Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
থানায় লাইব্রেরি: বই দিয়ে সম্পর্ক গড়া

ফিচার

প্রমিলা কন্যা
28 October, 2022, 08:30 pm
Last modified: 28 October, 2022, 08:32 pm

Related News

  • এবার বিয়ে বাড়ির গয়না বহনে নিরাপত্তা দেবে পুলিশ: ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার
  • বাগেরহাটে আইজিপির বাসভবনে চুরির খবর নাকচ, প্রকৃত ঘটনা জানাল পুলিশ 
  • বাগেরহাটে পুলিশ মহাপরিদর্শকের বাড়ির বৈদ্যুতিক তার চুরি
  • আ.লীগ আমলের পুলিশ কনস্টেবল নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ
  • কর্মস্থল ছেড়ে মন্ত্রণালয়ে গিয়ে তদবির না করতে পুলিশ সদস্যদের নির্দেশ আইজিপির

থানায় লাইব্রেরি: বই দিয়ে সম্পর্ক গড়া

দেশের পুলিশ ও জনসাধারণের মধ্যকার সম্পর্ক বরাবরই কিছুটা ভয়ের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। বছরের পর বছর ধরে কর্তৃপক্ষ এই দূরত্ব দূর করার এবং পুলিশের সাহায্যপ্রবণ প্রকৃতি সম্পর্কে মানুষকে সচেতন করার চেষ্টা করে চলেছে। যথাযথ রক্ষণাবেক্ষণের মাধ্যমে এই লাইব্রেরিগুলো সাধারণ মানুষের মনে পুলিশ সম্পর্কে আরও ইতিবাচক ভাবমূর্তি তৈরি করতে থাকবে বলে আশা করা যায়।
প্রমিলা কন্যা
28 October, 2022, 08:30 pm
Last modified: 28 October, 2022, 08:32 pm
ছবি: টিবিএস

পুলিশ স্টেশনের কথা ভাবলেই আমাদের মনে সাধারণত ভীতিকর কোনো জায়গার কথা মনে আসে। কারণ দাগি আসামিদের গ্রেপ্তার করার পর তো এখানেই নিয়ে আসা হয়।

তবে পুলিশের আসল কাজ কিন্তু সাধারণ মানুষকে নিরাপত্তা প্রদানের মাধ্যমে তাদের সেবা করা। সে কথা মাথায় রেখেই সমাজসেবার জন্য উদ্বুদ্ধ হয়ে নারী, শিশু, ছেলেশিশু ও প্রতিবন্ধী হেল্প ডেস্কের অংশ হিসেবে রিডিং কর্নার বা ছোট লাইব্রেরি স্থাপনের এক ব্যতিক্রমী পদক্ষেপ নিয়েছে রাজধানীর দুটি থানা (কামরাঙ্গীরচর ও লালবাগ। সংগঠনটি.

ভুক্তভোগী ও অন্য যারা আসে থানায় আসে, তারা অপেক্ষা করার সময় এখান থেকে বই পড়তে পারে।

কামরাঙ্গীরচর থানা চত্বরে প্রবেশ করলেই দেখবেন ছোট একটি পথ চলে গেছে মূল ভবনে। নিচতলায় প্রথম কক্ষটিই হেল্প ডেস্ক। সাধারণত একজন নারী সাব-ইন্সপেক্টর (এসআই) ভুক্তভোগীদের প্রাথমিক সহায়তা দেওয়ার জন্য এখানে বসেন। ওই ঘরেই বইসহ দুটি কাঠের শেলফ ও একটি ছোট পড়ার টেবিল এবং কয়েকটি চেয়ার রয়েছে।

শেলফগুলোতে হুমায়ূন আহমেদের মতো জনপ্রিয় লেখকের কথাসাহিত্য যেমন আছে, তেমনি আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 'কারাগারের রোজনামচা' ও 'অসমাপ্ত আত্মজীবনী'র মতো আরও কিছু ঐতিহাসিক বই।

