Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 26, 2026
ইনকিউবেটরে জন্মালো উটপাখির বাচ্চা

বাংলাদেশ

আবুল হাসান
13 January, 2021, 04:40 pm
Last modified: 13 January, 2021, 04:48 pm

Related News

  • সাফারি পার্কে থাকা দলছুট হাতিশাবকের শারীরিক অবস্থা অপরিবর্তিত
  • বঙ্গবন্ধু সাফারি পার্ক হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন হাতিশাবক
  • বঙ্গবন্ধু সাফারি পার্কে বিরল প্রজাতির নীলগাই হস্তান্তর বিজিবির
  • বাঘ,সিংহ, জেব্রার পর বঙ্গবন্ধু সাফারি পার্কে মহাবিপন্ন লেমুরের মৃত্যু
  • ইনকিউবেটরে জন্ম নেওয়া ৫৩ বিপন্ন ‘বোস্তামী কাছিম’ ছেড়ে দেওয়া হলো পুকুরে

ইনকিউবেটরে জন্মালো উটপাখির বাচ্চা

বঙ্গবন্ধু সাফারি পার্কে এর আগে ময়ূরের বাচ্চা ফোটানো হয়েছিল ইনকিউবেটরের মাধ্যমে। এবার ইনকিউবেটরের মাধ্যমে উটপাখির ডিম থেকে বাচ্চা ফোটানোয় সফলতা পাওয়া গেল।  
আবুল হাসান
13 January, 2021, 04:40 pm
Last modified: 13 January, 2021, 04:48 pm

মরুভূমি অঞ্চলের প্রাণী উটপাখির ডিম থেকে ইনকিউবেটরের (তাপযন্ত্র) মাধ্যমে চারটি বাচ্চা ফুটেছে  গাজীপুরে অবস্থিত বঙ্গবন্ধু সাফারি পার্কে। বালুময় বিস্তীর্ণ মরুভূমির প্রাণীর বাচ্চা ফুটিয়ে রীতিমত তাক লাগিয়ে দিয়েছে পার্ক কর্তৃপক্ষ। আরও কিছু ডিম ইনকিউবেটরে রাখা আছে। এসব ডিম থেকে একাধিক উটপাখির বাচ্চা ফুটবে বলে আশা করছে পার্ক কর্তৃপক্ষ।  

এর আগেও পার্কে প্রাকৃতিক পরিবেশে দুইবার উটপাখির বাচ্চা ফুটেছিল। প্রতিবছরই উটপাখি নিয়মিত ডিম দিলেও বাচ্চা না ফোটা নিয়ে হতাশ ও অসন্তুষ্ট ছিল কর্তৃপক্ষ। তবে এবার  ইনকিউবেটরের মাধ্যমে ডিম ফোটানোর পরিকল্পনায় সে অসন্তুষ্টি কেটে যাবে এমনটাই ধারণা করছেন পার্কের দায়িত্বরত কর্মকর্তারা। গত ৫ থেকে ৭ জানুয়ারি তিন দিনে উট পাখির ৪টি ছানা ফুটেছে। 

পার্ক কর্তৃপক্ষ জানায়, সাফারি পার্কের জন্য ২০১৩ সালে দুই দফায় দক্ষিণ আফ্রিকা থেকে ৬টি উটপাখি আমদানি করা হয়। পরবর্তীতে পার্কের দক্ষিণ-পশ্চিম পাশের ইমু পাখির বেষ্টনির পাশের বেষ্টনিতে রাখা হয় উটপাখিগুলো। ২০১৭ সালের জানুয়ারিতে প্রাকৃতিকভাবে উটপাখির একটি বাচ্চা ফোটে। এর পরের বছরই আরও দুটি বাচ্চা ফোটে।

প্রতি বছরই পর্যাপ্ত পরিমাণ ডিম পাড়লেও বাচ্চা ফুটছিল না। এ নিয়ে কতৃর্পক্ষ বেশ অসন্তুষ্টিতে ছিলেন। এর আগে ময়ূরের বাচ্চা ফোটানো হয়েছিল ইনকিউবেটরের মাধ্যমে। এবার ইনকিউবেটরের মাধ্যমে উটপাখির ডিম থেকে বাচ্চা ফোটানোয় সফলতা পাওয়া গেল।  

