Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 24, 2026
অস্ট্রেলিয়ার এক প্রাচীন ভাষা, যার লিখিত কোনো রূপ নেই

ফিচার

টিবিএস ডেস্ক
14 August, 2023, 01:50 pm
Last modified: 14 August, 2023, 02:00 pm

Related News

  • ১৫০ বছর আগে ধার নেওয়া বই অবশেষে লাইব্রেরিতে ফেরত; জরিমানা মওকুফ
  • ২১ বছর পর অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে হারাল বাংলাদেশ
  • জামায়াত আমিরের সঙ্গে অস্ট্রেলিয়ার প্রতিনিধির বৈঠক, বাণিজ্যিক সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা
  • তারেক রহমানের সঙ্গে জার্মান রাষ্ট্রদূত ও অস্ট্রেলিয়ান হাই কমিশনারের সাক্ষাৎ
  • যে ৭ প্রাচীন ভাষার পাঠোদ্ধার আজও সম্ভব হয়নি

অস্ট্রেলিয়ার এক প্রাচীন ভাষা, যার লিখিত কোনো রূপ নেই

মেসেজ স্টিকে অঙ্কিত মোটিফগুলো যুদ্ধ, মৃত্যু, শান্তি, বিয়ে এবং আরও অনেক কিছুর সংবাদ নির্দেশ করতে পারে।
টিবিএস ডেস্ক
14 August, 2023, 01:50 pm
Last modified: 14 August, 2023, 02:00 pm
ছবি-সংগৃহীত

অস্ট্রেলিয়া মহাদেশে ২৫০টিরও বেশি কথ্য আদিবাসী ভাষা এবং ৮০০টি উপভাষা রয়েছে। কিন্তু একটি ভাষা ছিল, যা কখনো মুখে বলা হয়নি, বরং সেটি কাঠে খোদাই করা হয়েছিল। খবর বিবিসির। 

'মেসেজ স্টিক' হিসেবে পরিচিত চ্যাপ্টা, গোলাকার বা আয়তাকার কাঠের টুকরোগুলোর দুই পাশে অলংকরণের মাধ্যমে মেসেজ বা বার্তা খোদাই করা হতো। বার্তাগুলোতে ফুটে উঠেছিল মহাদেশটির আদিম অধিবাসীদের আখ্যান; এই অ্যাবরিজিনালদের গণ্য করা হয় বিশ্বের প্রাচীনতম জনগোষ্ঠী হিসেবে।

ধারণা করা হয়, মেসেজ স্টিকের ব্যবহার ছিলো হাজারও বছর আগে। জাতির মৌখিক ইতিহাসকে ধারণ করতে এবং দূরে অবস্থানকারী বিভিন্ন অ্যাবরিজিনাল নেশন বা ভাষা গোষ্ঠীর মধ্যে সংবাদ সরবরাহের জন্য বার্তাবাহকেরা মেসেজ স্টিক বহন করতো।

মেসেজ স্টিকে অঙ্কিত মোটিফগুলো যুদ্ধ, মৃত্যু, শান্তি, বিয়ে এবং আরও অনেক কিছুর সংবাদ নির্দেশ করতে পারে। এক্ষেত্রে অস্ট্রেলিয়ার ওয়াংকুমারা এবং মুরুওয়ারি আদিবাসী জনগোষ্ঠীর সদস্য এবং ইতিহাসবিদ ড. লরিনা বার্কারের উল্লেখ করা যায়। মেসেজ স্টিকের বার্তাগুলো তার শেকড়ের সাথে একটি অর্থপূর্ণ সংযোগ বহন করে।

টিকে যাওয়া মেসেজ স্টিকগুলোর কিছু এখন সিডনির অস্ট্রেলিয়ান মিউজিয়ামে কাঁচের ডিসপ্লেতে সংরক্ষিত আছে; তবে এসবে খোদাই করা বেশিরভাগ তথ্যেরই মর্মোদ্ধার করা যায়নি। ভাষাতত্ত্ব নিয়ে কাজ করা নৃতাত্ত্বিক পিয়ার্স কেলির মতে, বিংশ শতকে মেসেজ স্টিকের ওপর সামান্য তথ্যই প্রকাশ পেয়েছে।

এসব শিলালিপির ভাষাকে বোধগম্য (ডিকোড) করে তুলতে বয়োজ্যেষ্ঠ আদিবাসীদের তালিকাভুক্ত করা প্রয়োজন, যারা নির্দিষ্ট কোনো গোষ্ঠী, অবস্থান বা আইডিয়ার রূপায়ন বুঝে উঠতে পারবেন।

এই প্রবীণদের সাহায্য ব্যতীত ভবিষ্যত প্রজন্ম তাদের শেকড়ের এই মূল্যবান অংশ ধরে রাখতে পারবে না।  

Related Topics

টপ নিউজ

অস্ট্রেলিয়া / প্রাচীন ভাষা / অ্যাবরিজিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ক্লিমেন্ট ভ্যান্ডেনকেরখোভ। ছবি: বেলগা
    ডিএনএ পরীক্ষায় পিতৃপরিচয় নিশ্চিত হওয়ার পর রাজপুত্র হলেন বেলজিয়ামের গাড়ি বিক্রেতা 
  • প্রতীকী ছবি: মুমিত এম/টিবিএস
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে
  • সাউথ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
    মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হবে, আপনারা সবকিছু হারাবেন: ট্রাম্প
  • বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
    বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
  • ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ছবি: রয়টার্স
    নিরাময়-অযোগ্য রোগীদের জন্য ফ্রান্সে আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো ‘মৃত্যু সহায়তা’ আইন

Related News

  • ১৫০ বছর আগে ধার নেওয়া বই অবশেষে লাইব্রেরিতে ফেরত; জরিমানা মওকুফ
  • ২১ বছর পর অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে হারাল বাংলাদেশ
  • জামায়াত আমিরের সঙ্গে অস্ট্রেলিয়ার প্রতিনিধির বৈঠক, বাণিজ্যিক সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা
  • তারেক রহমানের সঙ্গে জার্মান রাষ্ট্রদূত ও অস্ট্রেলিয়ান হাই কমিশনারের সাক্ষাৎ
  • যে ৭ প্রাচীন ভাষার পাঠোদ্ধার আজও সম্ভব হয়নি

Most Read

1
ক্লিমেন্ট ভ্যান্ডেনকেরখোভ। ছবি: বেলগা
আন্তর্জাতিক

ডিএনএ পরীক্ষায় পিতৃপরিচয় নিশ্চিত হওয়ার পর রাজপুত্র হলেন বেলজিয়ামের গাড়ি বিক্রেতা 

2
প্রতীকী ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে

3
সাউথ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
আন্তর্জাতিক

মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হবে, আপনারা সবকিছু হারাবেন: ট্রাম্প

4
বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
অর্থনীতি

বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?

5
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিরাময়-অযোগ্য রোগীদের জন্য ফ্রান্সে আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো ‘মৃত্যু সহায়তা’ আইন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net