Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 28, 2026
অনলাইনে শুরু হয়েছে করোনার টিকার জন্য নিবন্ধন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 January, 2021, 06:55 pm
Last modified: 27 January, 2021, 06:57 pm

Related News

  • শুরু হলো স্কুল শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকার নিবন্ধন 
  • হ্যাক হয়নি ‘সুরক্ষা’, চমেক হাসপাতাল থেকে পাঠানো হয় ভুয়া এসএমএস: পুলিশ  
  • আগামীকাল সকাল থেকে আবারও শুরু হচ্ছে করোনা টিকার নিবন্ধন: আইসিটি প্রতিমন্ত্রী 
  • ৪ ফেব্রুয়ারি ভ্যাকসিন নিবন্ধনের 'সুরক্ষা' অ্যাপ আসছে
  • ভ্যাকসিন পেতে হলে কী করতে হবে?

অনলাইনে শুরু হয়েছে করোনার টিকার জন্য নিবন্ধন

কোভিড-১৯ ভ্যাকসিনেশনের জন্য আবেদন করতে পারবে- সকল সরকারি ও বেসরকারি স্বাস্থ্যকর্মী, বীরমুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা, জাতীয় অধ্যাপকবৃন্দ, জাতীয় পুরষ্কারপ্রাপ্ত ব্যক্তিবর্গ, বরেণ্য শিল্পী, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সামরিক এবং আধা সামরিক বাহিনীর সদস্যগণ।
টিবিএস রিপোর্ট
27 January, 2021, 06:55 pm
Last modified: 27 January, 2021, 06:57 pm

আজ থেকে বাংলাদেশে শুরু হয়েছে কোভিড-১৯ টিকার জন্য নিবন্ধন।

স্বাস্থ্য অধিদপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, আজ থেকে বিশ্বস্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী সুরক্ষা এ্যাপে (surokkha.gov.bd) কোভিড-১৯ ভ্যাকসিনেশনের জন্য আবেদন করতে পারবে- সকল সরকারি ও বেসরকারি স্বাস্থ্যকর্মী, বীরমুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা, জাতীয় অধ্যাপকবৃন্দ, জাতীয় পুরষ্কারপ্রাপ্ত ব্যক্তিবর্গ, বরেণ্য শিল্পী, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সামরিক এবং আধা সামরিক বাহিনীর সদস্যগণ।

এছাড়াও করোনার টিকার জন্য আবেদন করতে পারবে রাষ্ট্র পরিচালনার নিমিত্ত অপরিহার্য কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী, নির্বাচিত জনপ্রতিনিধি, ধর্মীয় প্রতিনিধিগণ (সকল ধর্মের), মৃতদেহ সৎকার কার্যে নিয়োজিত ব্যক্তি, জরুরি বিদ্যুৎ, পানি, গ্যাস, ও ফায়ার সার্ভিস এর কর্মকর্তা-কর্মচারী, রেল, বিমান ও নৌ বন্দরের কর্মকর্তা-কর্মচারী, ব্যাংক কর্মকর্তা-কর্মচারী, প্রবাসী অদক্ষ শ্রমিক, জাতীয় দলের খেলোয়াড়, ফাস্ট ট্র্যাক ভুক্ত প্রকল্পের কর্মকর্তা কর্মচারী ও শ্রমিকগণ এবং ৫৫ বছর ও তদুর্ধ সকল নাগরিক।

এর আগে আজ বিকেলে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে কুর্মিটোলা হাসপাতালে কোভিড-১৯ টিকা কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রথম দিনের এ কর্মসূচিতে ৩০ জন সম্মুখযোদ্ধাকে এ ভ্যাকসিন দেওয়া হচ্ছে। দেশের ইতিহাসে প্রথমাবারের মতো করোনাভাইরাসের ভ্যাকসিন নেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু বেরোনিকা কস্তা।

এছাড়াও প্রধানমন্ত্রীর উপস্থিতিতে টিকা নিয়েছেন হাসপাতালটির চিকিৎসক ডা. আহমেদ লুৎফুল মোবেন, স্বাস্থ অধিদপ্তরের অতিরিক্ত মহা পরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা, মতিঝিল বিভাগের ট্রাফিক পুলিশ সদস্য মো. দিদারুল ইসলাম এবং বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ।

উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী জানান, তিন কোটি ৪০ লাখ ডোজ ভ্যাকসিন কেনা হয়েছে। এরপর এগুলো সময়মতোই আসতে থাকবে। কোনো সমস্যা হবে না।

তিনি বলেন, এটা ঐতিহাসিক দিন। কেননা, অনেক দেশ এখনো ভ্যাকসিন পায়নি। সেখানে অর্থনৈতিক সীমাবদ্ধতা সত্বেও বাংলাদেশে ভ্যাকসিন আমদানি করেছে সরকার।

সারাদেশে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে একযোগে করোনার টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।  
 

Related Topics

টপ নিউজ

ভ্যাকসিনের জন্য অ্যাপ / ভ্যাকসিনের জন্য নিবন্ধন / সুরক্ষা অ্যাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর
  • নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ
  • হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
    রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা
  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
  • নিহত বুলেট বৈরাগী।
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

Related News

  • শুরু হলো স্কুল শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকার নিবন্ধন 
  • হ্যাক হয়নি ‘সুরক্ষা’, চমেক হাসপাতাল থেকে পাঠানো হয় ভুয়া এসএমএস: পুলিশ  
  • আগামীকাল সকাল থেকে আবারও শুরু হচ্ছে করোনা টিকার নিবন্ধন: আইসিটি প্রতিমন্ত্রী 
  • ৪ ফেব্রুয়ারি ভ্যাকসিন নিবন্ধনের 'সুরক্ষা' অ্যাপ আসছে
  • ভ্যাকসিন পেতে হলে কী করতে হবে?

Most Read

1
নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর

2
নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ

3
হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

6
নিহত বুলেট বৈরাগী।
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net