Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 26, 2026
পকেট ক্যালকুলেটর যেভাবে ডিজিটাল যুগের পথ তৈরি করেছে

ফিচার

দ্য ইকোনোমিস্ট 
02 September, 2023, 06:00 pm
Last modified: 02 September, 2023, 05:59 pm

Related News

  • ডিজিটাল যুগে কেন এখনো লাইব্রেরির গুরুত্ব আছে?
  • গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে ডিজিটাল রূপান্তর: তথ্যপ্রযুক্তিতে নব অভিযাত্রা
  • জীবন্ত মস্তিষ্কের কোষে চলবে কম্পিউটার, ল্যাবে তৈরি ‘মিনি-মস্তিষ্ক’ দিয়ে কম্পিউটার তৈরির পথে বিজ্ঞানীরা
  • প্রথম বাংলা ক্যালকুলেটর ‘ধারাপাত’!
  • শহীদলিপি: হারিয়ে যাওয়া প্রথম বাংলা কম্পিউটার কিবোর্ডের গল্প

পকেট ক্যালকুলেটর যেভাবে ডিজিটাল যুগের পথ তৈরি করেছে

প্রথম মাইক্রোপ্রসেসর ‘ইন্টেল ৪০০৪’ তৈরি করা হয়েছিল জাপানি কোম্পানি বুসিকমের এক ক্যালকুটরের জন্য। এরপর আসে গণনার অ্যাপ ‘ভিসিক্যালক’। এই প্রথম স্প্রিডশিট প্রোগ্রামের মাধ্যমেই ব্যক্তিগত কম্পিউটার তৈরির পথ মসৃণ হয়।
দ্য ইকোনোমিস্ট 
02 September, 2023, 06:00 pm
Last modified: 02 September, 2023, 05:59 pm
একসময় গণনার কাজে নারীরাই বেশি যুক্ত ছিলেন। ছবি: গেটি ইমেজেস ভিয়া দ্য ইকোনমিস্ট

সর্বশেষ কবে ক্যালকুলেটর ব্যবহার করেছেন? ছোট ব্যবসায়ীরা ছাড়া অন্যান্য মানুষের উত্তর সম্ভবত হবে 'অনেক আগে' বা হয়তো 'মনে নেই'। কারণ কম্পিউটার ও মোবাইলের গণনা করার ব্যবস্থা থাকায় এক সময়ের বহুল ব্যবহৃত যন্ত্র ক্যালকুলেটর এখন হয় ডেস্কেই পড়ে থাকে কিংবা প্রয়োজনই হয় না। তবে গবেষক কিথ হিউস্টন তার 'এম্পায়ার অব দ্য সাম:  দ্য রাইজ এন্ড দ্যে রেইন অব দ্য পকেট ক্যালকুলেটর'- এ ক্যালকুলেটরকে ডিজিটাল যুগের প্রাথমিক ধাপের স্বীকৃতি দিয়েছেন। তিনি বলেন, ক্যালকুলেটরই সর্বব্যাপী কম্পিউটিং জগত তৈরিতে সাহায্য করেছে। 

গণনার শুরু প্রায় ৪২ হাজার বছর আগে দক্ষিণ আফ্রিকায়, ট্যালি স্টিকের হাত ধরে। এরপর আঙুল গণনা এবং পরে আসে অ্যাবেকাস এবং স্লাইড-রুল। তবে হিউস্টন বিবেচনায় নিয়েছেন ১৭ শতকে ঘড়ির কাঁটা গণনা করার ডিভাইসের আবির্ভাবের বিষয়টি। কারণ এটিই পরবর্তীতে আরো ছোট এবং আরো কার্যকর বৈদ্যুতিক যন্ত্রের পথ তৈরি করেছে। 

বর্তমান ব্যবহৃত পরিভাষাগুলোরও অতীতের গণনা পদ্ধতির সঙ্গে গভীর সম্পর্ক আছে। যেমন 'ডিজিট' এবং 'ডিজিটাল' স্মরণ করায় আঙুল গণনা পদ্ধতিতে। 'ক্যালকুলি' ছিল রোমানদের কর্তৃক গণনার জন্য ব্যবহৃত অ্যাবেকাসের মত যন্ত্রের নুড়ি। আর 'কার্সর' হলো স্লাইড-রুলিংয়ের স্লাইডিং সূচক। আর কম্পিউটার হলো মানুষ, বিশেষ করে নারীরা। তারাই মূলত গণনার কাজ করতেন, অনেক সময় দলবদ্ধ হয়ে। এদেরকে বলা যেতে পারে মানব কম্পিউটার। অর্থাৎ ডিজিটাল যুগের কাজগুলো বা পরিভাষাগুলোর সঙ্গে অতীতের যোগসূত্র আছে। 

এমনকি ১৯৪৪ সালে যুক্তরাষ্ট্রে সরকারি এক কমিটি কম্পিউটিং শক্তির একক হিসেবে 'কিলোগার্ল' শব্দটি ব্যবহার করেছে।  

