Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 07, 2026
পাগলা মধু: নেপালের যে মধু খেলে হ্যালুসিনেশন হয়

ফিচার

মাউরো দে বেটিও
07 May, 2022, 06:45 pm
Last modified: 07 May, 2022, 06:48 pm

Related News

  • ৫ হাজারের বেশি মানুষ নিখোঁজ রেখে প্রাণঘাতী বন্যার উদ্ধার অভিযান শেষ করল নেপাল
  • আকস্মিক বন্যা থেকে বাঁচতে চার হিমবাহ হ্রদের পানি সেচার ঝুঁকিপূর্ণ উদ্যোগ নিচ্ছে নেপাল
  • নেপালে নতুন করে ভূমিধস, পাহাড়ে আটকা পড়া পর্যটকদের হেলিকপ্টারে উদ্ধার
  • ভারী বৃষ্টি ও বন্যা: নেপালের দুর্যোগপ্রবণ এলাকায় বাংলাদেশিদের ভ্রমণে সতর্কতা
  • স্থানীয় শিল্প রক্ষায় বাংলাদেশি পাটপণ্যে সর্বোচ্চ ৪৪৫ ডলার অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপ করল ভারত

পাগলা মধু: নেপালের যে মধু খেলে হ্যালুসিনেশন হয়

মধু সংগ্রহ এখানকার অনেক প্রাচীন ঐতিহ্য, বংশপরম্পরায় চলে এসেছে এটি। প্রকৃতি ও মৌসুমের সঙ্গে সংস্কৃতির মেলবন্ধনের এক উজ্জ্বল দৃষ্টান্ত এটি।
মাউরো দে বেটিও
07 May, 2022, 06:45 pm
Last modified: 07 May, 2022, 06:48 pm
দৈত্যাকার মৌমাছির ঝাঁকের মধ্যে দুর্গা ঘরতি (৩০) জীবনের ঝুঁকি নিয়ে মূল্যবান 'লাল মধু' সংগ্রহ করছিলেন। ঔষধি, অ্যাফ্রোডিসিয়াক এবং হ্যালুসিনোজেনিক বৈশিষ্ট্যের জন্য বিখ্যাত এই মধু। ছবি: মাউরো দে বেটিও

নেপালের বিস্তীর্ণ পর্বতমালায় এক বিচ্ছিন্ন জনগোষ্ঠীর বাস, বহু শতাব্দী ধরে হিমালয়ের ঢাল থেকে বিশেষ এক  ধরনের মধু সংগ্রহ করে তারা।

ট্যাঙ্গো নামের মধু সংগ্রহের একটি লম্বা বাঁশের বেত ধরে আছেন নরসিংহ গারবুজা (৩০)। ছবি: মাউরো দে বেটিও

 
মাউন্ট এভারেস্টের ধৌলাগিরি ডিস্ট্রিক্টের পর্বত শ্রেণির প্রত্যন্ত গ্রামে বাস তাদের, বাড়ি-ঘরগুলো তৈরি কাঠ বা পাথর দিয়ে। লোকালয় থেকে বহু দূরের এই আদিম এলাকাতে শুধু পায়ে হেঁটেই যাওয়া যায়। পার্শ্ববর্তী গ্রামগুলো থেকে সেখানে যেতেও সময় লাগে বেশ কয়েকদিন। 

মধু শিকারীদের প্রত্যন্ত গ্রাম। ছবি: মাউরো দে বেটিও

মধু সংগ্রহ এখানকার অনেক প্রাচীন ঐতিহ্য, বংশপরম্পরায় চলে এসেছে এটি। প্রকৃতি ও মৌসুমের সঙ্গে সংস্কৃতির মেলবন্ধনের এক উজ্জ্বল দৃষ্টান্ত এটি। কিছু প্রাথমিক সরঞ্জাম ও কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই মধু সংগ্রহ চলে এখনো। 

এ অঞ্চলে অস্ত্র রাখা ও পরিবহন করা বেআইনি, কিন্তু বন্যপ্রাণীর কারণে কোনো সুরক্ষা ছাড়া কয়েক দিন ধরে বনে হাঁটা খুবই ঝুঁকিপূর্ণ। ছবি: মাউরো দে বেটিও

বিপজ্জনক, পাগলাটেও বলা যায় এ কৃষ্টিকে, হয়তো আর বেশিদিন টিকেও থাকবে না। বাস্তুসংস্থান বদলে যাওয়ায় এমনটা হতে পারে। তবে, প্রধান হুমকি হলো এই মধুর ক্রমবর্ধমান খ্যাতি। 

নিজেদের মূল্যবান মধু রক্ষায় দুর্গা ঘর্তিকে (৩০) আক্রমণ করছিল মৌমাছিগুলো। ছবি: মাউরো ডি বেটিও

বিশেষ করে চীনা, জাপানি ও কোরিয়ান বাজারে এই মধুর চাহিদা অনেক বেড়েছে। চাহিদা বেশি এবং মধু সংগ্রহের প্রক্রিয়া জটিল হওয়ায় এর দামও অনেক বেশি। 

