Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 27, 2026
উড়িষ্যার এই দিনমজুর যেভাবে ইউটিউব তারকা হয়ে ওঠলেন  

ফিচার

টিবিএস ডেস্ক 
14 March, 2022, 08:30 pm
Last modified: 14 March, 2022, 09:47 pm

Related News

  • আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ‘ক্যাঙারু কোর্ট’ নয়: শেখ হাসিনার আইনজীবী
  • সিংহ শাবক রাখার দায়ে পাকিস্তানি ইউটিউবারকে প্রাণীকল্যাণ ভিডিও তৈরির নির্দেশ আদালতের
  • টিকটক কিনতে আনুষ্ঠানিকভাবে নিলামে অংশ নিচ্ছেন মিস্টারবিস্ট
  • রিপন মিয়া: সাদাসিধে গ্রামীণ জীবন আর ছন্দময় ‘ক্রিঞ্জ' ভিডিওতে যেভাবে সবার মন জয় করছেন
  • বাগদান সারলেন জনপ্রিয় ইউটিউবার মিস্টার বিস্ট

উড়িষ্যার এই দিনমজুর যেভাবে ইউটিউব তারকা হয়ে ওঠলেন  

লকডাউনে আটকে পড়া আর দশজনের মতো প্রকৃতির কাছে অসহায় আত্মসমর্পণ করেননি তিনি। বরং দেখিয়ে দিয়েছেন, ইচ্ছা থাকলেই সব বাঁধা পেরিয়ে তারকার মতো জ্বলে ওঠা যায়!  
টিবিএস ডেস্ক 
14 March, 2022, 08:30 pm
Last modified: 14 March, 2022, 09:47 pm

করোনাভাইরাস মহামারির আঘাতে গত দুই বছরে চাকরি হারিয়েছেন অসংখ্য মানুষ। মূলত লকডাউনের কারণে অনেকেই আর্থিকভাবে পঙ্গু হয়ে গেছেন। তাদেরই একজন ছিলেন ভারতের উড়িষ্যার বাসিন্দা ইসাক মুন্ডা। 

কিন্তু লকডাউনে আটকে পড়া আর দশজনের মতো প্রকৃতির কাছে অসহায় আত্মসমর্পণ করেননি তিনি; বরং দেখিয়ে দিয়েছেন যে ইচ্ছা থাকলে সব বাঁধা পেরিয়েও তারকার মতো জ্বলে ওঠা যায়!  

মহামারির আগে ইসাক মুন্ডা কাজ ভবন নির্মাণের কাজে যুক্ত ছিলেন। দিনমজুরিই ছিল তার পেশা। কিন্তু ভারতে কোভিডের দ্বিতীয় তরঙ্গের ধাক্কায় গণহারে কর্মী ছাঁটাই করতে শুরু করে প্রতিষ্ঠানগুলো। ইসাক মুন্ডাও রেহাই পাননি এই দুর্ভাগ্যের হাত থেকে। মহামারিতে বেকার জীবন কাটানোই যখন নিয়তি ধরে নিয়েছিলেন, তখন হঠাৎ এক অনুপ্রেরণা পান তিনি!  

ইসাক মুন্ডার সন্তানেরা একদিন ইউটিউবে কার্টুন দেখছিল। সেখানেই তিনি শুনতে পান একটি কণ্ঠ… কিভাবে ঘরে বসে ভিডিও আপলোড দেওয়ার মাধ্যমেই টাকা আয় করা যায়!

লকডাউনে জীবিকা হারিয়েছেন বিশ্বের লাখো মানুষ। ছবি: বিবিসি

এরপর ইসাক ভাবলেন, তাহলে একবার চেষ্টা করেই দেখা যাক! অন্যান্য ইউটিউব ভিডিও ঘেঁটে আরও তথ্য যোগাড় করলেন। শুরুটা করলেন খাবারের ভিডিও আপলোড দেওয়ার মাধ্যমে।

প্রথম ধাক্কায়ই বাজিমাত করার মতো কিছু ইসাক মুন্ডার সাথে ঘটেনি। নিজের প্রথম ভিডিওতে তিনি এক প্লেট খাবার নিয়ে বসেছিলেন; তাতে ছিল ডাল, ভাত, সবজি, টমেটো ও মরিচ। দর্শকদের অভিবাদন জানিয়ে শুরু করেছিলেন, বাকিটা নিঃশব্দে খাওয়ার মাধ্যমেই শেষ হয়।

