Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 24, 2026
চুয়াডাঙ্গায় পরিত্যক্ত নারিকেলের মালা থেকে আকর্ষণীয় হস্তশিল্প  

ফিচার

মাহফুজ মামুন, চুয়াডাঙ্গা
04 December, 2021, 03:25 pm
Last modified: 04 December, 2021, 05:12 pm

Related News

  • দর্শনা সীমান্তে ১১ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবি’র বাধায় ব্যর্থ
  • দর্শনা সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে নারী-শিশুসহ আটক ১০
  • চুয়াডাঙ্গায় তুলার বাম্পার ফলন: ১০৫ কোটি টাকার বিক্রির লক্ষ্যমাত্রা
  • চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস
  • চুয়াডাঙ্গায় ৭৯ হাজার টাকাসহ ভোটকেন্দ্রের সামনে থেকে জামায়াত নেতা আটক

চুয়াডাঙ্গায় পরিত্যক্ত নারিকেলের মালা থেকে আকর্ষণীয় হস্তশিল্প  

দেশের বাজারে চাহিদা মিটিয়ে বর্তমানে বিদেশেও এসব পণ্য রপ্তানি শুরু হয়েছে।
মাহফুজ মামুন, চুয়াডাঙ্গা
04 December, 2021, 03:25 pm
Last modified: 04 December, 2021, 05:12 pm
ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

পানি এবং শাঁস ব্যবহারের পর সাধারণত ফেলেই দেওয়া হয় নারিকেলের মালা। এই পরিত্যক্ত নারিকেলের মালাই যে আকর্ষণীয় হস্তশিল্প তৈরির উপকরণ হতে পারে তা হয়তো অনেকের চিন্তায়ই আসবে না। বর্তমানে অনেকের কাছে আয়ের মাধ্যম হয়ে উঠছে এটি।

ফেলে দেওয়া নারিকেলের মালা দিয়ে হস্তশিল্পের পরিকল্পনা নেন চুয়াডাঙ্গার তরুণ উদ্যোক্তা খালিদ বিন ওয়ালিদ। এসব মালা দিয়ে তৈরি হচ্ছে মনোমুগ্ধকর পাখির বাসা, সাবানদানি, ল্যাম্প শেড, লবণ রাখা পাত্র, শোপিস, গহনা, তৈজসপত্র, ফুলদানি, নৌকা, কলমদানি, হারিকেন, কেটলি, চামচ, কাপসহ প্রায় ২৫০ রকমের পণ্য। দেশের বাজারে চাহিদা মিটিয়ে ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে রপ্তানিও হচ্ছে পণ্যগুলো।  

চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি পাড়ার বাসিন্দা খালিদ বিন ওয়ালিদ। পড়াশুনা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ই পরিবেশ রসায়ন নামের কোর্সটি ছিল তার সবচেয়ে প্রিয়। তখন থেকেই তিনি ভাবতে থাকেন, পরিবেশবান্ধব কিছু একটা করার।

শুরু করেন পরিবেশবান্ধব পণ্য নিয়ে গবেষণা। সেইসঙ্গে চলে দেশের বিভিন্ন প্রান্তে ছুটে চলা, তথ্য সংগ্রহ করে সংরক্ষণ ও পর্যালোচনা। পরিত্যক্ত নারিকেলের মালা দিয়ে পণ্য তৈরির ইচ্ছা থেকে সাতগাড়ি এলাকায় তৈরি করেন বড় কারখানা। 

খালিদ বিন ওয়ালিদ কারখানায় হস্তশিল্পের পণ্য তৈরির জন্য চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র গ্রামের কাঠমিস্ত্রি আলামিন হোসেনকে প্রস্তাব দেন। হস্তশিল্পের কাজে আগে থেকেই পটু আলামিনকে প্রশিক্ষণের জন্য নেওয়া হয় বরিশাল বিভাগের কয়েকটি জেলায়। সেখান থেকে কাজের প্রাথমিক ধারণা নেন তিনি। এরপর অল্প পরিসরে কারখানায় কাজ শুরু হয়। পরে ইউটিউবে দেখে দেখে বিভিন্ন ধরনের হস্তশিল্পের কাজও শেখেন তিনি।  

২০১৮ সালে খালিদ বিন ওয়ালিদ বাণিজ্যিকভাবে 'রোদো হ্যান্ডিক্র্যাফটস' নামের কারখানায় হস্তশিল্পজাত পণ্য তৈরির কাজ শুরু করেন।  

 

প্রথমে যশোর ও খুলনা থেকে ১৫ টাকা কেজি দরে নারিকেলের মালা কিনে আনেন। এরপর সেগুলো হাতে ও মেশিনে প্রস্তুত করেন কারিগর। মালা দিয়ে পণ্য তৈরি করতে লাগে কাঠ, বাঁশ, সুতা, আঠা, বিভিন্ন রঙের বার্নিশের মতো উপকরণগুলো। মালা দিয়ে পাখির বাসা, সাবানদানি, ল্যাম্প শেড, লবণ রাখার পাত্র, শোপিস, গহনা, তৈজসপত্র, ফুলদানি, নৌকা, কলমদানি, হারিকেন, কেটলি, চামচ, ওয়ালম্যাট, কাপসহ প্রায় ২৫০ রকমের পণ্য তৈরি করা যায়। পণ্য তৈরির পর সেগুলো বার্নিশ করা হয়। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কারখানায় প্রস্তুতির কাজ করেন ৮-১০ জন কারিগর ও তার সহকারীরা। একজন কারিগর প্রতিদিন ৩-৪টি পণ্য তৈরি করতে পারেন।  

