Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 18, 2026
যে সব দেশে নারীদের গড় আয়ু বিস্ময়করভাবে বেশি

ফিচার

টিবিএস রিপোর্ট
28 June, 2021, 07:15 pm
Last modified: 28 June, 2021, 09:33 pm

Related News

  • মানব আয়ুর সর্বোচ্চ সীমায় কি পৌঁছে গিয়েছি আমরা?
  • আমরা কেন মারা যাই? বার্ধক্য ও অমরত্ব নিয়ে নোবেলজয়ী বিজ্ঞানীর সাক্ষাৎকার
  • যে কারণে নারীরা পুরুষের চেয়ে বেশি দিন বাঁচে 
  • ঘনত্ব বাড়ার সঙ্গে বায়ু দূষণে আয়ু কমছে বাংলাদেশিদের: গবেষণা
  • মানুষ যেভাবে নিজেকে দ্বিতীয় জীবন দিয়েছে

যে সব দেশে নারীদের গড় আয়ু বিস্ময়করভাবে বেশি

আফ্রিকার দেশ ইসোয়াতিনির নারীদের আয়ুষ্কাল পুরুষদের তুলনায় ৮.৬৯ বছর বেশি।  
টিবিএস রিপোর্ট
28 June, 2021, 07:15 pm
Last modified: 28 June, 2021, 09:33 pm
ছবি: স্ট্যাটিস্টিকস টাইমস

বিশ্বজুড়েই নারীদের গড় আয়ুষ্কাল পুরুষের চেয়ে বেশি। ধূমপান, অতিরিক্ত মদ্যপান, স্থূলতা, যে কোনো শারীরিক সমস্যায় দেরিতে চিকিৎসকের শরণাপন্ন হওয়া এসব বিভিন্ন কারণে পুরুষদের গড় আয়ু কম বলে মনে করেন বিশেষজ্ঞ ও গবেষকরা। 

পুরুষের টেস্টোস্টেরন হরমোনও কম আয়ুর পেছনে কিছুটা দায়ি। দক্ষিণ কোরিয়ার ইনহা ইউনিভার্সিটির বায়োলজিক্যাল সায়েন্সেসের অধ্যাপক কিউং জিন মিন এ বিষয়ে বলেন, "পুরুষের প্রজনন হরমোন কিছুক্ষেত্রে রোগ প্রতিরোধ ব্যবস্থাকে কিছুটা অকার্যকর করে দেয় ও হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে তোলে। তবে পুরুষের আয়ুর ওপর টেস্টোস্টেরনের প্রভাবের বিষয়টি এখনো পরিষ্কার নয়। 

অন্যদিকে নারীদের এস্ট্রোজেন হরমোন অনেক অ্যান্টিঅক্সিডেন্ট গুণাগুণ রয়েছে যা সুস্বাস্থ্য ধরে রাখতে সহায়ক।  

বর্তমানে বাংলাদেশে নারীদের গড় আয়ু ৭৪ দশমিক ৫ বছর এবং পুরুষদের গড় আয়ু ৭১ দশমিক ২ বছর। সেই হিসাবে, বাংলাদেশের নারীদের আয়ুষ্কাল এখন পুরুষদের তুলনায় ৩ দশমিক ৩ বছর বেশি।

বিশ্বে নারীদের গড় আয়ু বেশি এমন কিছু দেশ ও অঞ্চলের ব্যাপারে জেনে নেওয়া যাক। 

এস্তোনিয়া 

বাল্টিক দেশ এস্তোনিয়া গড় আয়ুর দিক দিয়ে বিশ্বে ৪৫ তম অবস্থানে আছে। দেশটির মানুষের গড় আয়ু ৭৯.১৮। কিন্তু দেশটির নারীদের গড় আয়ু পুরুষদের তুলনায় বিস্ময়কর রকম বেশি। পুরুষদের গড় আয়ু ৭৪.৯৮ ও নারীদের গড় আয়ু ৮৩.০৬। অর্থাৎ দেশটির নারীদের আয়ুষ্কাল পুরুষদের তুলনায় ৮.০৮ বছর বেশি।  