প্রথম এক সপ্তাহ কেউই ইসাকের ভিডিও দেখেনি। জানালেন, কোনো ভিউ না হওয়ায় বেশ দুঃখ পেয়েছিলেন তিনি; কিন্তু হাল ছেড়ে দেননি। ইউটিউবের কাছেই চাইলেন সাহায্য, দেখলেন অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের ভিডিওর প্রচার চালাচ্ছে।

তাই ইসাকও একটি ফেসবুক আইডি খুলে সেখানে নিজের ভিডিও শেয়ার দেওয়া শুরু করলেন। এবার ১০-১২ জন মানুষ তার ভিডিও দেখল।

উড়িষ্যার জনপ্রিয় খাবার 'বাসি পাখালা'র ভিডিও আপলোড দেওয়ার মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে গেলেন ইসাক। বাসি পাখালা হলো গাঁজন প্রক্রিয়ায় বানানো এক ধরনের খাবার।

ইসাক বলেন, "এই ভিডিও দিয়ে আমি একদিনেই ২০,০০০ সাবস্ক্রাইবার পেয়ে যাই। যুক্তরাষ্ট্র, ব্রাজিল, মঙ্গোলিয়াসহ বিশ্বের নানা দেশের মানুষ এই ভিডিওটা দেখেছিল।"  

আর এখান থেকেই এগিয়ে যাওয়া শুরু ইসাক মুন্ডার। 

দুই বছর পর এখন তার ইউটিউব চ্যানেল 'ইসাক মুন্ডা ইটিং' এর সাবস্ক্রাইবার সংখ্যা আট লাখ। দশ কোটিরও বেশি বার তার ভিডিওগুলো দেখেছে মানুষ। এখন বেশ স্বচ্ছন্দেই 'গ্রামে চিকেন পার্টি' আর পরিবারের সাথে খাওয়াদাওয়ার ভিডিও নিয়ে ক্যামেরার সামনে হাজির হন ইসাক।

'ব্লেন্ডিং কালচার অ্যান্ড কুইজিন' নামক মাসিক রেডিও শো দিয়ে মানুষের মনে জায়গা করে নিয়েছেন উড়িষ্যার এই ইউটিউবার। এমনকি গত বছর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছ থেকেও প্রশংসা পেয়েছেন তিনি।  

এ ব্যাপারে নিজের অনুভূতি জানিয়ে ইসাক বলেন, "আমি যেন তখন খুশিতে সপ্তম স্বর্গে অবস্থান করছিলাম! আমার সাবস্ক্রিপশনও তখন অনেক বেড়ে যায়।

ইউটিউব দিয়েই বাজিমাত!

বিপুল পরিমাণ খাবার সামনে নিয়ে খেতে খেতে ভিডিও করার 'মুকব্যাং' ট্রেন্ডও অনুসরণ করেছেন ইসাক। ২০১০ সালে দক্ষিণ কোরিয়া ও জাপানে প্রথম এরকম ভিডিওর ট্রেন্ড শুরু হয় এবং দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। মুকব্যাং চ্যানেলগুলোরও রয়েছে লাখ লাখ সাবস্ক্রাইবার। ভারতে 'ম্যাডিইটস' চ্যানেলটিও মুকব্যাং এর জন্য ব্যাপক জনপ্রিয়। 

অনেক দর্শকই জানিয়েছেন, তারা খাওয়ার সময় মুকব্যাং ভিডিও দেখতে পছন্দ করেন। বিশেষ করে, একা খেতে বসলে এটি তাদের নিঃসঙ্গতা দূর করে।

তবে ইসাক এসবের কিছুই জানতেন না। খাবার নিয়ে ভ্লগিং শুরু করার আগে তিনি স্রেফ শখের বসেই বিভিন্ন ভিডিও বানিয়েছিলেন। তিনি তার স্ত্রী যেসব খাবার তৈরি করতে পারেন, সেগুলোই তিনি ভিডিওতে দেখাতেন। 

ইসাক বলেন, "আমি ভেবেছিলাম আমাদের দৈনন্দিন জীবন কেমন তা দেখতে দর্শকরা আগ্রহী হবেন।"

