Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 11, 2026
এক দশকেও চালু করা যায়নি বঙ্গবন্ধুর মায়ের নামের হাসাপাতাল

বাংলাদেশ

সাইফুদ্দিন সাইফ
07 October, 2021, 01:15 pm
Last modified: 07 October, 2021, 01:14 pm

Related News

  • ‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী
  • সিআরবিতে হাসপাতাল নির্মাণের উদ্যোগ ‘প্রকৃতি ধ্বংসের চেষ্টা’, বলছে পরিবেশবাদী সংগঠন
  • এডিপি বাস্তবায়নের হার কিছুটা বাড়লেও টাকার অঙ্কে ব্যয় কমেছে
  • চলমান প্রকল্পগুলোতে ব্যয় যৌক্তিকীকরণের সিদ্ধান্ত সরকারের
  • একনেক অনুমোদিত ১,৩০০ এর বেশি প্রকল্প রিভিউয়ের আওতায় আছে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

এক দশকেও চালু করা যায়নি বঙ্গবন্ধুর মায়ের নামের হাসাপাতাল

দীর্ঘদিন ধরে কাজ শেষ না হওয়ায় প্রকল্পের ব্যয় বেড়ে দ্বিগুণ হয়েছে। কাজ কবে শেষ হবে সে বিষয়েও কোনো নিশ্চয়তা নেই।
সাইফুদ্দিন সাইফ
07 October, 2021, 01:15 pm
Last modified: 07 October, 2021, 01:14 pm
ছবি: সংগৃহীত

সাতবার মেয়াদ বাড়ানোর পরও এক দশকেও শেষ করা যাচ্ছে না গোপালগঞ্জে বঙ্গবন্ধুর মায়ের নামে শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং নার্সিং ইনস্টিটিউটের নির্মাণকাজ। দীর্ঘদিন ধরে কাজ শেষ না হওয়ায় এর মধ্যে প্রকল্পের ব্যয় বেড়ে দ্বিগুণ হয়েছে। প্রকল্পের কাজ কবে শেষ হবে সে বিষয়েও কোনো নিশ্চয়তা নেই।

এদিকে ধীরগতির কাজের কারণে ৫০০ শয্যার এ হাসপাতাল ও মেডিকেল কলেজ নির্মাণ প্রকল্পের মেয়াদ ও ব্যয় আবারও বাড়ার আশঙ্কা করছে স্বাস্থ্য সেবা বিভাগ।

গত ২৯ আগষ্ট স্বাস্থ্য ও সেবা বিভাগের অনুষ্ঠিত প্রকল্প বাস্তবায়ন কমিটির সভায় (পিআইসি) এ আশঙ্কা প্রকাশ করা হয়েছে। সভায় সভপতিত্ব করেন স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. হেলাল উদ্দিন।

গোপালগঞ্জের ডিসি রোডে নির্মাণাধীণ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং নার্সিং ইনস্টিটিউট স্থাপন প্রকল্পের কাজ শুরু হয় ২০১২ সালের মার্চে। ২০১৫ সালের ফেব্রুয়ারিতে কাজ শেষ কওয়ার কথা ছিল।

সাতবার মেয়াদ বাড়ানোর পর সর্বশেষ গত অর্থবছরের জুনে প্রকল্পটি সমাপ্ত হওয়ার কথা ছিল। এ কারণে গত অর্থবছরে এ প্রকল্পে পর্যাপ্ত বরাদ্দও দেওয়া হয়। কিন্ত প্রকল্পটির কাজ শেষ করতে পারেনি বাস্তবায়নকানী সংস্থা স্বাস্থ্য অধিদপ্তর।

বাস্তবায়ন কাজ শেষ হবে না, এ শঙ্কায় চলতি অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে এ প্রকল্পে বরাদ্দ দেওয়া হয়েছে মাত্র সাড়ে ১১ কোটি টাকা। 

শুরু থেকে এ পর্যন্ত প্রকল্পটিতে ব্যয় হয়েছে ৫৩১ কোটি টাকা। আর প্রকল্পের ভৌত কাজের অগ্রগতি হয়েছে ৭৫ শতাংশ। প্রকল্পটি শেষ করতে চলতি অর্থবছরে ১৭৪ কোটি টাকা ব্যয় করতে হবে। ফলে চলতি অর্থবছরের এত কম বরাদ্দ দিয়ে প্রকল্প শেষ করা সম্ভব হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ধীর গতির এ প্রকল্পে শুরুতে ব্যয় ছিল ৪৬৩ দশমিক ৬২ কোটি টাকা। পরে দুই দফায় ব্যয় বাড়িয়ে ৭০৫ কোটি টাকা করা হয়েছে।

