Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 28, 2026
আবারও আর্থিক সংকটের মুখে পরিবহন শ্রমিকরা

বাংলাদেশ

মীর মোহাম্মদ জসিম
10 April, 2021, 05:40 pm
Last modified: 10 April, 2021, 06:19 pm

Related News

  • বড় পরিবর্তনের পথে পরিবহন খাত, অগ্রাধিকার পাচ্ছে রেল
  • ঢাকার বাসগুলোর ‘যাত্রী নিয়ে কাড়াকাড়ি’ বন্ধে ৬৭১ কোটি টাকার পরিবহন তহবিল; নামবে ৪০০ বৈদ্যুতিক বাস
  • কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ‘লকডাউন’ কর্মসূচি: গোপালগঞ্জে আরো দুই মামলা, আসামি ৫৫২
  • আ.লীগের 'লকডাউন': আমিনবাজারে পুলিশের চেকপোস্ট-তল্লাশি, যান চলাচল স্বাভাবিক
  • আ.লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচি: ঢাকার প্রবেশপথে চেকপোস্ট, যানবাহনে তল্লাশি

আবারও আর্থিক সংকটের মুখে পরিবহন শ্রমিকরা

২৫ লাখ পরিবহন শ্রমিক চাকরি হারিয়ে কঠিন আর্থিক সংকটের মধ্য দিয়ে দিন পার করছেন।
মীর মোহাম্মদ জসিম
10 April, 2021, 05:40 pm
Last modified: 10 April, 2021, 06:19 pm
ফাইল ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস

পাবনা থেকে নারায়ণগঞ্জগামী সি লাইনে কাজ করেন পরিবহন শ্রমিক রবি। করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকার ৫ এপ্রিল লকডাউন ঘোষণা করলে হঠাৎ থমকে যায় তার জীবনের স্বাভাবিক গতি।

সাধারণত মাসে ১৩ থেকে ১৫টি সফরে যাত্রা করেন রবি। তবে লকডাউন চালু হওয়ার পর থেকে তিনি কোনো কাজ পাননি। লকডাউন দীর্ঘসময় ধরে চললে পাঁচ সদস্যের পরিবারের খরচ বহন করা তার পক্ষে অসম্ভব হয়ে পড়বে।

২০২০ সালের মার্চ মাসের পর থেকে দেশে রবির মতো হাজারও পরিবহন শ্রমিকের জীবিকা অনিশ্চিত হয়ে পড়েছে। চলমান অনিশ্চিত পরিস্থিতির অবনতি ঘটিয়েছে সাম্প্রতিক লকডাউন।

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে দেওয়া সাক্ষাৎকারে রবি বলেন, 'আমার সর্বশেষ ট্রিপ ছিল এপ্রিলের ২ তারিখ। ৩ এপ্রিল থেকে আমার কোনো উপার্জন নেই। আরেকটি ট্রিপ পেতে হলে আমাকে অন্তত দুই সপ্তাহ অপেক্ষা করতে হবে। অন্যদিকে, লকডাউন আরও বৃদ্ধি পেলে ভাগ্যে কী আছে বলা সম্ভব না। কীভাবে পরিবারের খরচ সামলাব, জানি না।'

'মহামারির সময় ট্রিপের সংখ্যা কমে যাওয়ায় আমার কাজও কমে যায়। গত বছর তাই বড় অংকের ঋণ নিতে হয়েছিল। এবারও গত বছরের মতো পরিস্থিতি সৃষ্টি হলে কীভাবে টিকে থাকব, আমি এর কিছুই জানি না,' বলেন তিনি।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (বিএসপিএসএফ) তথ্যানুসারে, দেশে পরিবহন শ্রমিকের সংখ্যা ৭০ লাখ।

ফেডারশনের সহ-সভাপতি সাদিকুর রহমান হিরু দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, হঠাৎ করে লকডাউন চাপিয়ে দেওয়ায় পরিবহন শ্রমিকরা বড় ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন। ২৫ লাখ পরিবহন শ্রমিক চাকরি হারিয়ে কঠিন আর্থিক সংকটের মধ্য দিয়ে দিন পার করছেন।

'সাম্প্রতিক সংকটের সবচেয়ে বড় ভোগান্তির শিকার পরিবহন শ্রমিকরা। তাদের সহায়তার জন্য সরকারের পরিকল্পনা গ্রহণ করা উচিত। বাস ছাড়া সবই চলছে। সরকার একটি অপ্রত্যাশিত ও ভুল সিদ্ধান্ত গ্রহণ করেছে,' বলেন তিনি।