দেশের বাজারে ব্যাপক চাহিদা রয়েছে নারিকেলের মালা দিয়ে তৈরি পণ্যের। কারণ এগুলো দেখতে সুন্দর এবং গুণগত মানে যে কোন পণ্যের চেয়ে ভাল। পণ্যগুলো পরিবেশবান্ধব। আকার ও মানভেদে এগুলোর প্রত্যেকটি বিক্রি হয় ১০০-৮০০ টাকা দরে। দেশের বাজারে চাহিদা মিটিয়ে বর্তমানে বিদেশেও এসব পণ্য রপ্তানি শুরু হয়েছে। প্রতি মাসে প্রায় ৪০-৫০ হাজার টাকার পণ্য বিক্রি হচ্ছে ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে। 

 

ছবি-টিবিএস

আগে নারিকেলের শাঁস তুলে নিয়ে মালাগুলো যত্রতত্র ফেলে দিত মানুষ। বর্ষাকালে মালাগুলোতে পানি জমে মশার বংশবিস্তার হত। ফলে মালাগুলো যেখানে সেখানে না ফেলে ব্যবহারোপযোগী করা গেলে মশার বংশবিস্তার রোধ সম্ভব।

কারখানার ব্যবস্থাপক সবুজ সাবিদ বলেন, "বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা আমাদের কারখানায় এসে পণ্য কিনে নিয়ে যান। অনেকে অনলাইনের মাধ্যমেও অর্ডার দেন।" 

রোদো হ্যান্ডিক্র্যাফটসের পরিচালক খালিদ বিন ওয়ালিদ বলেন, "পরিবেশ রক্ষা করতেই এ উদ্যোগ। নারিকেলের মালা দিয়ে তৈরি বিভিন্ন পণ্য এখন দেশে ও বিদেশে বিক্রি হচ্ছে। চাহিদাও বেশি। বড় কথা হলো, এই উদ্যোগের মাধ্যমে অনেকেরই কর্মসংস্থান হয়েছে।"

চুয়াডাঙ্গা জেলা পরিবেশ আন্দোলনের সভাপতি সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান জানান, "পরিবেশ রক্ষায় তরুণ এই উদ্যোক্তা যা করছেন তা অত্যন্ত ভালো। নারিকেলের মালায় মশার বসবাস। মালাগুলোকে কাজে লাগানোর ফলে পরিবেশ ক্ষতির হাত থেকে রক্ষা পাচ্ছে। চুয়াডাঙ্গায় কুটির শিল্পের পণ্য তৈরি হচ্ছে। অন্য তরুণেরাও এ পেশায় সম্পৃক্ত হোক।"

চুয়াডাঙ্গা বিসিকের উপ-পরিচালক মোঃ সামসুজ্জামান বলেন, "এটি ভাল উদ্যোগ। মালা দিয়ে কুটির শিল্পের বিভিন্ন উপকরণ তৈরি হচ্ছে। রোদো হ্যান্ডিক্যাফটসকে সব ধরনের সহযোগিতা করা হবে।"  

Related Topics

টপ নিউজ / বাংলাদেশ

নারিকেলের ব্যবসা / নারিকেলের মালা / চুয়াডাঙ্গা / হস্তশিল্প

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: মুমিত এম/টিবিএস
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে
  • সাউথ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
    মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হবে, আপনারা সবকিছু হারাবেন: ট্রাম্প
  • ফাইল ছবি: সংগৃহীত
    বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপকদের ‘শ্রমিক’ সংজ্ঞার বাইরে রাখা কেন অসাংবিধানিক নয়: হাইকোর্টের রুল
  • কিছু মানুষ স্ত্রী এডিস ইজিপ্টাই মশার কাছে ১০০ গুণ পর্যন্ত বেশি আকর্ষণীয়। ছবি: সংগৃহীত
    আপনাকে কি মশা বেশি কামড়ায়? কারণ আপনার গায়ের গন্ধ
  • বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
    বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?

Related News

  • দর্শনা সীমান্তে ১১ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবি’র বাধায় ব্যর্থ
  • দর্শনা সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে নারী-শিশুসহ আটক ১০
  • চুয়াডাঙ্গায় তুলার বাম্পার ফলন: ১০৫ কোটি টাকার বিক্রির লক্ষ্যমাত্রা
  • চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস
  • চুয়াডাঙ্গায় ৭৯ হাজার টাকাসহ ভোটকেন্দ্রের সামনে থেকে জামায়াত নেতা আটক

Most Read

1
প্রতীকী ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে

2
সাউথ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
আন্তর্জাতিক

মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হবে, আপনারা সবকিছু হারাবেন: ট্রাম্প

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপকদের ‘শ্রমিক’ সংজ্ঞার বাইরে রাখা কেন অসাংবিধানিক নয়: হাইকোর্টের রুল

4
কিছু মানুষ স্ত্রী এডিস ইজিপ্টাই মশার কাছে ১০০ গুণ পর্যন্ত বেশি আকর্ষণীয়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আপনাকে কি মশা বেশি কামড়ায়? কারণ আপনার গায়ের গন্ধ

5
বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
অর্থনীতি

বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net