আর ইউটিউবার হতে গিয়ে খোদ ইউটিউবের সাহায্যই সবচেয়ে বেশি নিয়েছেন ইসাক। কোন ক্যামেরা কিনতে হবে, কিভাবে শুট ও এডিট করতে হবে, এমনকি খাবারের রেসিপিও তিনি ইউটিউবেই শিখেছেন।

ভিডিও বানাতে স্মার্টফোন কেনার জন্য ৩০০০ রূপি তোলেন ইসাক, যা ওই সময় তার জন্য একটা বড় অংকের টাকা ছিল। এই টাকাও তাকে কিস্তিতে শোধ করতে হয়েছিল।

ইসাক মুন্ডার তেমন কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই বললেই চলে। স্কুলের গণ্ডি পেরোননি তিনি, তবে টুকটাক ইংরেজি জানেন। তবুও নিজে নিজেই ইমেইল পাঠানো থেকে শুরু করে সোশ্যাল মিডিয়াতে নিজের চ্যানেলের প্রচারণা চালানোর কাজটি ভালোই রপ্ত করেছেন তিনি। এমনকি নিজের ভিডিওতে সাবটাইটেল জুড়ে দেওয়ার জন্য গুগল ট্রান্সলেট ব্যবহার করতেও শিখেছেন তিনি। 

দিন দিন নিজেকে আরও উন্নত করে তোলার দিকে মনোযোগী হয়েছেন ইসাক। প্রথম ভিডিওতে তিনি হিন্দিতে 'হ্যালো বন্ধুরা। আমি আজ এই প্লেটে যা যা আছে সেগুলো খাবো' বলে শুরু করেছিলেন। কিন্তু ২০২২ সালের ফেব্রুয়ারিতে এসে তার ভিডিওর ধরন পালটে গেছে। এখন আর তিনি নিত্যদিনের খাবারের ভিডিও বানান না। শুধুমাত্র বিশেষ কোনো অনুষ্ঠান বা 'ভিলেজ পার্টি'র মতো দিনগুলোতেই তিনি ভিডিও বানান।

ইসাক মুন্ডার স্ত্রী ও সন্তানদেরও মাঝেমাঝে তার ভিডিওতে দেখা যায়। ছবি: বিবিসি

ইসাকের ভিডিওগুলোতে কমেন্ট করেন বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা ভারতীয়রা। তারা তার কন্টেন্টগুলো দেখে মজা পান। তার কৃত্রিমতা-বর্জিত জীবনের প্রশংসা করেন অনেকে। আবার অনেকেই মনে করেন, তিনি খাবারের কদর করতে জানেন এবং খাওয়াদাওয়াকে উপভোগ্য বিষয় করে তোলেন। 

এছাড়া, ভক্তদের অনুরোধে বাড়িতে তৈরি খাবারের পাশাপাশি বাইরের বিভিন্ন খাবারও ট্রাই করেন তিনি। উত্তর ভারতের আলু পরোটা, আলুর পুরভর্তি পুরি, চাওমিন ইত্যাদি খাবার নিয়েও হাজির হয়েছেন এই ইউটিউবার। 

খাবারের মেন্যুতে ফুড চ্যালেঞ্জকেও অন্তর্ভুক্ত করেছেন ইসাক মুন্ডা। তিনি বলেন, "আমরা এখনো প্রতিদিন খুব সাধারণ খাবার খাই।" তবে এখন আগের চেয়ে বেশি খাওয়ার সুযোগ হয় তাদের, একথা অস্বীকার করেননি তিনি।

সন্তানদের ভবিষ্যৎ

দিনমজুর হিসেবে কাজ করার সময় দৈনিক ২৫০ রূপি আয় করতেন ইসাক মুন্ডা। মাসে ১৮ থেকে ২০ দিন কাজে পেতেন তিনি। বলাই বাহুল্য, এই স্বল্প আয়ে তার ছয় সদস্যের পরিবারের ভরণপোষণ স্বচ্ছন্দে চলতো না।

কিন্তু ইউটিউব চ্যানেলের জনপ্রিয়তা বেড়ে যাওয়ার সাথে সাথে ইসাক মুন্ডার মাসিক আয় এক লাফে ৩ লাখ রূপিতে গিয়ে পৌঁছেছে, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে তিন লাখ টাকা!

