Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 12, 2026
ইউটিউবের সিইওকে লিগ্যাল নোটিশ

বাংলাদেশ

ইউএনবি
17 November, 2020, 11:50 am
Last modified: 17 November, 2020, 11:55 am

Related News

  • ড. ইউনূসসহ সাবেক অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ
  • কুষ্টিয়া মেডিকেল কলেজ বন্ধ রাখতে ৫০ কোটি টাকার ঘুষ প্রস্তাব: এমপি আমির হামজাকে লিগ্যাল নোটিশ
  • 'ইউটিউবে সৌদি নেতাকে নিয়ে বিদ্রূপ করায় ফোন হ্যাকের পর লন্ডনে মারধরের শিকার হই'
  • ইউটিউব শর্টসে কিশোর-কিশোরীদের আসক্তি কমাতে অভিভাবকদের হাতে নিয়ন্ত্রণ দেবে ইউটিউব
  • টিভি সম্প্রচার থেকে সরে আসছে অস্কার, ২০২৯ সাল থেকে দেখা যাবে ইউটিউবে

ইউটিউবের সিইওকে লিগ্যাল নোটিশ

ইউটিউবে ‘১৫ মিনিট’ অনুষ্ঠানে সাংবাদিক ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে আপত্তিকর ভিডিও প্রচারের অভিযোগ এনে এ নোটিশ দেওয়া হয়। ৩০ দিনের মধ্যে এ বিষয়ে ব্যবস্থা না নিলে ৫০ লাখ ইউএস ডলারের ক্ষতিপূরণ চেয়ে মামলা করা হবে বলা হয়েছে।
ইউএনবি
17 November, 2020, 11:50 am
Last modified: 17 November, 2020, 11:55 am

'আপত্তিকর' ভিডিও কনটেন্ট সম্প্রচারের অভিযোগ এনে মার্কিন অনলাইন ভিডিও-শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবের প্রধান নির্বাহীকে আইনি নোটিশ দিয়েছেন বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ও একুশে টিভির সাবেক পরিচালক ড. জাহিদুল ইসলাম।

ইউটিউবে '১৫ মিনিট' অনুষ্ঠানে সাংবাদিক ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে আপত্তিকর ভিডিও প্রচারের অভিযোগ এনে এ নোটিশ দেওয়া হয়। ৩০ দিনের মধ্যে এ বিষয়ে ব্যবস্থা না নিলে ৫০ লাখ ইউএস ডলারের ক্ষতিপূরণ চেয়ে মামলা করা হবে বলা হয়েছে।

সোমবার জাহিদুল ইসলামের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী সাফায়েত হোসেন সজিব আমেরিকায় ই্উটিউবের প্রধানের ঠিকানায় এ নোটিশ পাঠান।

পরে সাফায়েত হোসেন সজিব বলেন, ইউটিউব চ্যানেলে '১৫ মিনিট' এর উপস্থাপক ইলিয়াস হোসাইন ১২ সেপ্টেম্বর ড. জাহিদুল ইসলামকে নিয়ে উদ্দেশ্যেমূলক মিথ্যা, বানোয়াট ও আপত্তিকর ভিডিও সম্প্রচার করে সামাজিকভাবে তার মানহানি ঘটায়। আব্দুস সালাম কুটির পক্ষাবলম্বন করে ভিডিও সম্প্রচার করে জাহিদুল ইসলামকে সামাজিকভাবে হেয়-প্রতিপন্ন করার দুরভিসন্ধি নিয়ে অপূরণীয় ক্ষতিসাধন করে। এর আনুমানিক মূল্য ৫০ লাখ ইউএস ডলার।

তিনি বলেন, এ নিউজ সম্প্রচারের প্রতিবাদ জানিয়ে ইউটিউবের সিইও বরাবরে ১৯ সেপ্টেম্বর ও ১৮ অক্টোবর দুটি চিঠি পাঠানো হলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। এ কারণে নোটিশ দেওয়া হয়।

নোটিশ প্রাপ্তির ৩০ দিনের মধ্যে '১৫ মিনিট' এর কার্যক্রম বন্ধ করাসহ সন্তোষজনক জবাব না পেলে ৫০ লাখ ইউএস ডলারের ক্ষতিপূরণ মামলা করা হবে। 
 
Related Topics

টপ নিউজ

ইউটিউব / লিগ্যাল নোটিশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আগে দেয়া থাকলে আবারও কি দিতে হবে হামের টিকা?
  • মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
    হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী
  • মহাখালীর ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা চলছে। ছবি: মেহেদি হাসান/ টিবিএস
    রোববার থেকে ৪ সিটি করপোরেশনে ১২ লাখ শিশুকে হামের টিকা দেয়া হবে
  • ছবি: সংগৃহীত
    নতুন ব্যাংকের লাইসেন্সের আবেদন সাহসিকতার সঙ্গে নাকচ করতে হবে: সালেহউদ্দিন আহমেদ
  • ফাইল ছবি: সংগৃহীত
    জিপিএ-৫ পাওয়া ৭২ শতাংশ শিক্ষার্থীই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ফেল

Related News

  • ড. ইউনূসসহ সাবেক অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ
  • কুষ্টিয়া মেডিকেল কলেজ বন্ধ রাখতে ৫০ কোটি টাকার ঘুষ প্রস্তাব: এমপি আমির হামজাকে লিগ্যাল নোটিশ
  • 'ইউটিউবে সৌদি নেতাকে নিয়ে বিদ্রূপ করায় ফোন হ্যাকের পর লন্ডনে মারধরের শিকার হই'
  • ইউটিউব শর্টসে কিশোর-কিশোরীদের আসক্তি কমাতে অভিভাবকদের হাতে নিয়ন্ত্রণ দেবে ইউটিউব
  • টিভি সম্প্রচার থেকে সরে আসছে অস্কার, ২০২৯ সাল থেকে দেখা যাবে ইউটিউবে

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
মতামত

আগে দেয়া থাকলে আবারও কি দিতে হবে হামের টিকা?

2
মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের

3
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী

4
মহাখালীর ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা চলছে। ছবি: মেহেদি হাসান/ টিবিএস
বাংলাদেশ

রোববার থেকে ৪ সিটি করপোরেশনে ১২ লাখ শিশুকে হামের টিকা দেয়া হবে

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

নতুন ব্যাংকের লাইসেন্সের আবেদন সাহসিকতার সঙ্গে নাকচ করতে হবে: সালেহউদ্দিন আহমেদ

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জিপিএ-৫ পাওয়া ৭২ শতাংশ শিক্ষার্থীই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ফেল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net