আমাদের স্বাগত জানালেন কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান। তিনি জানালেন, গ্রন্থাগারটি ছোট পরিসরে করা হলেও সময়ের সঙ্গে সঙ্গে পরিসর আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

মোস্তাফিজুর বলেন, লাইব্রেরি স্থাপনের বুদ্ধিটি এসেছিল অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিশাত রহমান মিঠুনের মাথা থেকে। তিনি বর্তমানে মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন।

ছবি: টিবিএস

'জানেনই তো, কামরাঙ্গীরচর একটা ঘনবসতিপূর্ণ এলাকা। আর আমাদের স্টেশনে প্রতিনিয়ত লোকজন আসে। কখনও কখনও অভিযোগ দায়ের করার আগে তাদের খানিকক্ষণ অপেক্ষা করতে হয়,' মোস্তাফিজুর বললেন। 'উদ্বিগ্ন হয়ে অপেক্ষা না করে তারা লাইব্রেরিতে বসে বইপত্র পড়তে পারে।'

তিনি বলেন, 'ছোটবেলায় পুলিশ অফিসার দেখলে আমরাও ভয়ে দৌড়ে পালাতাম। এখন এমনটা দেখা যায় না। মানুষ জানে, পুলিশ তাদের সাহায্য করার জন্য আছে। এখানে সব বয়সি পাঠকরা বই পড়তে আসে। আর এই বিষয়টা আমাদেরও ভালো লাগে। মাঝে মাঝে আমাদের অফিসাররাও বই পড়েন।'

মোস্তাফিজুর রহমান আরও জানালেন, পাঠকরা চাইলে বই বাড়িতে নিয়ে যেতে পারে। তাছাড়া কে কোন বই নিল, তার হিসাব রাখার জন্য রেজিস্টার বইও আছে। মানুষ চাইলে লাইব্রেরিতে বই দানও করতে পারে। লাইব্রেরিটিতে কিছু বই অন্যান্য পুলিশ কর্মকর্তারা দিয়েছেন। এছাড়া এলাকার একটি স্কুলও তাদের কিছু বই দিয়েছে বলে জানান মোস্তাফিজুর।

'[পুলিশ স্টেশন] বড় কমপ্লেক্সে স্থানান্তরিত হওয়ার পর আমরা একটা বড় এবং সমৃদ্ধ লাইব্রেরি গড়ে তুলতে কাজ করব,' বলেন তিনি।

লালবাগ থানার ওসি কর্মস্থলে ছিলেন না, তাই আমরা ইন্সপেক্টর (অপারেশন) মো. আনিসুর রহমানের সঙ্গে কথা বলি। তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানালেন, তাদের লাইব্রেরিও সবার জন্য উন্মুক্ত এবং স্থানীয়দের কাছ থেকে এতে ভালো সাড়াও পাওয়া গেছে।

'এটি ভালো উদ্যোগ, আমাদের সবাই-ই উদ্যোগটার প্রশংসা করেছেন। একটি থানায় লাইব্রেরি থাকলে শুধু যে উপকার হবে, তা নয়; এটি পুলিশ বাহিনীর আরও ইতিবাচক ভাবমূর্তিও তুলে ধরছে,' বলেন তিনি। 

ছবি: টিবিএস

নবনির্মিত লালবাগ থানা হেল্প ডেস্ক ও লাইব্রেরির জন্য দোতলায় একটি ছোট কক্ষ বরাদ্দ দেওয়া হয়েছে। একপাসের দেয়ালের সঙ্গে লাগানো একটি বড় শেলফে লিগ্যাল হেল্প গাইডসহ কিছু রাখা। ধুলোর পাতলা আস্তর পড়েছে বইগুলোর ওপর।