মো. হেলাল উদ্দিন বলেন, শুরু থেকে এ প্রকল্পে নানা ধরনের সমস্যা ছিল। এখনও ঠিকাদার নিয়ে জটিলতা রয়েছে। তবে সোমবার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্যমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় প্রকল্পটি চলতি অর্থবছরেই শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। বরাদ্দ বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও বলেছেন স্বাস্থ্য মন্ত্রী। 

অন্যদিকে প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, দরপত্র জটিলতায় এখনও হাসপাতালের যন্ত্রপাতি কেনা হয়নি। নার্সিং ইনস্টিটিউট নির্মাণের প্রায় অর্ধেক কাজই এখনও শেষ হয়নি। আবার শেষ হয়নি জনবল নিয়োগের প্রক্রিয়াও। ফলে পর্যাপ্ত বরাদ্দ পাওয়া গেলেও চলতি অর্থবছরের প্রকল্পের কাজ শেষ করা কঠিন হবে।

তবে দীর্ঘ সময়ক্ষেপণ করে মেডিকেল কলেজ ভবন নির্মাণ কাজ ১০০ শতাংশ এবং হাসপাতাল ভবনের কাজ ৯৬ শতাংশ শেষ হয়েছে। এছাড়া ডাক্তারদের জন্য ডরমিটরি, ছাত্রাবাসসহ বেশ কিছু ভবনের কাজও শেষ হয়েছে।

প্রকল্প পরিচালক ডা. অসিত কুমার মল্লিক বলেন, 'হাসপাতালের যন্ত্রপাতি ও আসবাবপত্র কেনার দরপত্রে ভুল ছিল। সে কারণে দরপত্র আহ্বান করা যায়নি। আশা করা হচ্ছে জানুয়ারির মধ্যে দরপত্র প্রক্রিয়ার কাজ শেষ হবে। আর এটি হলে আগামী বছরের জুন থেকে ইনডোর স্বাস্থ্য সেবা চালু করা সম্ভব হবে। তবে আগামী ডিসেম্বরে হাসপাতালের আউটডোর নির্মাণ চালু করার লক্ষ্য রয়েছে। এর মধ্যে জনবল নিয়োগের কাজও শেষ হবে।'

গত জানুয়ারিতে দায়িত্ব পাওয়া এই পকল্প পরিচালক জানান, তার সময়ে কাজের অনেক গতি এসেছে। তবে নার্সিং কলেজের ঠিকাদার মারা যাওয়ায় জটিলতায় এ কাজ কবে শেষ হবে, তা বলা যাচ্ছে না। মূল ঠিকাদারের দুই স্বত্বাধিকারীর মধ্যে মামলা চলছে। এ জটিলতা দূর না হলে নির্মাণকাজও শেষ হবে না।

২০১২ সালে শুরু হওয়া এ প্রকল্প নিয়ে ২০১৮ সালের জুনে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) নিবিড় পরিবীক্ষণ প্রতিবেদন তৈরি করে। ওই প্রতিবেদনে প্রকল্পের বাস্তবায়ন কাজের অগ্রগতি কম হওয়ার কারণ হিসেবে বলা হয়, জমি অধিগ্রহণে বিলম্ব, মাটি ভরাটে বিলম্বে ব্যাপক সময়ক্ষেপন হয়েছে।

দশতলা ভিত্তিসহ নয় তলা হাসপাতাল ভবন নির্মাণ কাজের দরপত্রে উল্লেখিত একক কাজের মূল্য এবং অভিজ্ঞতা-সংক্রান্ত শর্তের কারণ রেসপন্সিভ বিডার পাওয়া যায়নি। ফলে তৃতীয়বার দরপত্র বিজ্ঞপ্তিতে শর্ত শিথিল করা হয়। 

হাসপাতাল নির্মাণ করা শুরু হয় ২০১৭ সালের ফেব্রুয়ারিতে। আবার চুক্তি অনুযায়ী যে সময়ে কাজ শেষ করার কথা, সে সময়ের মধ্যে কাজ শেষ করেনি ঠিকাদার প্রতিষ্ঠান।