উটপাখির ছানাদের দেখাশুনার দায়িত্বে থাকা জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট সমির সুর চৌধুরী জানান, "নিয়মিত ঘরের তাপমাত্রা মাপা হয়। কলমি শাক, বাধাকপি কুচি ও স্টাটার ফিড খেতে দেওয়া হচ্ছে বাচ্চাদের।" 

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা (সহকারী বন সংরক্ষক) মো. তবিবুর রহমান বলেন, "পার্কের উটপাখিগুলো সব সময় ব্রিডিং করে। সময়মত পর্যাপ্ত ডিমও দেয়। কিন্তু বাচ্চা ফুটতো না। ফলে প্রায় সব ডিম নষ্ট হয়ে যেতো। এ নিয়ে অসন্তুষ্টি ছিল আমাদের । তবে এ বেষ্টনিতেই দু'বার প্রাকৃতিকভাবে বাচ্চা ফুটেছে।" 

তবিবুর রহমান আরও বলেন,  "এ পদ্ধতি অবলম্বন করে এখন নিয়মিত উটপাখির বাচ্চা পাওয়া যাবে বলে আশা করছি। এ সাফল্য আমাদের সকলের প্রচেষ্টার ফসল।" 

Related Topics

টপ নিউজ

উটপাখি / বাচ্চা ফোটানো / ইনকিউবেটর / বঙ্গবন্ধু সাফারি পার্ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ঠেকাতে একাধিক স্থানে সড়ক কেটে দেওয়া হয়। ছবি: টিবিএস
    জঙ্গল সলিমপুরে বুলডোজার দিয়ে র‍্যাব-পুলিশের ক্যাম্প গুঁড়িয়ে দিল ‘ইয়াসিন বাহিনী’, সড়ক কেটে অভিযানে বাধা
  • খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
    খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
  • ছবি: রয়টার্স
    হরমুজ, ইউরেনিয়াম, ইরানের জব্দ সম্পদ: ইরান যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত চুক্তিতে যা আছে
  • 'অবসেশন' সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
    বাজেট মাত্র সাড়ে ৭ লাখ ডলার, আয় ৮০ মিলিয়ন, যেভাবে বছরের সবচেয়ে বড় ‘হিট’ এই ছবি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা
  • ছবি: সংগৃহীত
    আওয়ামী লীগ আমলের আইএমএফ চুক্তি বাতিল, নতুন শর্তে ৫ বিলিয়ন ডলার ঋণ চাইল সরকার

Related News

  • সাফারি পার্কে থাকা দলছুট হাতিশাবকের শারীরিক অবস্থা অপরিবর্তিত
  • বঙ্গবন্ধু সাফারি পার্ক হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন হাতিশাবক
  • বঙ্গবন্ধু সাফারি পার্কে বিরল প্রজাতির নীলগাই হস্তান্তর বিজিবির
  • বাঘ,সিংহ, জেব্রার পর বঙ্গবন্ধু সাফারি পার্কে মহাবিপন্ন লেমুরের মৃত্যু
  • ইনকিউবেটরে জন্ম নেওয়া ৫৩ বিপন্ন ‘বোস্তামী কাছিম’ ছেড়ে দেওয়া হলো পুকুরে

Most Read

1
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ঠেকাতে একাধিক স্থানে সড়ক কেটে দেওয়া হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

জঙ্গল সলিমপুরে বুলডোজার দিয়ে র‍্যাব-পুলিশের ক্যাম্প গুঁড়িয়ে দিল ‘ইয়াসিন বাহিনী’, সড়ক কেটে অভিযানে বাধা

2
খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
অর্থনীতি

খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ, ইউরেনিয়াম, ইরানের জব্দ সম্পদ: ইরান যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত চুক্তিতে যা আছে

4
'অবসেশন' সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাজেট মাত্র সাড়ে ৭ লাখ ডলার, আয় ৮০ মিলিয়ন, যেভাবে বছরের সবচেয়ে বড় ‘হিট’ এই ছবি

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা

6
ছবি: সংগৃহীত
অর্থনীতি

আওয়ামী লীগ আমলের আইএমএফ চুক্তি বাতিল, নতুন শর্তে ৫ বিলিয়ন ডলার ঋণ চাইল সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net