Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
আবরার হত্যায় জড়িতদের স্থায়ী বহিষ্কারের দাবিতে অনড় শিক্ষার্থীরা

বাংলাদেশ

ইউএনবি রিপোর্ট
12 October, 2019, 12:05 pm
Last modified: 12 October, 2019, 12:10 pm

Related News

  • আবরার ফাহাদ স্মরণে আগ্রাসনবিরোধী আট স্তম্ভ উদ্বোধন
  • ১৫ বছরের আওয়ামী সন্ত্রাসে নিহতদের তালিকা তৈরির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • শিক্ষার্থীদের আন্দোলনের মুখে জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
  • ২৪ বাসে কাকরাইল মোড়ে এলেন জবি'র শিক্ষক-শিক্ষার্থীরা, আশপাশের সড়ক কার্যত অচল
  • ৩ দফা আদায়ে রাতভর রাস্তায় অবস্থান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের

আবরার হত্যায় জড়িতদের স্থায়ী বহিষ্কারের দাবিতে অনড় শিক্ষার্থীরা

বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলামের সঙ্গে বৈঠক শেষে শুক্রবার রাতে বুয়েট শহীদ মিনারের পাদদেশে সংবাদ সম্মেলন করে বাস্তবায়নের জন্য নতুন পাঁচ দফা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা...
ইউএনবি রিপোর্ট
12 October, 2019, 12:05 pm
Last modified: 12 October, 2019, 12:10 pm

ছাত্রলীগের নৃশংসতায় নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যায় জড়িতদের স্থায়ীভাবে বহিষ্কারসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের আগে ১৪ অক্টোবর বুয়েটে ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তিপরীক্ষা না নেওয়ার দাবি জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলামের সঙ্গে বৈঠক শেষে শুক্রবার রাতে বুয়েট শহীদ মিনারের পাদদেশে সংবাদ সম্মেলন করে বাস্তবায়নের জন্য নতুন পাঁচ দফা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা।

দাবিগুলো হচ্ছে-- 

১। আবরার হত্যাকাণ্ডে জড়িতদের স্থায়ীভাবে বহিষ্কার করা হবে মর্মে নোটিস জারি করা;

২। মামলার সব খরচ বহন ও তার পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে বুয়েট প্রশাসন বাধ্য থাকবে সেটিও নোটিশে লেখা থাকতে হবে;

৩। বুয়েটে সাংগঠনিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ করে হলগুলো থেকে অছাত্র ও অবৈধভাবে হলের সিট দখলকারীদের উৎখাত; ক্যাম্পাসে রাজনৈতিক ছাত্রসংগঠনগুলোর কার্যালয় সিলগালা করা;

৪। আগে সংঘটিত শিক্ষার্থী নির্যাতন ও হয়রানির ঘটনাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে ঘটলে তা প্রকাশের জন্য ‘বিআইআইএস’ অ্যাকাউন্টে একটি কমন প্ল্যাটফর্ম যুক্ত করা; সে সঙ্গে অ্যাকাউন্টটির পূর্ণ মনিটরিংয়ের ব্যবস্থা করে দায়ীদের শাস্তি দিতে কমিটি গঠন;

৫। প্রত্যেক হলের সব তলায় সিসিটিভি ক্যামেরা যুক্ত করে সার্বক্ষণিক মনিটরিং।

এর আগে শুক্রবার বুয়েটে ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ করেন উপাচার্য। শিক্ষার্থীদের একটি অংশের সঙ্গে বুয়েট অডিটরিয়ামে ৫০ জন শিক্ষকককে নিয়ে অধ্যাপক ড. সাইফুল ইসলাম বৈঠক করেন। সেখানে শিক্ষার্থীদের দাবিগুলোর সঙ্গে সংহতি প্রকাশ করে সেগুলো পূরণের আশ্বাস ও কিছু দাবির বিষয়ে প্রশাসনের গৃহীত পদক্ষেপের কথা জানানো হয়।

শিক্ষার্থীদের সঙ্গে তাদের ১০ দফা দাবির বিষয়ে বক্তব্য দিতে গিয়ে শুক্রবার সন্ধ্যায় ভিসি অধ্যাপক সাইফুল ঘোষণা দেন, “নিজস্ব ক্ষমতাবলে আমি ক্যাম্পাসে সব ধরনের সাংগঠনিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করছি। একই সঙ্গে আবরার হত্যায় জড়িত ১৯ জনকে সাময়িক বহিষ্কার করছি।”

শিক্ষার্থীদের ১০ দফা দাবির সঙ্গে একমত পোষণ করে ভিসি বলেন, ‘আবরার হত্যা মামলার সম্পূর্ণ ব্যয় বহন করবে বুয়েট প্রশাসন এবং তার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে। ক্যাম্পাসে র‌্যাগিং বন্ধ করা হবে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।”

শিক্ষার্থীদের কাছে ক্ষমা চেয়ে তিনি বলেন, ‘আবরার হত্যার পর আমার কিছু ঘাটতি ছিল। আমি আশা করি পিতৃতুল্য মনে করে তোমরা আমাকে ক্ষমা করবে।”

তবে উপাচার্যের এ ঘোষণা দৃশ্যত বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি পূরণে যথার্থ ছিল না।

বুয়েটের ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ট্রিপল-ই) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরারকে ৭ অক্টোবর রাত ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা হলের সিঁড়ি থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। 

পরে বুয়েটের মেডিকেল কর্মকর্তা ডা. মো. মাসুক এলাহী তাকে মৃত ঘোষণা করেন। এর আগে আবরারকে হলের ২০১১ নম্বর কক্ষে নিয়ে মারধর করেন ছাত্রলীগের একদল নেতাকর্মী।

Related Topics

টপ নিউজ

বুয়েট শিক্ষার্থী / বুয়েট ক্যাম্পাস / শিক্ষার্থীদের আন্দোলন / বুয়েটে আন্দোলন / আবরার ফাহাদ হত্যা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
    যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান
  • ফাইল ছবি
    ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

Related News

  • আবরার ফাহাদ স্মরণে আগ্রাসনবিরোধী আট স্তম্ভ উদ্বোধন
  • ১৫ বছরের আওয়ামী সন্ত্রাসে নিহতদের তালিকা তৈরির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • শিক্ষার্থীদের আন্দোলনের মুখে জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
  • ২৪ বাসে কাকরাইল মোড়ে এলেন জবি'র শিক্ষক-শিক্ষার্থীরা, আশপাশের সড়ক কার্যত অচল
  • ৩ দফা আদায়ে রাতভর রাস্তায় অবস্থান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

3
তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান

4
ফাইল ছবি
অর্থনীতি

ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net