Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
এক জাতি, অনেক পতাকা: জুলাই অভ্যুত্থানে আন্দোলনকারীদের পাশে ছিলেন পতাকা বিক্রেতারাও

ফিচার

সুমন রেজা
03 December, 2024, 01:15 pm
Last modified: 03 December, 2024, 01:25 pm

Related News

  • মাহদী হাসানের সঙ্গে দিল্লিতে ঠিক কী হয়েছিল?
  • যেসব কারণে বাংলাদেশের তরুণদের মধ্যে ভারতবিরোধী অবস্থান বাড়ছে
  • জুলাই অভ্যুত্থানে আহতদের বিদেশে চিকিৎসায় লাগবে কেন্দ্রীয় বোর্ডের অনুমতি
  • স্বৈরাচার বিতাড়নে উত্তরাবাসীর ভূমিকা ইতিহাসে লেখা থাকবে: তারেক রহমান
  • যুক্তিতর্ক শেষ; আবু সাঈদ হত্যা মামলার রায় যেকোনো দিন

এক জাতি, অনেক পতাকা: জুলাই অভ্যুত্থানে আন্দোলনকারীদের পাশে ছিলেন পতাকা বিক্রেতারাও

নিজের রিকশাভ্যানে রাখা পতাকার স্তূপ দেখিয়ে ৫০ বছর বয়সী পতাকা বিক্রেতা শহিদুল ইসলাম বলেন, “এসব আর শুধু কাপড় নয়। এগুলো এখন আন্দোলনের প্রতীক হয়ে উঠেছে।”
সুমন রেজা
03 December, 2024, 01:15 pm
Last modified: 03 December, 2024, 01:25 pm
আমালের মতো অনেক পতাকা বিক্রেতাই সেদিন আন্দোলনে অংশ নিয়েছিল। ছবি: সুমন রেজা।

২৮ বছর বয়সী আমাল সরকার পুরান ঢাকার চাঁনখারপুল এলাকায় বসবাস করেন। প্রায় পাঁচ মাস আগে তিনি গার্মেন্টস কারখানার চাকরি ছেড়ে দিয়ে রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় এলাকায় ঘুরে ঘুরে পতাকা বিক্রি শুরু করেন।

পোশাক কারখানা থেকে প্রতি পিস পতাকা ৫০-৬০ টাকায় কিনে প্রতিদিন অল্প কয়েকটি বিক্রি করেই তার দিন চলে যেত বলে জানান আমাল। তবে তবে জুলাই অভ্যুত্থানের পর পরিস্থিতি বদলে যায়। আন্দোলনকারীদের মধ্যে পতাকার চাহিদা হঠাৎ করেই কয়েকগুণ বেড়ে যায়।

আমাল বলেন, "জুলাই অভ্যুত্থানের সময় প্রতিদিন ১৫০টিরও বেশি পতাকা বিক্রি করেছি। সেসময় প্রতিটির আকার অনুসারে দামও ছিল ১২০ থেকে ১৮০ টাকা। তার মূল ক্রেতারা ছিলেন শিক্ষার্থীরা।"

তিনি আরও বলেন, "আমিও আন্দোলনে অংশ নিয়েছি। আর আন্দোলন আমাকে আর্থিকভাবেও সহায়তা করেছে।" পতাকার বর্তমান চাহিদা ও মূল্য সম্পর্কে আমাল বলেন, "এখন দাম কিছুটা কমে গেছে। প্রতিটি পতাকা ১০০-১২০ টাকায় বিক্রি করছি। তবে চাহিদা এখনও আছে।"

আমালের মতো জুলাই অভ্যুত্থানের সময় অনেক পতাকা বিক্রেতা শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মতো আন্দোলনের কেন্দ্রবিন্দুগুলোতে পতাকা বিক্রি করতে শুরু করেন। তাদের মধ্যে অনেকেই ছিলেন পথের হকার, যারা আন্দোলনের সময় পতাকা বিক্রি শুরু করেন। এছাড়া অনেক দর্জিও শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী বিশেষ ব্যানার ও পতাকা তৈরি করে দিয়েছেন।

৫০ বছর বয়সী শহিদুল ইসলাম ১০ বছরেরও বেশি সময় ধরে পতাকা বিক্রি করছেন। তিনি বলেন, "সাম্প্রতিক আন্দোলনে যা দেখেছি তার সঙ্গে আর কিছুর তুলনা করা যায় না।" নিজের রিকশাভ্যানে রাখা পতাকার স্তূপ দেখিয়ে তিনি বলেন, "হাতে রাখার জন্য ছোট পতাকা থেকে শুরু করে মিছিলের সামনে বহন করা বড় ব্যানার এগুলো এখন আর শুধু কাপড় নয়। এগুলো আন্দোলনের প্রতীক হয়ে উঠেছে।"

