ২০ হাজার টাকা ঋণ নেন রাজশাহীর মোহনপুরের তফাজ্জল হোসেন। নিজের ২১০ একর জমিতে চাষাবাদ করার জন্য এ ঋণ নিলেও স্বাবলম্বী হওয়ার পরিবর্তে উল্টো ঋণের জালে জড়িয়েছেন তিনি।

প্রতি সপ্তাহে কিস্তি পরিশোধ ও উচ্চসুদের কারণে ২০ হাজার টাকার ঋন বেড়ে কয়েকগুণে উন্নীত হয়। প্রতি সপ্তাহে ঋণ পরিশোধে জমি বিক্রির উপক্রম হয় এই কৃষকের। এর মধ্যেই ২০১৮ সালের শুরুতে জাইকা-বাংলাদেশ ব্যাংকের এসএমএপি ঋণের সন্ধান পান তিনি।

১ লাখ টাকা ঋণের সঙ্গে উন্নত জাতের ধান ও আলু চাষের প্রশিক্ষণ নিয়ে নতুন জীবন শুরু তফাজ্জলের। এই ঋণে ১৯ শতাংশ সুদ দিতে হলেও ৬ মাসের কিস্তি পরিশোধের সুযোগ ভাগ্য বদলে দেয় তার। হাইব্রিড আলু চাষ করে ফসল তুলে ঋণের কিস্তি পরিশোধ করেও ৫০ হাজার টাকার বেশি লাভ দেখেন তিনি।

তফাজ্জল হোসেন বলেন, এসএমএপি থেকে দুইবার ঋণ নিয়ে চাষাবাদ করে সফল হয়েছি। আগের এনজিও ঋণও পরিশোধ করেছি। এখন নিজের হাতেই যথেষ্ট ক্যাপিটাল রয়েছে।
 
স্বল্প সুদ ও সহজ কিন্তির সুবিধায় ভাগ্য বদলেছে তফাজ্জলের মতোই চট্টগ্রামের পুরস্কার বিজয়ী রাশেদা বেগমের। চাষাবাদের পাশাপাশি তিনি এখন প্রশিক্ষকও।

তিনি বলেন, ১১০০০০ টাকা ঋণ নিয়ে ৩০ শতক জমি লিজ নিয়ে শিম চাষ শুরু করে চার বছরে আমি সব ঋণ পরিশোধ করেছি। সেরা সিম চাষি হিসাবে ২০২০ সালে পুরস্কারও জিতেছি।

প্রকল্প পরিচালক আমজাদ হোসেন বলেন, জাইকা থেকে কম সুদে এ আর্থি সহায়তা পেলেও সরকারের নির্দেশনা ও দেশীয় আইন-কানুনের কারণে চূড়ান্ত পর্যায়ে সুদহার ১৯ শতাংশ। সাধারণ মাইক্রো ফিন্যান্সে যা ২৭ শতাংশের ওপরে। তবে কৃষক পরামর্শ ও প্রশিক্ষণ ফ্রি হওয়ায় অনেক লাভবান কৃষকরা। সবচেয়ে বেশি সুবিধা প্রতি সপ্তাহে কিস্তি দেওয়া লাগছে না।  

৮৩.৭ শতাংশই নারী

জাতীয় শ্রমশক্তি জরিপ অনুযায়ী কৃষিখাতে এখনো পুরুষের তুলনায় নারীর অংশগ্রহণ কম। তবে ব্যতিক্রম জাইকা-বাংলাদেশ বাংলাদেশ ব্যাংকের এসএমএটি প্রকল্প। এ প্রকল্পে এখন পর্যন্ত প্রশিক্ষণ পাওয়া ৬.১৫ লাখ মানুষের ৮৩.৭ শতাংশ নারী। ঋণ সুবিধা নেওয়া নারীর হারও একই রকম।

প্রকল্পের উপ পরিচালক মোর্শেদ আলম বলেন, প্রকল্পে নারীদের অর্থায়নের মাধ্যমে তাদের শুধু স্বাবলম্বীই করা হয়নি। এই প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণের মাধ্যমে নারীদের দক্ষ করে গড়ে তুলা হয়েছে। গ্রামের গরীব পরিবারের অবহেলিত নারীরা এখন সম্মানের আসনে বসেছেন।

এই প্রকল্পের মাধ্যমে নারীর ক্ষমতায়ন, দারিদ্রতামুক্তি ও খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণ করে এসডিজির তিনটি লক্ষ্য বাস্তবায়ন হয়েছে বলেও জানান তিনি।
 

Related Topics

টপ নিউজ

এসএমএপি ঋণ / কৃষক / বাংলাদেশ ব্যাংক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে তেলের জন্য লাইন। ছবি: মেহেদি হাসান/টিবিএস
    সক্ষমতার চেয়ে অকটেনের মজুত বেশি, তাহলে পাম্পের লম্বা লাইন শেষ হবে কবে?
  • চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
    চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা
  • সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
    যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়
  • ফাইল ছবি: রয়টার্স
    ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোকে ফরওয়ার্ড বুকিং এড়ানোর নির্দেশ
  • উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
    ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

Related News

  • সিন্ডিকেট ভেঙে কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: কৃষিমন্ত্রী
  • এক বছরের ব্যবধানে সরকারের অভ্যন্তরীণ ঋণ বেড়েছে ১.৫১ লাখ কোটি টাকা
  • চার ব্যাংক থেকে আরও ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • প্রায় দুই মাস পর ফের নিলামে ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • বর্তমান সরকারের লক্ষ্যই হচ্ছে কৃষককে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলা: প্রধানমন্ত্রী

Most Read

1
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে তেলের জন্য লাইন। ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

সক্ষমতার চেয়ে অকটেনের মজুত বেশি, তাহলে পাম্পের লম্বা লাইন শেষ হবে কবে?

2
চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
বাংলাদেশ

চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা

4
সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
আন্তর্জাতিক

যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়

5
ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোকে ফরওয়ার্ড বুকিং এড়ানোর নির্দেশ

6
উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net