কিরিবাতি 

প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র কিরিবাতির অবস্থান গড় আয়ুর তালিকায় নিচের দিকে, দেশটির মানুষের গড় আয়ু ৬৯.১৭। পুরুষদের গড় আয়ু ৬৫ ও নারীদের গড় আয়ু ৭৩.১২। অর্থাৎ দেশটির নারীদের আয়ুষ্কাল পুরুষদের তুলনায় ৮.১২ বছর বেশি।  

ইসোয়াতিনি

গড় আয়ুর দিক দিয়ে বিশ্বে ১৮১তম অবস্থানে আছে দক্ষিণ আফ্রিকার এ দেশটি। দেশটির মানুষের গড় আয়ু ৬১.০৫। পুরুষদের গড় আয়ু ৫৬.৯৮ ও নারীদের গড় আয়ু ৬৫.৬৭। অর্থাৎ দেশটির নারীদের আয়ুষ্কাল পুরুষদের তুলনায় ৮.৬৯ বছর বেশি।  
    
হংকং

বর্তমানে পৃথিবীর সবচেয়ে বেশি গড় আয়ু হংকং এর মানুষের। অঞ্চলটির গড় আয়ু ৮৫.২৯। পুরুষদের গড় আয়ু ৮২.৩৮ ও নারীদের গড় আয়ু ৮৮.১৭। অর্থাৎ হংকং এর নারীদের আয়ুষ্কাল পুরুষদের তুলনায় ৫.৭৯ বছর বেশি। 

জাপান 

গড় আয়ুর দিক দিয়ে বিশ্বে দ্বিতীয় অবস্থানে আছে জাপান। দেশটির মানুষের গড় আয়ু ৮৫.০৩। তবে নারী পুরুষের গড় আয়ুর পার্থক্য অনেক। পুরুষদের গড় আয়ু ৮১.৯১ ও নারীদের গড় আয়ু ৮৮.০৯। অর্থাৎ জাপানের নারীদের আয়ুষ্কাল পুরুষদের তুলনায় ৬.১৮ বছর বেশি। 

ম্যাকাও

গড় আয়ুর দিক দিয়ে বিশ্বে তৃতীয় অবস্থানে আছে ম্যাকাও। দেশটির মানুষের গড় আয়ু ৮৪.৬৮। পুরুষদের গড় আয়ু ৮১.৭৩ ও নারীদের গড় আয়ু ৮৭.৬২। অর্থাৎ দেশটির নারীদের আয়ুষ্কাল পুরুষদের তুলনায় ৫.৮৯ বছর বেশি।  

দক্ষিণ কোরিয়া

গড় আয়ুর দিক দিয়ে বিশ্বে ১১তম অবস্থানে আছে দক্ষিণ কোরিয়া। দেশটির মানুষের গড় আয়ু ৮৩.৫০। পুরুষদের গড় আয়ু ৮০.৪৬ ও নারীদের গড় আয়ু ৮৬.৪২। অর্থাৎ দেশটির নারীদের আয়ুষ্কাল পুরুষদের তুলনায় ৫.৯৬ বছর বেশি।  

মার্টিনিক 

গড় আয়ুর দিক দিয়ে বিশ্বে ১৪তম অবস্থানে আছে মার্টিনক। বিশ্বের তৃতীয় বৃহত্তম দ্বীপটির মানুষের গড় আয়ু ৮৩.১৩। ক্যারিবিয়ান সাগরে অবস্থিত ফরাসি এ অঞ্চলটির পুরুষদের গড় আয়ু ৭৯.৮৫ ও নারীদের গড় আয়ু ৮৬.১০। অর্থাৎ নারীদের আয়ুষ্কাল পুরুষদের তুলনায় ৬.২৫ বছর বেশি।  

