Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 23, 2026
উৎসবমুখর পরিবেশে ইউপি নির্বাচন হয়েছে: সিইসি 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
15 November, 2021, 09:50 pm
Last modified: 15 November, 2021, 09:54 pm

Related News

  • রাষ্ট্রপতি নির্বাচন: আগামীকাল ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক
  • আগস্টে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, অক্টোবরে ইউপি নির্বাচনের পরিকল্পনা: উপদেষ্টা জাহেদ
  • মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি
  • সংবিধান সংস্কার পরিষদের ফরম বিতরণ করে সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন: অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর
  • নবনির্বাচিত সংসদ সদস্য ও গণপরিষদ সদস্যদের শপথ পড়াবেন সিইসি

উৎসবমুখর পরিবেশে ইউপি নির্বাচন হয়েছে: সিইসি 

টেলিভিশনে খবর দেখে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিষয়ে নিশ্চিত হয়েছেন বলে জানান কে এম নূরুল হুদা।
টিবিএস রিপোর্ট 
15 November, 2021, 09:50 pm
Last modified: 15 November, 2021, 09:54 pm

দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সহিংসতা ও হত্যাকাণ্ডের অসংখ্য ঘটনা ঘটলেও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা দাবি করেছেন, উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচন অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতামূলক হয়েছে।

টেলিভিশনে খবর দেখে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিষয়ে নিশ্চিত হয়েছেন বলে জানান তিনি।

আজ সোমবার ইউপি নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিইসি এসব কথা বলেন।

"ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে অবাধ নির্বাচনের খবর টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়েছে," বলেন সিইসি। 

নূরুল হুদা বলেন, "নির্বাচনকে ঘিরে বেশ কিছু জায়গায় হতাহতের ঘটনা ঘটেছে। এর মধ্যে কোনো ঘটনাই প্রত্যাশিত বা কাম্য নয়। গণমাধ্যমগুলো এসব ঘটনা নিয়ে বিশ্লেষণমূলক প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে দেখা গেছে এর পেছনে ছিল নির্বাচনকে সামনে রেখে আধিপত্য বিস্তার, বংশীয় প্রভাব, ব্যক্তিগত শত্রুতা, রাজনৈতিক কোন্দল ইত্যাদি।"

সহিংসতার ব্যাপারে নূরুল হুদা আরও বলেন, "যেসব এলাকায় এসব ঘটনা ঘটেছে, সেগুলো আসলেই একটা অস্থিতিশীল পরিস্থিতির জায়গা। এসব জায়গায় এ রকম ঘটনা ঘটে।"

এছাড়া ইউপি নির্বাচনকে নিয়ে সম্প্রতি নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের দেওয়া বক্তব্যকে 'শালীনতাবহির্ভূত' বলে আখ্যা দেন সিইসি।  

এর আগে, আজ দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনকে নিয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি দেয় নির্বাচন কমিশন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, "মাত্র কয়েকটি (সহিংসতার) ঘটনা ভোটকেন্দ্রে বা ভোটের দিন ঘটেছে। কোনো ঘটনা নির্বাচনী তফসিল ঘোষণার আগেই ঘটেছে, আবার কোনোটা রাতের আধারে ঘটেছে। এসব হত্যার মোটিভ কী তা তদন্তের বিষয়।"

জাতীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ও দ্বিতীয় ধাপের নির্বাচন ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে। ২১ জুন ও ২০ সেপ্টেম্বর প্রথম ধাপে ৩৬৯টি, এবং ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ৮৩৩টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়। 

২৮ নভেম্বর তৃতীয় ধাপে ১০০৭ টি, এবং ২৩ ডিসেম্বর চতুর্থ ধাপে ৮৪০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। 

এছাড়া আরও প্রায় ১০০০ ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল দ্রুতই ঘোষণা করা হবে বলে জানিয়েছে ইসি।  

নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, দ্বিতীয় ধাপে ৮৩৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ৮ হাজার ৪৭২টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন পদে লড়েছেন প্রায় ৪১ হাজার ২১৮ জন প্রার্থী।

৮ হাজার ৪৭২টি কেন্দ্রের মধ্যে মাত্র ১৬টি ভোট কেন্দ্রের ভোটগ্রহণ প্রিজাইডিং অফিসারের নিয়ন্ত্রণ বহির্ভূত হওয়ার কারণে বন্ধ করা হয় বলে জানিয়েছে ইসি। 

Related Topics

টপ নিউজ

সিইসি / ইউপি নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্রিটেনের প্রথম পরিবেশবান্ধব মসজিদ ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদের বাগানের ফোয়ারা, ২০২১ সালে তোলা ছবি: এএফপি
    মুসলিমদের অজু, এশীয়দের চাল ধোয়ার পানির ব্যবহার কমাতে বলল যুক্তরাজ্য সরকার 
  • একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
    গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প
  • ছবি: আল আরাবিয়া
    কাতারে আটক পাইলটদের হাসপাতালে নেওয়ার আহ্বান ইরানের
  • তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর দপ্তর
    দেশের মূল সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

Related News

  • রাষ্ট্রপতি নির্বাচন: আগামীকাল ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক
  • আগস্টে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, অক্টোবরে ইউপি নির্বাচনের পরিকল্পনা: উপদেষ্টা জাহেদ
  • মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি
  • সংবিধান সংস্কার পরিষদের ফরম বিতরণ করে সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন: অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর
  • নবনির্বাচিত সংসদ সদস্য ও গণপরিষদ সদস্যদের শপথ পড়াবেন সিইসি

Most Read

1
ব্রিটেনের প্রথম পরিবেশবান্ধব মসজিদ ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদের বাগানের ফোয়ারা, ২০২১ সালে তোলা ছবি: এএফপি
আন্তর্জাতিক

মুসলিমদের অজু, এশীয়দের চাল ধোয়ার পানির ব্যবহার কমাতে বলল যুক্তরাজ্য সরকার 

2
একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস

3
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প

5
ছবি: আল আরাবিয়া
আন্তর্জাতিক

কাতারে আটক পাইলটদের হাসপাতালে নেওয়ার আহ্বান ইরানের

6
তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর দপ্তর
বাংলাদেশ

দেশের মূল সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net