বেজ ক্যাম্প থেকে তার গ্রামে দীর্ঘ যাত্রায় এই নারী। ছবি: মাউরো দে বেটিও

হিমালয়ের দুর্গম পাহাড়ি উপত্যকায় বাস পৃথিবীর সবচেয়ে বড় মৌমাছির। একেক ঋতুতে একেক রকম মধু সংগ্রহ করে এসব মৌমাছি। অনেকটা লালচে দেখতে এই মধুই পরিচিত 'পাগলা মধু' নামে। 

সিঁড়ি বেয়ে নামতে শুরু করেন দুর্গা ঘরতি (৩০)। ছবি: মাউরো দে বেটিও

শুধু বসন্ত কালে রডোডেন্ড্রন নামের এক গাছের ফুল থেকে মধু সংগ্রহ করে এই মৌমাছি, এর মধুতে গ্রায়ানোটক্সিন নামক যৌগ থাকে। 

দুই দিনেরও বেশি সময় ধরে ভারী ১২০ মিটার হস্তনির্মিত দড়ির মই বহন করার পর একটি নদী পাড়ি দিচ্ছেন হাম বদর পান (৪৫)। ছবি: মাউরো ডি বেটিও
আসন্ন বছরগুলোতে প্রচুর শিকার এবং ফসল কাটার আশায় পশু জবাই করে তারা। ছবি: মাউরো দে বেটিও

গ্রায়ানোটক্সিন থাকা মধু খেলে হ্যালুসিনেশন হতে পারে, মাত্র দুই চা-চামচ খেলেই গাঁজা সেবনের মতো অনুভূতি হতে পারে। 

মাত্রই সংগ্রহ করা একটি বিশাল মৌচাক দেখাচ্ছেন। ছবি: মাউরো দে বেটিও

নেপালীদের কাছে এই মধু নিরামক হিসেবে পরিচিত, অ্যান্টিসেপটিক, কাশির সিরাপ ও ব্যথা উপশমকারী হিসেবে ব্যবহার করে তারা। 


ইতালীয় আল্পসের একটি ছোট্ট গ্রামে জন্ম ও বেড়ে ওঠা মাউরোর। বর্তমানে বার্সেলোনায় থাকেন। মাউরো ছোটবেলা থেকেই গল্প বলার প্রতি আকর্ষণ ছিল। বুঝতে পেরেছিলেন পৃথিবীর সঙ্গে কথা বলার জন্য ক্যামেরা তার জন্য সবচেয়ে উপযোগী মাধ্যম।

মাউরো সাম্প্রতিক বছরগুলিতে এনডি, পোর্ট্রেট অব হিউম্যানিটি ২০২০, ২০২০ এএপি ম্যাগাজিন ১১ ট্রাভেলস (প্রথম স্থান) এবং ২০১৮ ন্যাশনাল জিওগ্রাফিক ইতালি (প্রথম স্থান) সহ অসংখ্য পুরস্কার জিতেছেন। ন্যাশনাল জিওগ্রাফিক, কন্ডে নাস ট্রাভেলার, লেন্সকালচার, দোধো ম্যাগাজিন, লেন্সম্যাগাজিন এবং এজ অব হিউম্যানিটি ম্যাগাজিন সহ অসংখ্য ম্যাগাজিনে মাউরোর কাজ প্রকাশিত হয়েছে।


দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে প্রকাশের জন্য ফটো স্টোরিটি পাঠয়েছেন মাউরো দে বেটিও। 
 

Related Topics

টপ নিউজ

পাগলা মধু / নেপাল / হ্যালুসিনেশন / মধু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
    ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
  • ২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি
  • প্রধানমন্ত্রীর সঙ্গে টয়োটা তুশো করপোরেশনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত
    বাংলাদেশে এইচইভি গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করবে টয়োটা
  • ছবি: সংগৃহীত
    শিক্ষাছুটি শেষে কর্মস্থলে না ফেরায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষকের পদ শূন্য ঘোষণা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব করল বাংলাদেশ ব্যাংক, সেবা স্বাভাবিক করার নির্দেশ
  • বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
    ৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু

Related News

  • ৫ হাজারের বেশি মানুষ নিখোঁজ রেখে প্রাণঘাতী বন্যার উদ্ধার অভিযান শেষ করল নেপাল
  • আকস্মিক বন্যা থেকে বাঁচতে চার হিমবাহ হ্রদের পানি সেচার ঝুঁকিপূর্ণ উদ্যোগ নিচ্ছে নেপাল
  • নেপালে নতুন করে ভূমিধস, পাহাড়ে আটকা পড়া পর্যটকদের হেলিকপ্টারে উদ্ধার
  • ভারী বৃষ্টি ও বন্যা: নেপালের দুর্যোগপ্রবণ এলাকায় বাংলাদেশিদের ভ্রমণে সতর্কতা
  • স্থানীয় শিল্প রক্ষায় বাংলাদেশি পাটপণ্যে সর্বোচ্চ ৪৪৫ ডলার অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপ করল ভারত

Most Read

1
‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
বাংলাদেশ

‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা

2
২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি

3
প্রধানমন্ত্রীর সঙ্গে টয়োটা তুশো করপোরেশনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশে এইচইভি গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করবে টয়োটা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষাছুটি শেষে কর্মস্থলে না ফেরায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষকের পদ শূন্য ঘোষণা

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব করল বাংলাদেশ ব্যাংক, সেবা স্বাভাবিক করার নির্দেশ

6
বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
আন্তর্জাতিক

৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net