আইএমইডি বলছে ২০১৮ সালে ইন্টার্নি ডক্টরস (পুরুষ ও মহিলা) ডরমিটরি ভবন, ছাত্রাবাস ও ছাত্রী নিবাসসহ ১৭টি ভবনের কাজ শেষ হয়। কিন্ত এসব ভবন মেডিকেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়নি। এতে অনেক কাজই বিঘ্নিত হয়েছে।

প্রকল্পের আওতায় দশতলা ভিত্তির ওপর নয়তলা হাসপাতাল ভবন নির্মাণ ছাড়াও ইন্টার্নি ডক্টরস (পুরুষ ও মহিলা) ডরমিটরি ভবন নির্মাণ করা হয়েছে। এছাড়া আটতলা ফাউন্ডেশনের ওপর ছয়তলা ভবন নির্মাণ এবং ছাত্রাবাস ও ছাত্রী নিবাস নির্মাণ করা হয়েছে। এছাড়া সিঙ্গেল ডক্টর আবাসন এবং নার্স এবং ইমারজেন্সি স্টাফ ডরমিটরি ভবন নির্মাণ করা হয়েছে।

পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকা, সুপেয় পানি উত্তোলনের ব্যবস্থা না করা এবং বৈদ্যুতিক সাবস্টেশন স্থাপনে বিলম্ব ঘটছে বলে উল্লেখ করা হয়েছিল আইএমইডির প্রতিবেদনে।

Related Topics

টপ নিউজ

শেখ সায়েরা খাতুন হাসপাতাল / গোপালগঞ্জ / প্রকল্প

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে
  • মিনাবের শিশুদের জন্য নির্মিত গণকবর (বামে), সদ্য জন্ম নেওয়া মেয়ে ভিভিয়ানাকে কোলে নিয়ে লেভিট (ডানে)। ছবি: এনডিটিভি
    মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান
  • ভবনে ‘স্টেপিং ফরোয়ার্ড: দ্য ইনাগুরেশন অব রেইজ-২’ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিবিএস
    ‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন
  • পশ্চিমবঙ্গজুড়ে এখনো বামপন্থীদের শক্ত রাজনৈতিক নেটওয়ার্ক রয়েছে। যদিও তাদের ভোটসংখ্যা ২০১১ থেকে ক্রমশ কমেছে। ছবি: রয়টার্স
    ‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন
  • ২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইরাকের সামাওয়া শহরের দক্ষিণের মরুভূমিতে বুলডোজার দিয়ে বালুর টিলা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। ছবি: আহমাদ আল-রুবাই /এএফপি
    ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

Related News

  • ‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী
  • সিআরবিতে হাসপাতাল নির্মাণের উদ্যোগ ‘প্রকৃতি ধ্বংসের চেষ্টা’, বলছে পরিবেশবাদী সংগঠন
  • এডিপি বাস্তবায়নের হার কিছুটা বাড়লেও টাকার অঙ্কে ব্যয় কমেছে
  • চলমান প্রকল্পগুলোতে ব্যয় যৌক্তিকীকরণের সিদ্ধান্ত সরকারের
  • একনেক অনুমোদিত ১,৩০০ এর বেশি প্রকল্প রিভিউয়ের আওতায় আছে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে

2
মিনাবের শিশুদের জন্য নির্মিত গণকবর (বামে), সদ্য জন্ম নেওয়া মেয়ে ভিভিয়ানাকে কোলে নিয়ে লেভিট (ডানে)। ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান

3
ভবনে ‘স্টেপিং ফরোয়ার্ড: দ্য ইনাগুরেশন অব রেইজ-২’ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী

4
ছবি: সৌজন্যে প্রাপ্ত
বাংলাদেশ

চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন

5
পশ্চিমবঙ্গজুড়ে এখনো বামপন্থীদের শক্ত রাজনৈতিক নেটওয়ার্ক রয়েছে। যদিও তাদের ভোটসংখ্যা ২০১১ থেকে ক্রমশ কমেছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন

6
২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইরাকের সামাওয়া শহরের দক্ষিণের মরুভূমিতে বুলডোজার দিয়ে বালুর টিলা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। ছবি: আহমাদ আল-রুবাই /এএফপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net