Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 27, 2026
মুগ্ধতা ও রোমাঞ্চের দেশ নেপালে স্বাগতম!      

ফিচার

রঞ্জন যাদব, সাগর শ্রেষ্ঠা
01 December, 2021, 06:45 pm
Last modified: 01 December, 2021, 06:59 pm

Related News

  • বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকেই জিজ্ঞাসা করুন: জাতিসংঘে ‘ত্রুটিপূর্ণ’ বিশ্বব্যবস্থা নিয়ে বালেন্দ্র শাহ  
  • হিমালয়ের পানির অর্থনৈতিক মূল্য কষেছে ভারত; বাংলাদেশ কেন পিছিয়ে?
  • ভারতীয় দর্শনার্থীর সংখ্যায় ধস, ২০২৫ সালে বিদেশি পর্যটক আসা কমেছে ৭.৬ শতাংশ
  • বন্যাদুর্গতদের অনুপ্রেরণা দিতে বাংলাদেশের সঙ্গে টি২০ সিরিজ খেলতে চায় নেপাল
  • নেপালের সুড়ঙ্গে ৯ দিন: মৃত্যুর মুখ থেকে যেভাবে ফিরলেন দুই কর্মী

মুগ্ধতা ও রোমাঞ্চের দেশ নেপালে স্বাগতম!      

প্রকৃতি, সংস্কৃতি ও রোমাঞ্চে মিশে থাকা নেপাল তার মোহনীয় সৌন্দর্য্যে মুগ্ধ করে রেখেছে অগণিত ভ্রমণপিপাসুকে। একটু ভিন্নধর্মী ভ্রমণের স্বাদ যারা নিতে চান, নেপাল তাদের জন্য আদর্শ গন্তব্য।
রঞ্জন যাদব, সাগর শ্রেষ্ঠা
01 December, 2021, 06:45 pm
Last modified: 01 December, 2021, 06:59 pm

বিগত কয়েক মাসে ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল হতে শুরু করায় আবারও জেগে উঠেছে নেপালের পর্যটন শিল্প। বিশ্বের নানা প্রান্ত থেকে আগত, বিশেষত বাংলাদেশের পর্যটকদের সাদরে বরণ করে নিতে প্রস্তুত দেশটি। 

১৯৭২ সালে বাংলাদেশ ও নেপালের মধ্যে কূটনীতিক সম্পর্ক গড়ে ওঠার পর থেকে অনেকটা পথ একসাথেই চলেছে দুই দেশ। মহামারি শুরুর আগপর্যন্ত নেপাল ছিল বাংলাদেশিদের জন্য এক আকর্ষণীয় ও জনপ্রিয় ভ্রমণ গন্তব্য। ছুটিছাটার মৌসুম এগিয়ে আসার সাথে সাথে তাই আবারও নেপাল ভ্রমণের সাড়া পড়ে গেছে দেশের পর্যটকদের মধ্যে।

প্রকৃতি, সংস্কৃতি ও রোমাঞ্চে মিশে থাকা নেপাল তার মোহনীয় সৌন্দর্য্যে মুগ্ধ করে রেখেছে অগণিত ভ্রমণপিপাসুকে। দেশটির চোখ জুড়ানো প্রাকৃতিক সৌন্দর্য্য অবলোকন করা যেন অনেক ভ্রমণপ্রেমীর কাছে আজীবনের অভিজ্ঞতা!

একটু ভিন্নধর্মী ভ্রমণের স্বাদ যারা নিতে চান, নেপাল তাদের জন্য আদর্শ গন্তব্য। দেশটির দক্ষিণাঞ্চলে গেলে আপনি পাবেন সাফারির সৌন্দর্য্য, মাঝারি আকারের পাহাড়গুলোতে রোমাঞ্চকর অনুভূতি আর সুউচ্চ পর্বতমালায় পাবেন ট্রেকিং ও মাউন্টেনিয়ারিং এর রুদ্ধশ্বাস অভিজ্ঞতা।

হিমালয় পর্বতমালার পাশাপাশি ট্রেকিং, হাইকিং, রাফটিং (ভেলায় ভাসা), কায়াকিং বা ক্যানোয়িংও করতে পারেন পর্যটকেরা। এছাড়াও মাউন্টেন ফ্লাইট এবং আলট্রালাইট ফ্লাইট নেওয়ার সুযোগ তো থাকছেই। 

শুধু তাই নয়, নেপালে আরও আছে পাখি দেখার, প্যারাগ্লাইডিং, জঙ্গল সাফারি, জিপ লাইনিং এবং বাঙ্গি জাম্পিং এর অভিজ্ঞতা নেওয়ার সুযোগ। 

নেপালে জিপ লাইনিং।

কাঠমান্ডু, নাগরকোট, পোখারা ও বান্দিপুর অঞ্চলগুলোতে বিলাসবহুল হোটেলের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মাঝারি আকারের পাহাড়গুলোকে পর্যটকেরা বেশি পছন্দ করেন। চাইলেই এসব এলাকার রিসোর্টগুলোতে আরামে দিন কাটানো যায়।

বিভিন্ন সভা, আলোচনা সভা ও প্রদর্শনী সংক্রান্ত পর্যটনের জন্যেও আদর্শ স্থানের অভাব নেই নেপালে। বিভিন্ন দেশ থেকে আগত প্রতিনিধিরা কাঠমান্ডু, পোখারা, চিত্বান, লুম্বিনি ও জনকপুরে বিশেষ সেবাসহ ভ্রমণ করতে পারবেন।