তবে বাংলাদেশের পতাকার পাশাপাশি অন্য আরও দেশের পতাকারও চাহিদা রয়েছে। শহিদুল বলেন, "সম্প্রতি ফিলিস্তিনের পতাকার বিক্রিও ব্যাপক বেড়েছে। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতেই অনেকে কিনছেন এ পতাকা। এর পাশাপাশি কালেমা খচিত কালো পতাকার স্টিকারের বিক্রিও বেড়েছে।"

স্বাধীনতা দিবস ও বিজয় দিবসে পতাকা বিক্রি করা কিশোর বিক্রেতা নাসিম রানা জানান, শিক্ষার্থীদের আন্দোলনের সময় এত বেশি চাহিদা হবে, তা তিনি ভাবেননি। তিনি বলেন, "আমি ভেবেছিলাম, পতাকা কেবল জাতীয় দিবস বা খেলাধুলার জয়ের জন্য ব্যবহৃত হয়। কিন্তু এখন বুঝছি, এমন সময়ে এগুলো কতটা শক্তিশালী প্রতীক হতে পারে। শিক্ষার্থীরা এমন কিছু হাতে রাখতে চায়, যা তাদের আন্দোলনের তাদের অঙ্গীকারকে প্রকাশ করে।"

তবে আন্দোলনকে সমর্থন করতে গর্ব অনুভব করলেও সেসময় ঝুঁকিও ছিল বলে জানালেন নাসিম। রাজনৈতিক অস্থিরতার সময় রাস্তায় সহিংসতা ছড়িয়ে পড়লে বিক্রেতাদের জন্য নির্ধারিত স্থানে পৌঁছানো বা নিরাপদ থাকা কঠিন হয়ে পড়ে। বিশেষ করে কারফিউ চলাকালে তারা বাড়ি থেকে বের হতেও পারতেন না।

শহিদুল বলেন, "পুলিশ, টিয়ার গ্যাস, আর পরে গুলির ভয়ে থাকতাম। কিন্তু শিক্ষার্থীদের আমাদের দরকার ছিল। পতাকা ছাড়া আন্দোলন অসম্পূর্ণ মনে হতো। তাই ঝুঁকি নিয়েছি।"

অভ্যুত্থানের পরও দেশে বিভিন্ন আন্দোলন চলছে। পতাকার চাহিদা বাড়ার কারণে দামও বেড়েছে। কারণ, উপকরণ জোগাড় করা এখন বেশ কঠিন। বিক্রেতারা স্থানীয় দর্জি ও কারখানা থেকে পণ্য সংগ্রহ করেন, যেখানে বাড়তি কাজ করেও চাহিদা মেটাতে হিমশিম খেতে হচ্ছে।

তবে এই বিক্রেতাদের কাছে এটি শুধুই জীবিকার বিষয় নয়। এ অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশ ও  আন্দোলন অনেকের কাছে আবেগের। তারা জানেন, এসব প্রতিবাদ শুধু স্লোগানের জন্য নয়, এটি সবার জন্য একটি ন্যায়সংগত ভবিষ্যৎ গড়ার সংগ্রাম।

নাসিম বলেন, "আমি যা করি, তাতে গর্ব অনুভব করি। তরুণরা তাদের ভবিষ্যৎ ও সবার ভবিষ্যৎ নিয়ে লড়াই করছে। তাদের কাছে একটি পতাকা বিক্রি করলে আমার মনে হয়, আমিও সেই লড়াইয়ের অংশ হয়ে উঠছি।"


প্রতিবেদনটির লেখক একজন কবি, কলামিস্ট ও সাংবাদিক। তার সঙ্গে যোগাযোগের ঠিকানা- shumonreza5@gmail.com 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশের পতাকা / পতাকা বিক্রেতা / জুলাই আন্দোলন / জুলাই অভ্যুত্থান / বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন / পতাকা / ফিলিস্তিনের পতাকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ছবি: সংগৃহীত
    জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

Related News

  • মাহদী হাসানের সঙ্গে দিল্লিতে ঠিক কী হয়েছিল?
  • যেসব কারণে বাংলাদেশের তরুণদের মধ্যে ভারতবিরোধী অবস্থান বাড়ছে
  • জুলাই অভ্যুত্থানে আহতদের বিদেশে চিকিৎসায় লাগবে কেন্দ্রীয় বোর্ডের অনুমতি
  • স্বৈরাচার বিতাড়নে উত্তরাবাসীর ভূমিকা ইতিহাসে লেখা থাকবে: তারেক রহমান
  • যুক্তিতর্ক শেষ; আবু সাঈদ হত্যা মামলার রায় যেকোনো দিন

Most Read

1
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

2
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

5
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net