এই লাইব্রেরিটি কামরাঙ্গীরচরের চেয়ে সুন্দরভাবে সাজানো। হেল্প ডেস্কের দায়িত্বে থাকা এসআই মুক্তি দত্ত অমা আমাদের জানালেন, বাইরের পাঠকরা এখনও বই বাড়িতে নিয়ে যেতে পারেন না। এছাড়া এখনও মানুষের কাছ থেকে বই অনুদান নেওয়ার কথাও ভাবেননি তারা। মুক্তি জানালেন, কাজের চাপ কম থাকলে মাঝে মাঝে তিনি বসে বসে বই পড়েন।

থানা দুটিতে রিডিং কর্নারগুলো পরিদর্শনের সময় বইয়ের পরিমাণ ও ছোট পরিসর দেখে খুব একটা মুগ্ধ হতে পারিনি। পাঠকও তেমন ছিল না।

তবে এ ধরনের উদ্যোগগুলো অবশ্যই প্রশংসনীয়। থানায় কেউ পূর্ণাঙ্গ লাইব্রেরি আশা না করলেও বেশ কিছু বইয়ের সংগ্রহ থাকলে ভালো আবহ তৈরি করে, পুলিশের ভাবমূর্তিও ভালো দেখায়।

সময়ের সঙ্গে সঙ্গে সব থানায় এই উদ্যোগ নিলে এবং বইয়ের সংখ্যা বাড়ালে খুব ভালো হয়।

এই থানা দুটির ছাড়াও কমলাপুরে ঢাকা রেলওয়ে থানায় আরেকটি রিডিং কর্নার আছে। তবে এখানকার রিডিং কর্নারটি হাজতের (ডিটেনশন সেল) ভেতরে নির্মিত। হাজতিদের সাহায্য করার জন্য মানবিক দৃষ্টিকোণ থেকে নির্মিত হয়েছে এটি।

সম্প্রতি খুলশী, কোতোয়ালি ও ডবলমুরিংসহ ছয়টি থানায় লাইব্রেরি স্থাপন করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। সিএমপির সাবেক কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর এই উদ্যোগ নিয়েছেন।

ছবি: টিবিএস

এই লাইব্রেরিগুলোতে কবিতা, ক্রাইম ফিকশন, আইন, মুক্তিযুদ্ধ ও পুলিশিংসহ বিভিন্ন বিষয়ের ওপর ৩০০ থেকে ৬০০ বই আছে। সিএমপি কর্তৃপক্ষ তাদের আওতাধীন অন্যান্য থানায় আরও ১৬টি লাইব্রেরি নির্মাণের পরিকল্পনা করছে।

দেশের পুলিশ ও জনসাধারণের মধ্যকার সম্পর্ক বরাবরই কিছুটা ভয়ের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। বছরের পর বছর ধরে কর্তৃপক্ষ এই দূরত্ব দূর করার এবং পুলিশের সাহায্যপ্রবণ প্রকৃতি সম্পর্কে মানুষকে সচেতন করার চেষ্টা করে চলেছে। যথাযথ রক্ষণাবেক্ষণের মাধ্যমে এই লাইব্রেরিগুলো সাধারণ মানুষের মনে পুলিশ সম্পর্কে আরও ইতিবাচক ভাবমূর্তি তৈরি করতে থাকবে বলে আশা করা যায়।

Related Topics

টপ নিউজ

লাইব্রেরি / পুলিশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • এবার বিয়ে বাড়ির গয়না বহনে নিরাপত্তা দেবে পুলিশ: ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার
  • বাগেরহাটে আইজিপির বাসভবনে চুরির খবর নাকচ, প্রকৃত ঘটনা জানাল পুলিশ 
  • বাগেরহাটে পুলিশ মহাপরিদর্শকের বাড়ির বৈদ্যুতিক তার চুরি
  • আ.লীগ আমলের পুলিশ কনস্টেবল নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ
  • কর্মস্থল ছেড়ে মন্ত্রণালয়ে গিয়ে তদবির না করতে পুলিশ সদস্যদের নির্দেশ আইজিপির

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২

2
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

3
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net