Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
আমার পরিবারে চারজনের ডেঙ্গু হয়েছে, এর কষ্ট আমি বুঝি: পলক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 September, 2019, 06:25 pm
Last modified: 07 September, 2019, 07:03 pm

Related News

  • ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ১৪ মার্চ থেকে দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযানের ডাক প্রধানমন্ত্রীর
  • স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক হলেন ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
  • হাজার কোটি টাকা ব্যয়েও ঢাকায় কমেনি কিউলেক্স মশার দাপট
  • মহামারি মোকাবিলায় প্রস্তুতি বাড়াতে ২,৯৯৩ কোটি টাকা ব্যয়ে ‘ওয়ান হেলথ’ প্রকল্প নিচ্ছে সরকার
  • জুলাই গণহত্যার অন্যতম মাস্টারমাইন্ড জয় ও পলক: চিফ প্রসিকিউটর

আমার পরিবারে চারজনের ডেঙ্গু হয়েছে, এর কষ্ট আমি বুঝি: পলক

২০১৯ সালের প্রথম দিন থেকে ৫ সেপ্টেম্বর সকাল আটটা পর্যন্ত ৭৪ হাজার ৩৫৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন
টিবিএস রিপোর্ট
07 September, 2019, 06:25 pm
Last modified: 07 September, 2019, 07:03 pm
আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক (ফাইল ছবি)

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, গত কয়েক মাসে দেশজুড়ে ছড়িয়ে পড়া ডেঙ্গু রোগে তার নিজের পরিবারের চার সদস্যও আক্রান্ত হয়েছেন।

 শনিবার বিকেলে ঢাকায় ডিজিটাল সার্ভিস ডিজাইন এন্ড প্ল্যানিং ল্যাব কর্মশালার সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আইসিটি প্রতিমন্ত্রী বলেন, “আমি ছাড়া আমার পরিবারের চারজনের ডেঙ্গু হয়েছে। ডেঙ্গু হলে যে কী কষ্ট তা আমি দেখেছি।”

সারাদেশে ডেঙ্গু ছড়িয়ে পড়ার পর দেশের সব সরকারি হাসপাতালে ডাক্তার ও নার্সদের ঈদুল আযহার ছুটি বাতিল করে সরকার। সে সময় হাসপাতালে নিজেদের কর্মঘণ্টার চেয়েও বেশি সময় ধরে নিরলসভাবে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়ায় ব্যস্ত  ছিলেন তারা। মানবসেবায় ব্রত এই পেশাজীবীরা স্থান করে নেন সাধারণ মানুষের হৃদয়ে। তারা প্রশংসা পান সর্বস্তরের  মানুষের কাছ থেকে। এবার সে দলে যোগ দিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকও।

 “আমরা বর্তমানে জাতীয় সমস্যা ডেঙ্গু মোকাবেলা করছি। নয়জন ডাক্তার ডেঙ্গুতে প্রাণ দিয়েছেন। কিন্তু কোনো ডাক্তার বা নার্সের চোখে ভয় নেই।”

ডেঙ্গু মোকাবেলায় চিকিৎসক ও নার্সরা যেভাবে কাজ করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, “চিকিৎসকদের পেশা একটি মহৎ পেশা। পাশাপাশি, এটি ‘থ্যাংকলেস’ পেশা । সব সমালোচনা ভুলেই মানুষের জন্য কাজ করতে হবে এখানে।”
 
সারাদেশের ডেঙ্গু পরিস্থিতি

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুয়ায়ী, বৃহস্পতিবার সকাল ৮টার আগ পর্যন্ত ২৪ ঘণ্টায় সারাদেশের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে ৭৮৮ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার সকাল পর্যন্ত ভর্তি হওয়া নতুন ডেঙ্গু রোগীর মধ্যে ঢাকার রোগী ৩৩১ জন ও ঢাকার বাইরের ৪৫৭ জন।

এ দিন সকাল পর্যন্ত সারা দেশে ৩,৩৭১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন ছিলেন। 

তবে শনিবার সকাল পর্যন্ত সারাদেশের হাসপাতালগুলোতে নতুন করে ৬০৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২৩৩ জন ঢাকার হাসপাতালগুলোতে; বাকি ৩৭৪ জন ঢাকার বাইরের। 

ঠিক এক মাস আগে ডেঙ্গু পরিস্থিতি ছিল অন্যরকম। আগস্টের প্রথম ৫ দিনে হাসপাতালে ভর্তি হন ৯ হাজার ৬ জন। অন্যদিকে, চলতি মাসের প্রথম পাঁচ দিনে ৩ হাজার ২৫৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

২০১৯ সালের প্রথম দিন থেকে ৫ সেপ্টেম্বর সকাল আটটা পর্যন্ত ৭৪ হাজার ৩৫৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭০ হাজার ৭৯০ জন।

সরকারি হিসাবে ৯৬টি মৃত্যু পর্যালোচনা করে ৫৭টি মৃত্যু ডেঙ্গুতে হয়েছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।

তবে আইইডিসিআরে বিভিন্ন হাসপাতাল থেকে ডেঙ্গু সন্দেহে ১৯২টি মৃত্যুর তথ্য এসেছে।
 

Related Topics

টপ নিউজ

ডেঙ্গু / ডেঙ্গু রোগী / স্বাস্থ্য অধিদপ্তর / স্বাস্থ্য / আইসিটি প্রতিমন্ত্রী / জুনাইদ আহমেদ পলক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ১৪ মার্চ থেকে দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযানের ডাক প্রধানমন্ত্রীর
  • স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক হলেন ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
  • হাজার কোটি টাকা ব্যয়েও ঢাকায় কমেনি কিউলেক্স মশার দাপট
  • মহামারি মোকাবিলায় প্রস্তুতি বাড়াতে ২,৯৯৩ কোটি টাকা ব্যয়ে ‘ওয়ান হেলথ’ প্রকল্প নিচ্ছে সরকার
  • জুলাই গণহত্যার অন্যতম মাস্টারমাইন্ড জয় ও পলক: চিফ প্রসিকিউটর

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২

2
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

3
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net