Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 14, 2026
বঙ্গবন্ধুর জীবনে গুরুত্বপূর্ণ ঘটনার সময়কাল

ফিচার

টিবিএস ডেস্ক
17 March, 2020, 11:55 am
Last modified: 17 March, 2020, 05:36 pm

Related News

  • শেখ মুজিব ও তার পরিবারের স্মরণে কোনো জাতীয় দিবস উদযাপন করবে না সরকার
  • তারেক রহমানের জন্মদিনে নেতা-কর্মীদের আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান না করার আহ্বান বিএনপির
  • ৬০ বছরেও ট্রেন্ডি শাহরুখ খান: ৯০ দশকের এই আইকন এখনো দাপিয়ে বেড়াচ্ছেন
  • খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা
  • ধানমন্ডি ৩২: আ.লীগ সমর্থকদের বাধা দিল বিএনপি কর্মীরা, পুলিশে সোপর্দ

বঙ্গবন্ধুর জীবনে গুরুত্বপূর্ণ ঘটনার সময়কাল

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন আজ। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে মুজিববর্ষ।
টিবিএস ডেস্ক
17 March, 2020, 11:55 am
Last modified: 17 March, 2020, 05:36 pm

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির অবিসংবাদিত নেতা, স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন আজ। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে মুজিববর্ষ। বঙ্গবন্ধুর জীবনে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনা এখানে তুলে ধরা হলো-

১৭ মার্চ ১৯২০ – তৎকালীন বৃহত্তর ফরিদপুর জেলার অন্তর্গত গোপালগঞ্জ উপজেলার টুঙ্গীপাড়া গ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন। 

১৯৪৩ – সর্ব-ভারতীয় মুসলিম লীগের হয়ে কাউন্সিলর নির্বাচনে বিজয় লাভ। 

১৯৪৬ – 'কলকাতা হত্যাকাণ্ড' চলাকালীন দাঙ্গা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন।

৪ জানুয়ারি ১৯৪৮ – বঙ্গবন্ধুর নেতৃত্বে ইস্ট পাকিস্তান মুসলিম ছাত্রলীগ প্রতিষ্ঠা। 

১১ মার্চ ১৯৪৮ - বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা দাবি করে চলমান আন্দোলনে নেতৃত্ব দেওয়ার অভিযোগে গ্রেপ্তার।

২৩ জুন ১৯৪৯ – সদ্য গঠিত পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

১৬ ফেব্রুয়ারি ১৯৫২ – বাংলা ভাষার রাষ্ট্রমর্যাদার দাবিতে জেলে অনশন ধর্মঘট।

১০ মার্চ ১৯৫৪ – পাকিস্তানের প্রথম পার্লামেন্ট নির্বাচনে এমপি হিসেবে নির্বাচিত। এরপর নতুন প্রাদেশিক সরকারের কৃষি ও বনমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ। 

১৯৫৫ – দলের নাম পরিবর্তনের পর নতুন আওয়ামী লীগের মহাসচিব পদে নির্বাচিত। 

১১ অক্টোবর ১৯৫৮ – আইয়ুব খানের সামরিক জান্তা ক্ষমতা দখলের পর শেখ মুজিবুর রহমানকে আবারও গ্রেপ্তার করা হয়।

৫ ফেব্রুয়ারি ১৯৬৬ – লাহোরে বিরোধী দলগুলোর সমাবেশে বাঙালি জাতির অস্তিত্বের সনদ হিসেবে পরিচিত ঐতিহাসিক 'ছয় দফা' ঘোষণা।

১৮ মার্চ ১৯৬৬ – আওয়ামী লীগের সভাপতি পদে নির্বাচিত। 

১৯৬৮ থেকে ২২ ফেব্রুয়ারি ১৯৬৯ – রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে গ্রেপ্তার এবং 'আগরতলা ষড়যন্ত্র মামলা'য় বিচার শুরু।
 
২৩ ফেব্রুয়ারি ১৯৬৯ – গণঅভ্যুত্থান চলাকালে এক বিশাল জনসমাবেশে তাকে 'বঙ্গবন্ধু' উপাধি দেন তৎকালীন ছাত্রনেতা তোফায়েল আহমেদ। 

৭ ডিসেম্বর ১৯৭০ – সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়। 

৭ মার্চ ১৯৭১ – স্বাধীনতার জন্য বাঙালির আকাঙ্ক্ষা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দিল বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো এই ভাষণকে এখন 'বিশ্ব ইতিহাসের প্রামাণ্য স্মৃতির গুরুত্বপূর্ণ দলিল' হিসেবে মর্যাদা দিয়েছে। 

২৬ মার্চ ১৯৭১ – ২৫ মার্চের কালো রাতে চালানো গণহত্যার পর পাকিস্তানি কমান্ডোদের হাতে গ্রেপ্তারের আগেই বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। 

৮ জানুয়ারি ১৯৭২ – পাকিস্তানের কারাগার থেকে মুক্তি লাভ।

১০ জানুয়ারি ১৯৭২ – স্বাধীন বাংলাদেশে ফিরে যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে সর্বশক্তি নিয়োগ করেন। 

১৯৭৩ – বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখায় বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পুরস্কার লাভ। 

২৫ সেপ্টেম্বর ১৯৭৪ – প্রথম বাঙালি হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে বাংলায় বক্তৃতা। 

১৫ আগস্ট ১৯৭৫ – স্বাধীনতাবিরোধী ঘাতকদের হাতে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরের বাসভবনে পরিবারের অধিকাংশ সদস্যসহ নিহত হন। শুধু তার দুই কন্যা- বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা সে সময় দেশে না থাকায় এই হত্যাকাণ্ড থেকে বেঁচে যান। 
 
 

 
 

 

Related Topics

টপ নিউজ

বঙ্গবন্ধু / বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী / জন্মদিন / শেখ মুজিব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
    রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
  • পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
    পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাড়তি ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ে ফের ১% পর্যন্ত সম্পদ কর চালুর পরিকল্পনা সরকারের
  • ছবি: টিবিএস কোলাজ
    ৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  
  • মোশাররফ হোসেন। ফাইল ছবি: সংগৃহীত
    সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন
  • কাউসার আহমেদ। ছবি: সংগৃহীত
    চট্টগ্রামে ফ্লাইওভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার; অপমৃত্যুর মামলা

Related News

  • শেখ মুজিব ও তার পরিবারের স্মরণে কোনো জাতীয় দিবস উদযাপন করবে না সরকার
  • তারেক রহমানের জন্মদিনে নেতা-কর্মীদের আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান না করার আহ্বান বিএনপির
  • ৬০ বছরেও ট্রেন্ডি শাহরুখ খান: ৯০ দশকের এই আইকন এখনো দাপিয়ে বেড়াচ্ছেন
  • খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা
  • ধানমন্ডি ৩২: আ.লীগ সমর্থকদের বাধা দিল বিএনপি কর্মীরা, পুলিশে সোপর্দ

Most Read

1
রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
অর্থনীতি

রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত

2
পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
বাংলাদেশ

পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাড়তি ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ে ফের ১% পর্যন্ত সম্পদ কর চালুর পরিকল্পনা সরকারের

4
ছবি: টিবিএস কোলাজ
বাংলাদেশ

৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  

5
মোশাররফ হোসেন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন

6
কাউসার আহমেদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামে ফ্লাইওভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার; অপমৃত্যুর মামলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net