তবে চ্যানেলের ভিউ কমে গেলে তার আয়ও কমে যায়। এখন তার মাসিক আয় ৬০,০০০-৭০,০০০ রূপি।

তা সত্ত্বেও ইউটিউব থেকে যে আয় করেন তা দিয়েই ইসাক তার পুরনো ভাঙাচোরা ঘরের জায়গায় দুইতলা দালান উঠিয়েছেন। তিনি জানান, এই বাড়িটি তৈরি করতে তার দুই লাখ রূপি খরচ হয়েছে।

শুধু তাই নয়, সন্তানদের শিক্ষা ও ভবিষ্যতের জন্যও টাকা জমাচ্ছেন ইসাক। কিনেছেন একটি সেকেন্ড-হ্যান্ড গাড়ি এবং ল্যাপটপও।

নিজ এলাকায় রীতিমতো সেলিব্রেটি বনে গেছেন ইসাক মুন্ডা! প্রায়ই গ্রামের মানুষদের জন্য জমকালো পার্টি দেন তিনি।

নিজের সন্তানদের শহরের একটি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতে চান ইসাক। তিনি বলেন, "আমি তাদেরকে যতটা সম্ভব খুব পড়ালেখার সুযোগ করে দিতে চাই। আমার সীমিত জ্ঞান নিয়ে যদি আমি এতদূর আসতে পারি, তাহলে যারা উচ্চশিক্ষিত তারা আরও ভালো করতে পারবে বলে আমার বিশ্বাস!


সূত্র: বিবিসি।  
 

Related Topics

টপ নিউজ

ইউটিউবার / দিনমজুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোলাজ: টিবিএস
    আবার বেসরকারিকরণ নাকি রিক্যাপিটালাইজেশন: একীভূত পাঁচ ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে ভাবছে বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    সিলেটের স্বায়ত্তশাসন ও ‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি
  • ছবি: সংগৃহীত
    নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: পুলিশ হেফাজতে শিক্ষক ও সহপাঠী
  • সন্দেহভাজন হামলাকারী কোল অ্যালেন। ছবি: ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশাল অ্যাকাউন্ট
    ট্রাম্পের নৈশভোজে গুলি চালানো সন্দেহভাজন ব্যক্তি পেশায় শিক্ষক, ক্যালিফোর্নিয়ার বাসিন্দা
  • সিগানের বাড়ি। ছবি: সিএনএন
    আকাশছোঁয়া নির্মাণব্যয়, বিরক্ত হয়ে সরাসরি চীন থেকে ‘বাড়ি’ কিনে আনছেন অনেক আমেরিকান
  • একটি ‘আয়রন ডোম’ ব্যাটারি। ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল

Related News

  • আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ‘ক্যাঙারু কোর্ট’ নয়: শেখ হাসিনার আইনজীবী
  • সিংহ শাবক রাখার দায়ে পাকিস্তানি ইউটিউবারকে প্রাণীকল্যাণ ভিডিও তৈরির নির্দেশ আদালতের
  • টিকটক কিনতে আনুষ্ঠানিকভাবে নিলামে অংশ নিচ্ছেন মিস্টারবিস্ট
  • রিপন মিয়া: সাদাসিধে গ্রামীণ জীবন আর ছন্দময় ‘ক্রিঞ্জ' ভিডিওতে যেভাবে সবার মন জয় করছেন
  • বাগদান সারলেন জনপ্রিয় ইউটিউবার মিস্টার বিস্ট

Most Read

1
কোলাজ: টিবিএস
অর্থনীতি

আবার বেসরকারিকরণ নাকি রিক্যাপিটালাইজেশন: একীভূত পাঁচ ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে ভাবছে বাংলাদেশ ব্যাংক

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটের স্বায়ত্তশাসন ও ‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: পুলিশ হেফাজতে শিক্ষক ও সহপাঠী

4
সন্দেহভাজন হামলাকারী কোল অ্যালেন। ছবি: ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশাল অ্যাকাউন্ট
আন্তর্জাতিক

ট্রাম্পের নৈশভোজে গুলি চালানো সন্দেহভাজন ব্যক্তি পেশায় শিক্ষক, ক্যালিফোর্নিয়ার বাসিন্দা

5
সিগানের বাড়ি। ছবি: সিএনএন
আন্তর্জাতিক

আকাশছোঁয়া নির্মাণব্যয়, বিরক্ত হয়ে সরাসরি চীন থেকে ‘বাড়ি’ কিনে আনছেন অনেক আমেরিকান

6
একটি ‘আয়রন ডোম’ ব্যাটারি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net