সাদিকুর রহমান আরও বলেন, 'আমরা বিএসপিএসএফের বিভাগীয় নেতাদের সাথে বৈঠকে বসেছি। সবাইকে চাকরিচ্যুত কর্মীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে। গত বছর আমরা কর্মীদের মাঝে ত্রাণ বিতরণ করেছিলাম। এ বছরও আমরা তাদের সহায়তা করব।'

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের সূত্রানুসারে, দেশে বাস, ট্রাক, মোটর সাইকেল, সিএনজিচালিত অটো রিকশা, মাইক্রোবাস এবং মিনি বাসসহ ৪৬ লাখের বেশি রেজিস্ট্রিকৃত পরিবহন রয়েছে।

লকডাউনে শহরের অভ্যন্তরে স্থানীয়ভাবে সিএনজি চালিত অটোরিকশা, মাইক্রোবাস, ব্যক্তিগত গাড়ি ও বাস চলাচল অব্যাহত রয়েছে।

পাবনার গাড়িচালক রফিকুল ইসলাম সি লাইন পরিবহনে কাজ করেন। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, লকডাউনে তিনি গ্রামের বাড়িতে অলস সময় কাটাচ্ছেন। লকডাউনের সময় বৃদ্ধি পেলে তিনি বিপাকে পড়বেন।

'আমি জীবিকা অর্জনের তাগিদে গাড়ি চালানো শিখেছি। একটা ট্রিপ মিস করলেও আমার জন্য তা বেশ পীড়াদায়ক। কোভিড-১৯ মহামারি আসার আগে আমি মাসে ২০টি ট্রিপ চালাতাম। কিন্তু এখন মাসে সর্বোচ্চ ১৪টি ট্রিপ পাই। মাস হিসেবে আমার জন্য তা যথেষ্ট নয়,' বলেন তিনি।

দেশব্যাপী লকডাউনে সরকার রাইড শেয়ারিংয়ে নিষেধাজ্ঞা জারি করায় বিভিন্ন রাইড শেয়ার সেবাদানকারী মোটরসাইকেল চালকও আছেন সংকটের মুখে।

রাইড শেয়ার চালক আল আমিন ২০২০ সালের জানুয়ারিতে ঋণের টাকায় মোটর সাইকেল কিনেন। তিনি রাইড শেয়ারের আয় থেকে পরিবার চালানোর পরিকল্পনা করেছিলেন। কিন্তু বর্তমানে তিনি বাইকের ইন্সটলমেন্টের টাকা পরিশোধ করতেই হিমশিম খাচ্ছেন। নতুন লকডাউনে আল আমিনের আর্থিক পরিস্থিতির অবনতি ঘটেছে।

'সাম্প্রতিক লকডাউনের ক্ষতি পোষাতে আমাকে বাড়তি সময় কাজ করতে হবে। লকডাউনের সময়সীমা বৃদ্ধি করা হলে আমার স্বপ্ন পূরণের আশা করা কঠিন হয়ে পড়বে,' বলেন তিনি।

Related Topics

টপ নিউজ

পরিবহন খাত / পরিবহন শ্রমিক / করোনাভাইরাসের প্রভাব / লকডাউন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর
  • নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ
  • হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
    রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা
  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
  • নিহত বুলেট বৈরাগী।
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

Related News

  • বড় পরিবর্তনের পথে পরিবহন খাত, অগ্রাধিকার পাচ্ছে রেল
  • ঢাকার বাসগুলোর ‘যাত্রী নিয়ে কাড়াকাড়ি’ বন্ধে ৬৭১ কোটি টাকার পরিবহন তহবিল; নামবে ৪০০ বৈদ্যুতিক বাস
  • কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ‘লকডাউন’ কর্মসূচি: গোপালগঞ্জে আরো দুই মামলা, আসামি ৫৫২
  • আ.লীগের 'লকডাউন': আমিনবাজারে পুলিশের চেকপোস্ট-তল্লাশি, যান চলাচল স্বাভাবিক
  • আ.লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচি: ঢাকার প্রবেশপথে চেকপোস্ট, যানবাহনে তল্লাশি

Most Read

1
নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর

2
নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ

3
হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

6
নিহত বুলেট বৈরাগী।
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net