Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 13, 2026
সৈয়দ মুজতবা আলীর ৪৮তম মৃত্যুবার্ষিকী আজ

ফিচার

টিবিএস ডেস্ক
11 February, 2022, 01:40 pm
Last modified: 11 February, 2022, 01:59 pm

Related News

  • স্মরণ: সৈয়দ মুজতবা আলীর আফগানিস্তান সফর
  • কাজী নজরুলের ৪৮তম মৃত্যুবার্ষিকী, নানা আয়োজনে জাতীয় কবিকে স্মরণ
  • মৃত্যুবার্ষিকীতে ম্যারাডোনাকে স্মরণ করল নাপোলিবাসী
  • জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম মৃত্যুবার্ষিকী আজ
  • মুজতবা আলীর হাস্যরস

সৈয়দ মুজতবা আলীর ৪৮তম মৃত্যুবার্ষিকী আজ

২০০৫ সালে বাংলাদেশ সরকার তাকে মরণোত্তর একুশে পদকে ভূষিত করে।
টিবিএস ডেস্ক
11 February, 2022, 01:40 pm
Last modified: 11 February, 2022, 01:59 pm
সৈয়দ মুজতবা আলী/ ছবি- সংগৃহীত

আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম সেরা উপন্যাসিক, ছোটগল্পকার, অনুবাদক ও রম্যরচয়িতা সৈয়দ মুজতবা আলীর আজ ৪৮তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৪ সালে ১১ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে মৃত্যুবরণ করেন তিনি। ২০০৫ সালে বাংলাদেশ সরকার তাকে মরণোত্তর একুশে পদকে ভূষিত করে।

মুজতবা আলীর ভ্রমণকাহিনীগুলোই বিশেষভাবে জনপ্রিয়। তিনি ছিলেন বহুভাষিক। ১৯০৪ সালের ১৩ সেপ্টেম্বর অবিভক্ত ব্রিটিশ ভারতে আসামের অন্তর্ভুক্ত সিলেটের করিমগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি।

তিনি সিলেটের সরকারী উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন। পিতার চাকরিসূত্রে তিনি পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেন। ১৯২১ সালে ভর্তি হন শান্তিনিকেতনে। সেখানে তিনি সংস্কৃত, ইংরেজি, আরবি, উর্দু, ফারসি, হিন্দি, গুজরাতি, ফরাসি, জার্মানি, ইতালীয়সহ পনেরোটি ভাষা শেখেন।

১৯২৬ সালে বিএ ডিগ্রি পাওয়ার পর যান আলিগড় বিশ্ববিদ্যালয়ে। পরের দুই বছর তিনি কাবুলের শিক্ষা দপ্তরে অধ্যাপনা করেন। তারপর দর্শনশাস্ত্র পড়তে যান জার্মানির বন বিশ্ববিদ্যালয়ে। তুলনামূলক ধর্মতত্ত্বে গবেষণার জন্য তিনি ডি. ফিল লাভ করেন ১৯৩২ খ্রিস্টাব্দে।

১৯৩৪-৩৫ সালে তিনি কায়রোর আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। ১৯৩৫ সালে তিনি বরোদা মহারাজার আমন্ত্রণে বরোদা কলেজে তুলনামূলক ধর্মতত্ত্বের অধ্যাপক হিসাবে যোগদান করেন।

পরে ১৯৪৯ সালে তিনি বগুড়ার আজিজুল হক কলেজের অধ্যক্ষ হন এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের খণ্ডকালিন প্রভাষকের দায়িত্ব পালন করেন। পঞ্চাশের দশকের তিনি কিছুকাল আকাশবাণীর স্টেশন ডিরেক্টর হিসেবে পাটনা, কটক, কলকাতা আর দিল্লীতে দায়িত্ব পালন করেন।

১৯৬১ সালে ফেরেন শান্তিনিকেতন। বিশ্বভারতীয় ইসলামিক স্টাডিজ বিভাগের রিডার হিসাবে যোগ দেন। ১৯৬৫ সালে তিনি অবসর গ্রহণ করেন।

সৈয়দ মুজতবা আলী সত্যপীর, ওমর খৈয়াম, টেকচাঁদ, প্রিয়দর্শী ছদ্মনামে দেশ, আনন্দবাজার, বসুমতী, মোহাম্মদী ইত্যাদি পত্রিকায় কলাম লেখেন। পঞ্চাশ ও ষাটের দশকে তিনি ছিলেন বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় লেখক।

তার একটি বিখ্যাত উক্তি, "বই কিনে কেউ দেউলিয়া হয় না।"

তার নামকরা উপন্যাস- শবনম, শহর-ইয়ার; ভ্রমণকাহিনী-দেশে বিদেশে, জলে ডাঙ্গায়; ছোটগল্প-টুনি মেম, চাচা কাহিনী; রম্যরচনা- পঞ্চতন্ত্র, ময়ূরকণ্ঠি ইত্যাদি। 
 

Related Topics

টপ নিউজ

সৈয়দ মুজতবা আলী / মৃত্যুবার্ষিকী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড
  • ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
    ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা
  • ছবি: রয়টার্স
    ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ
  • ছবি: সংগৃহীত
    অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা

Related News

  • স্মরণ: সৈয়দ মুজতবা আলীর আফগানিস্তান সফর
  • কাজী নজরুলের ৪৮তম মৃত্যুবার্ষিকী, নানা আয়োজনে জাতীয় কবিকে স্মরণ
  • মৃত্যুবার্ষিকীতে ম্যারাডোনাকে স্মরণ করল নাপোলিবাসী
  • জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম মৃত্যুবার্ষিকী আজ
  • মুজতবা আলীর হাস্যরস

Most Read

1
মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড

2
ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া

6
প্রতীকী ছবি/সংগৃহীত
অর্থনীতি

ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net