Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 15, 2026
আগামী সপ্তাহ থেকে অনলাইন পত্রিকার নিবন্ধন: তথ্যমন্ত্রী

বাংলাদেশ

ইউএনবি
02 December, 2019, 03:40 pm
Last modified: 02 December, 2019, 04:03 pm

Related News

  • রাজধানীর প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা
  • ফেসবুক, ইউটিউব ও গুগলের মতো বিদেশি কোম্পানির ডিজিটাল বিজ্ঞাপনে নিবন্ধন বাধ্যতামূলক করছে সরকার
  • ১৫০ সিসির ঊর্ধ্বে মোটরসাইকেল নিবন্ধনে লাগবে টিআইএন
  • ঢাকায় কোনো হকার বা রিকশা নিবন্ধনের বাইরে থাকবে না: ডিএসসিসি প্রশাসক  
  • রাষ্ট্রপতি পোস্টাল ব্যালটে ভোট দেবেন

আগামী সপ্তাহ থেকে অনলাইন পত্রিকার নিবন্ধন: তথ্যমন্ত্রী

প্রক্রিয়া শেষে অনিবন্ধিত থেকে যাওয়া পত্রিকাগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
ইউএনবি
02 December, 2019, 03:40 pm
Last modified: 02 December, 2019, 04:03 pm
ছবি: ইউএনবি

আগামী সপ্তাহ থেকে অনলাইন পত্রিকাগুলোর নিবন্ধন দেয়া শুরু হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (২ ডিসেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, "আমরা অনলাইন পত্রিকাগুলোর নিবন্ধনের জন্য দরখাস্ত আহ্বান করেছিলাম। এরপর ৩ হাজার ৫১৭টি আবেদন জমা পড়েছিল। সেগুলো আমরা পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তদন্তের জন্য পাঠিয়েছিলাম। পরে আমরাসহ স্বরাষ্ট্র, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় একাধিক সভা করেছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করেছিলাম যত দ্রুত সম্ভব তদন্ত করে অনলাইন পত্রিকাগুলোর সার্বিক চিত্র আমাদের জানানোর জন্য, যাতে করে আমরা নিবন্ধনের কাজ শুরু করতে পারি।"

যে কয়েক শ অনলাইনের তদন্ত কাজ শেষ হয়েছে সেগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবারের মধ্যে তথ্য মন্ত্রণালয়ে পাঠিয়ে দেবে জানিয়ে মন্ত্রী বলেন, "আমরা আগামী সপ্তাহ থেকে অনলাইনগুলোর নিবন্ধন দেয়া শুরু করব। এ প্রক্রিয়া শেষ করতে কিছুটা সময় লেগে যাবে। এখানে কয়েকটি সংস্থা তদন্তের জন্য কাজ করছে। তবে আমরা আজকালের মধ্যে যে কয়েকটি হাতে পাব সেগুলোকে পরীক্ষা-নিরীক্ষা করে নিবন্ধন দেয়া শুরু করব।"

প্রক্রিয়া শেষে অনিবন্ধিত থেকে যাওয়া পত্রিকাগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে উল্লেখ করে তিনি বলেন, "ভবিষ্যতে কেউ অনলাইন চালু করতে চাইলে তা একটি প্রক্রিয়ার মাধ্যমে অনুমোদন নিয়েই করতে হবে। এখন একটি দৈনিক পত্রিকা বের করতে যেমন নামের ছাড়পত্র ও অনুমতি নিতে হয়, আগামীতে অনলাইন পত্রিকা করতে চাইলে ঠিক একই প্রক্রিয়া অনুসরণ করতে হবে।"

মাত্র কয়েকজন মিলে একটি ঘরে বসে অনলাইন পত্রিকা চালানো আর যাবে না বলে মন্তব্য করেন মন্ত্রী।

Related Topics

টপ নিউজ

অনলাইন পত্রিকা / নিবন্ধন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গণপিটুনির শিকার ওয়াহিদুজ্জামান শামীম (৪০)। ছবি: সংগৃহীত
    সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে দুই দফায় গণপিটুনি, যুবকের মৃত্যু; ‘মানসিক ভারসাম্যহী’ ছিলেন, বলছে পরিবার
  • প্রতীকী ছবি: মিনা ডে লা ও
    ‘কয়েক মাসে’ নিজে নিজেই রেপ্লিকা তৈরি করে স্মার্ট টিভি-ফ্রিজে ছড়িয়ে পড়তে পারে এআই: অ্যানথ্রপিক
  • ছবি: টিবিএস
    ফায়ার সার্ভিসের ২১ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ওষুধ কারখানার আগুন
  • কেটি যাকারায়া। ছবি: সিএনপি
    ‘আমার প্রেসিডেন্ট, দুঃখিত আমার স্বামী’: প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    কুতুবজোমে ১৩ হাজার কোটি টাকার ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাবে সায় দেয়নি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি
  • চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। ছবি: টিবিএস
    না ফেরার শর্তে নয়, অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি; সুস্থ হয়েই আবার ফিরব: চুয়েটের নতুন উপাচার্য

Related News

  • রাজধানীর প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা
  • ফেসবুক, ইউটিউব ও গুগলের মতো বিদেশি কোম্পানির ডিজিটাল বিজ্ঞাপনে নিবন্ধন বাধ্যতামূলক করছে সরকার
  • ১৫০ সিসির ঊর্ধ্বে মোটরসাইকেল নিবন্ধনে লাগবে টিআইএন
  • ঢাকায় কোনো হকার বা রিকশা নিবন্ধনের বাইরে থাকবে না: ডিএসসিসি প্রশাসক  
  • রাষ্ট্রপতি পোস্টাল ব্যালটে ভোট দেবেন

Most Read

1
গণপিটুনির শিকার ওয়াহিদুজ্জামান শামীম (৪০)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে দুই দফায় গণপিটুনি, যুবকের মৃত্যু; ‘মানসিক ভারসাম্যহী’ ছিলেন, বলছে পরিবার

2
প্রতীকী ছবি: মিনা ডে লা ও
আন্তর্জাতিক

‘কয়েক মাসে’ নিজে নিজেই রেপ্লিকা তৈরি করে স্মার্ট টিভি-ফ্রিজে ছড়িয়ে পড়তে পারে এআই: অ্যানথ্রপিক

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফায়ার সার্ভিসের ২১ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ওষুধ কারখানার আগুন

4
কেটি যাকারায়া। ছবি: সিএনপি
আন্তর্জাতিক

‘আমার প্রেসিডেন্ট, দুঃখিত আমার স্বামী’: প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুতুবজোমে ১৩ হাজার কোটি টাকার ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাবে সায় দেয়নি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি

6
চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। ছবি: টিবিএস
বাংলাদেশ

না ফেরার শর্তে নয়, অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি; সুস্থ হয়েই আবার ফিরব: চুয়েটের নতুন উপাচার্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net