তবে এ সমস্ত ভ্রমণ আয়োজন অনেক সহজ করে দেওয়ার জন্য ইন্টারনেটকে ধন্যবাদ দিতেই হয়। অপরূপ সৌন্দর্য্যের দেশ নেপালে ছুটি কাটানোর জন্য আপনাকে খুব একটা ঝক্কি পোহাতে হবে না বললেই চলে। মাত্র কয়েকদিনের প্রস্তুতি নিয়েই পর্যটকেরা চলে আসতে পারবেন নাগরকোটের চোখ জুড়ানো সূর্যোদয়ের দৃশ্য দেখতে কিংবা পোখারায় হ্রদের পাশে শুয়ে আয়েশ করতে।

হিমালয় পর্বতমালায় ট্রেকিং। ছবি: নেপাল ট্রেকিং গাইড
 

আর বাংলাদেশি ট্রেকিংপ্রেমীদের জন্য আকাশপথে নেপাল মাত্র ঘন্টাখানেকের পথ। 

বাংলাদেশ থেকে নেপালে সরাসরি ফ্লাইট চালু হওয়ায় এটি দুই দেশের মানুষের মধ্যে সামাজিক-সাংস্কৃতিক যোগাযোগ বাড়িয়ে দিয়েছে। 

প্রতি সোমবার ও বৃহস্পতিবার বিমান বাংলাদেশের ফ্লাইট ঢাকা থেকে কাঠমান্ডুর উদ্দেশ্যে ছেড়ে যায়। এদিকে হিমালয় এয়ারলাইনসের প্রতি রবিবার ও বুধবার কাঠমান্ডু-ঢাকা-কাঠমান্ডু ফ্লাইট রয়েছে।

এছাড়াও, পর্যটকদের জন্য নেপালে পৌছানোর পর স্থলবন্দরে এন্ট্রি ভিসা দেওয়ার সুবিধাও রেখেছে দেশটি। 

ভোজনপ্রেমীদেরও নিরাশ করবে না নেপাল। প্রচুর স্থানীয় ও আন্তর্জাতিক মানের রেস্টুরেন্ট রয়েছে এখানে। বাংলাদেশি পর্যটকদের সুবিধার জন্য ক্যাটারিং সেবাও প্রদান করে তারা।

চলতি বছরের মার্চে বাংলাদেশ সরকার ও নেপাল সরকারের মধ্যে পর্যটন সহযোগিতা নিয়ে একটি স্মারকলিপি স্বাক্ষরিত হয়।  

যথাযথ প্রস্তুতিসহ নেপালি পর্যটকেরাও চাইলে বাংলাদেশের বৌদ্ধ মন্দির, কক্সবাজার সমুদ্রসৈকত ও সুন্দরবন ঘুরে দেখতে পারবেন। 

সকলের প্রত্যাশা, ভবিষ্যতে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও সুন্দর ও জোরদার হবে।

Related Topics

টপ নিউজ

নেপাল / হিমালয় / ভ্রমণ / পর্যটন / পর্যটক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বনানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, সিয়েরা লিওনের নাগরিকসহ নিহত ২
  • কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্র। ছবি: টিবিএস
    কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রের ২০-৩০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতা পুনরুদ্ধারে ৮৭০ কোটি টাকার প্রকল্প পিডিবির
  • ছবি: সংগৃহীত
    অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: চিকিৎসা প্রতিষ্ঠানের মালিক ও দুই চিকিৎসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
  • জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ছবি: নিউ ইয়র্ক টাইমস
    বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকেই জিজ্ঞাসা করুন: জাতিসংঘে ‘ত্রুটিপূর্ণ’ বিশ্বব্যবস্থা নিয়ে বালেন্দ্র শাহ  
  • ছবি: বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ
    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই
  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: ৪ আসামী কারাগারে, ঘটনায় সময় উপস্থিত থাকার কথা স্বীকার পুলিশের

Related News

  • বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকেই জিজ্ঞাসা করুন: জাতিসংঘে ‘ত্রুটিপূর্ণ’ বিশ্বব্যবস্থা নিয়ে বালেন্দ্র শাহ  
  • হিমালয়ের পানির অর্থনৈতিক মূল্য কষেছে ভারত; বাংলাদেশ কেন পিছিয়ে?
  • ভারতীয় দর্শনার্থীর সংখ্যায় ধস, ২০২৫ সালে বিদেশি পর্যটক আসা কমেছে ৭.৬ শতাংশ
  • বন্যাদুর্গতদের অনুপ্রেরণা দিতে বাংলাদেশের সঙ্গে টি২০ সিরিজ খেলতে চায় নেপাল
  • নেপালের সুড়ঙ্গে ৯ দিন: মৃত্যুর মুখ থেকে যেভাবে ফিরলেন দুই কর্মী

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বনানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, সিয়েরা লিওনের নাগরিকসহ নিহত ২

2
কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্র। ছবি: টিবিএস
বাংলাদেশ

কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রের ২০-৩০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতা পুনরুদ্ধারে ৮৭০ কোটি টাকার প্রকল্প পিডিবির

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: চিকিৎসা প্রতিষ্ঠানের মালিক ও দুই চিকিৎসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

4
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকেই জিজ্ঞাসা করুন: জাতিসংঘে ‘ত্রুটিপূর্ণ’ বিশ্বব্যবস্থা নিয়ে বালেন্দ্র শাহ  

5
ছবি: বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: ৪ আসামী কারাগারে, ঘটনায় সময় উপস্থিত থাকার কথা স্বীকার পুলিশের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net