হিউস্টন বলছেন. মানব কম্পিউটার হিসেবে উদাহরণ দেওয়া যেতে পারে মার্কিন নভোচারী জন গ্লেনের। তিনি  ইলেক্ট্রো-মেকানিকাল ক্যালকুলেটর ব্যবহার করে মহাকাশযানের গতিপথ পরীক্ষা করার পথ বের করেন। পরে অরবিটাল মেকানিক্স ক্যাথরিন জনসন তা প্রয়োগ করেন। এই ক্যাথরিন জনসনই নভোচারীসহ চাঁদে যাওয়া প্রথম মহাকাশযান পরিচালনার দায়িত্বে ছিলেন। 

প্রথম সম্পূর্ণ বৈদ্যুতিক ক্যালকুলেটর ক্যাসিও ১৪-এ ছিল বিশাল আকারের। পরে আমেরিকা, ইউরোপ এবং জাপানের কোম্পানিগুলোর মধ্যে প্রতিযোগিতার ফলে ক্যালকুলেটরের ছোট ও সস্তা মডেল বাজারে আসে। এই ছোট আকারের পকেটে এঁটে যাওয়া ক্যালকুলেটর কম্পিউটারের সূচনা ঘটায়। প্রথম মাইক্রোপ্রসেসর 'ইন্টেল ৪০০৪' তৈরি করা হয়েছিল জাপানি কোম্পানি বুসিকমের এক ক্যালকুটরের জন্য। ১৯৭২ সালে বাজারে আসে এইচপি-৩৫ ক্যালকুলেটর। যা ছিল বাজারে শোরগোল ফেলে দেওয়া এক ইলেকট্রনিক পণ্য। এই  ক্যালকুলেটরগুলোই কম্পিউটিং প্রযুক্তিকে ছোট আকার দেয় এবং মানুষের মাঝে ছড়িয়ে দিতে সাহায্য করে। 

এরপর আসে গণনার অ্যাপ 'ভিসিক্যালক'। প্রথম স্প্রিডশিট প্রোগ্রামের মাধ্যমেই ব্যক্তিগত কম্পিউটার তৈরির পথ মসৃণ হয়। আর এখন যে ক্যালকুলেটর না খুঁজে দ্রুত কোন গাণিতিক সমাধানের জন্য মোবাইল বা কম্পিউটার ব্যবহার হয়, তার কৃতিত্বও 'ভিসিক্যালক'-এর।  

ক্যালকুলেটর তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে হিউস্টন তার গবেষণার সমাপনীতে বলেন, 'ক্যালেকুলেটর এখন সর্বত্র আবার একই সাথে কোথাও নেই।'

Related Topics

টপ নিউজ

ক্যালকুলেটর / ডিজিটাল যুগ / কম্পিউটার / কম্পিউটার চিপ / মাইক্রোপ্রসেসর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
  • পাকিস্তান, তুরস্ক ও মিশর আড়ালে থেকে দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে কাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বায়েঁ), পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (মাঝে) ও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের প্রস্তাব পৌঁছে দিয়েছে পাকিস্তান; বৈঠক হতে পারে পাকিস্তান বা তুরস্কে: ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা
  • শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ফাইল ছবি: বাসস
    'তখন রাত ২টা বেজে ১৫ মিনিট; ২৬শে মার্চ, ১৯৭১ সাল' 
  • ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ছবি: সংগৃহীত
    মগবাজারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় ওসির ব্যাখ্যা তলব, ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ

Related News

  • ডিজিটাল যুগে কেন এখনো লাইব্রেরির গুরুত্ব আছে?
  • গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে ডিজিটাল রূপান্তর: তথ্যপ্রযুক্তিতে নব অভিযাত্রা
  • জীবন্ত মস্তিষ্কের কোষে চলবে কম্পিউটার, ল্যাবে তৈরি ‘মিনি-মস্তিষ্ক’ দিয়ে কম্পিউটার তৈরির পথে বিজ্ঞানীরা
  • প্রথম বাংলা ক্যালকুলেটর ‘ধারাপাত’!
  • শহীদলিপি: হারিয়ে যাওয়া প্রথম বাংলা কম্পিউটার কিবোর্ডের গল্প

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী

2
পাকিস্তান, তুরস্ক ও মিশর আড়ালে থেকে দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে কাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বায়েঁ), পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (মাঝে) ও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রস্তাব পৌঁছে দিয়েছে পাকিস্তান; বৈঠক হতে পারে পাকিস্তান বা তুরস্কে: ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা

3
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

'তখন রাত ২টা বেজে ১৫ মিনিট; ২৬শে মার্চ, ১৯৭১ সাল' 

4
ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

5
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মগবাজারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় ওসির ব্যাখ্যা তলব, ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net