Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 11, 2026
একদিনে ভারতে ৪ মেট্রিক টন ইলিশ রপ্তানি

বাংলাদেশ

যশোর প্রতিনিধি
28 October, 2021, 10:25 am
Last modified: 28 October, 2021, 10:30 am

Related News

  • ভারতে গেল মাত্র ১০৭ টন ইলিশ, রপ্তানির অনুমতি ছিল ১২০০ টন
  • ২০২৫ সালে ভারতে ১৪৫ টন ইলিশ রপ্তানি, ৭ বছরে সর্বনিম্ন; ১ বছরে দাম বেড়েছে ২৮-৫২%
  • আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে গেল ১২শ' কেজি ইলিশ
  • বেনাপোল বন্দর দিয়ে ৯ চালানে ভারতে ৪৫৯ টন ইলিশ রপ্তানি
  • ইলিশ রপ্তানি বন্ধে হাইকোর্টে রিট

একদিনে ভারতে ৪ মেট্রিক টন ইলিশ রপ্তানি

সরকারের বিশেষ অনুমতিতে ১১৫টি প্রতিষ্ঠান ৪ হাজার ৬০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন পায়। প্রতি কেজি ইলিশের দাম ধরা হয় ১০ ডলার।
যশোর প্রতিনিধি
28 October, 2021, 10:25 am
Last modified: 28 October, 2021, 10:30 am
ছবি-ইউএনবি

আবারও শুরু হয়েছে ভারতে ইলিশ মাছ রপ্তানি। গতকাল বুধবার (২৭ অক্টোবর) ৪ মেট্রিক টন ইলিশ ভারতে গেছে। 'সততা ফিশ ফিড' নামে একটি প্রতিষ্ঠান বেনাপোল দিয়ে এই মাছ রপ্তানি করেছে।

মঙ্গলবার সরকার ভারতে ইলিশ রপ্তানির সময় বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করে। বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব তানিয়া ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১১৫টি প্রতিষ্ঠানকে ৪০ টন করে রপ্তানির অনুমোদন দেয়া হয়েছিল। কিন্তু গত ৪ থেকে ২৫ অক্টোবর ইলিশের প্রধান প্রজনন মৌসুম হওয়ায় সারা দেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, বাজারজাতকরণ, বিক্রয় নিষিদ্ধ ছিল। যে কারণে অনুমোদন পাওয়া রপ্তানি প্রতিষ্ঠানগুলো ইলিশ রপ্তানি করতে পারেনি। এজন্য অবশিষ্ট ইলিশ রপ্তানির সময় আগামী ৫ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হলো।

বেনাপোল ফিশারিজ কোয়ারেন্টাইন অফিসার মাহবুবুর রহমান বলেন, "আমরা সরকারের নির্দেশনা পেয়েছি। বুধবার ৪ মেট্রিক টন ইলিশ বেনাপোল দিয়ে ভারতে রপ্তানি করে সততা ফিশ ফিড নামে একটি প্রতিষ্ঠান। সরকারের বিশেষ অনুমতিতে ১১৫টি প্রতিষ্ঠান ৪ হাজার ৬০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন পেয়েছিল। প্রতি কেজি ইলিশের দাম ধরা হয়েছিল ১০ ডলার। গত ৩ অক্টোবর পর্যন্ত ৫১টি প্রতিষ্ঠান ইলিশ মাছ রপ্তানি করেছিল মাত্র এক হাজার ১০৮ মেট্রিক টন।

গত ২২ সেপ্টেম্বর বেনাপোল দিয়ে প্রথম চালানে ৪টি ট্রাকে ২৩ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছিল।

রপ্তানিকারক আবদুল কুদ্দুস বলেন, "দেশে ইলিশের উৎপাদন ঘাটতি থাকায় ২০১২ সাল থেকে দেশের বাইরে ইলিশ রপ্তানি বন্ধ করেছিল সরকার। পরবর্তীতে বন্ধুত্ব ও সৌহার্দ্যের সম্পর্কের সূত্র ধরে সরকার ২০১৯ সাল থেকে প্রতিবছর পূজার আগে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিয়ে আসছে। তবে এবার অনুমোদনের চার ভাগের এক ভাগ রপ্তানি করা গেছে। সরকার রপ্তানির সময় বৃদ্ধি করার কারণে গতকাল থেকে ইলিশ রপ্তানি শুরু করেছি। প্রথম দিন আমরা ৪ টন মাছ রপ্তানি করেছি"।    
 

Related Topics

টপ নিউজ

ইলিশ রপ্তানি / ভারতে ইলিশ রপ্তানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে
  • মিনাবের শিশুদের জন্য নির্মিত গণকবর (বামে), সদ্য জন্ম নেওয়া মেয়ে ভিভিয়ানাকে কোলে নিয়ে লেভিট (ডানে)। ছবি: এনডিটিভি
    মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান
  • ভবনে ‘স্টেপিং ফরোয়ার্ড: দ্য ইনাগুরেশন অব রেইজ-২’ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিবিএস
    ‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন
  • পশ্চিমবঙ্গজুড়ে এখনো বামপন্থীদের শক্ত রাজনৈতিক নেটওয়ার্ক রয়েছে। যদিও তাদের ভোটসংখ্যা ২০১১ থেকে ক্রমশ কমেছে। ছবি: রয়টার্স
    ‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন
  • ২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইরাকের সামাওয়া শহরের দক্ষিণের মরুভূমিতে বুলডোজার দিয়ে বালুর টিলা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। ছবি: আহমাদ আল-রুবাই /এএফপি
    ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

Related News

  • ভারতে গেল মাত্র ১০৭ টন ইলিশ, রপ্তানির অনুমতি ছিল ১২০০ টন
  • ২০২৫ সালে ভারতে ১৪৫ টন ইলিশ রপ্তানি, ৭ বছরে সর্বনিম্ন; ১ বছরে দাম বেড়েছে ২৮-৫২%
  • আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে গেল ১২শ' কেজি ইলিশ
  • বেনাপোল বন্দর দিয়ে ৯ চালানে ভারতে ৪৫৯ টন ইলিশ রপ্তানি
  • ইলিশ রপ্তানি বন্ধে হাইকোর্টে রিট

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে

2
মিনাবের শিশুদের জন্য নির্মিত গণকবর (বামে), সদ্য জন্ম নেওয়া মেয়ে ভিভিয়ানাকে কোলে নিয়ে লেভিট (ডানে)। ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান

3
ভবনে ‘স্টেপিং ফরোয়ার্ড: দ্য ইনাগুরেশন অব রেইজ-২’ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী

4
ছবি: সৌজন্যে প্রাপ্ত
বাংলাদেশ

চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন

5
পশ্চিমবঙ্গজুড়ে এখনো বামপন্থীদের শক্ত রাজনৈতিক নেটওয়ার্ক রয়েছে। যদিও তাদের ভোটসংখ্যা ২০১১ থেকে ক্রমশ কমেছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন

6
২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইরাকের সামাওয়া শহরের দক্ষিণের মরুভূমিতে বুলডোজার দিয়ে বালুর টিলা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। ছবি: আহমাদ আল-রুবাই /এএফপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net