গুয়াডেলোপ

ফরাসি ক্যারিবিয়ান এ দীপপুঞ্জও নারীদের আয়ুষ্কালের দিক দিয়ে এগিয়ে আছে। অঞ্চলটির মানুষের গড় আয়ু ৮২.৭৪। পুরুষদের গড় আয়ু ৭৯.১৬ ও নারীদের গড় আয়ু ৮৫.৯৪। অর্থাৎ নারীদের আয়ুষ্কাল পুরুষদের তুলনায় ৬.৭৮ বছর বেশি।  

পর্তুগাল

গড় আয়ুর দিক দিয়ে পর্তুগাল যে খুব সামনের সারির দেশ তা নয়, বিশ্বে ২৩তম অবস্থানে আছে দেশটি। দেশটির মানুষের গড় আয়ু ৮৩.৫০। পুরুষদের গড় আয়ু ৮০.৪৬ ও নারীদের গড় আয়ু ৮৬.৪২। অর্থাৎ দেশটির নারীদের আয়ুষ্কাল পুরুষদের তুলনায় ৫.৯৬ বছর বেশি।  

ফিনল্যান্ড 

গড় আয়ুর দিক দিয়ে ইউরোপের এ দেশটির অবস্থান বিশ্বে ২৪তম। দেশটির মানুষের গড় আয়ু ৮২.৪৮। পুরুষদের গড় আয়ু ৭৯.৮২ ও নারীদের গড় আয়ু ৮৫.১৪। অর্থাৎ দেশটির নারীদের আয়ুষ্কাল পুরুষদের তুলনায় ৫.৩২ বছর বেশি।  

 

Related Topics

টপ নিউজ

গড় আয়ু / আয়ুষ্কাল / নারীদের গড় আয়ু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে
  • একই ফ্রেমে সাম্প্রতিক সময়ের চার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, লিজ ট্রস, ঋষি সুনাক ও কিয়ার স্টারমার। এদের সবারই প্রধানমন্ত্রিত্ব বেশিদিন টেকেনি। ছবি: গেটি/ ভায়া দ্য গার্ডিয়ান
    অশাসনযোগ্য দেশ? কেন বারবার বদলাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী?
  • এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
    বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর
  • ছবি: রয়টার্স
    প্রায় ৬০০ ড্রোন দিয়ে মস্কো ও আশপাশে ইউক্রেনের বিশাল হামলা; ভারতীয়সহ নিহত ৪
  • ফাইল ছবি: সংগৃহীত
    হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

Related News

  • মানব আয়ুর সর্বোচ্চ সীমায় কি পৌঁছে গিয়েছি আমরা?
  • আমরা কেন মারা যাই? বার্ধক্য ও অমরত্ব নিয়ে নোবেলজয়ী বিজ্ঞানীর সাক্ষাৎকার
  • যে কারণে নারীরা পুরুষের চেয়ে বেশি দিন বাঁচে 
  • ঘনত্ব বাড়ার সঙ্গে বায়ু দূষণে আয়ু কমছে বাংলাদেশিদের: গবেষণা
  • মানুষ যেভাবে নিজেকে দ্বিতীয় জীবন দিয়েছে

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে

2
একই ফ্রেমে সাম্প্রতিক সময়ের চার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, লিজ ট্রস, ঋষি সুনাক ও কিয়ার স্টারমার। এদের সবারই প্রধানমন্ত্রিত্ব বেশিদিন টেকেনি। ছবি: গেটি/ ভায়া দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

অশাসনযোগ্য দেশ? কেন বারবার বদলাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী?

3
এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
বাংলাদেশ

বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের

4
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

প্রায় ৬০০ ড্রোন দিয়ে মস্কো ও আশপাশে ইউক্রেনের বিশাল হামলা; ভারতীয়সহ নিহত ৪

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net