Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 03, 2026
প্রতিবেশীকে কামড়ে দিয়েছিল মাইক টাইসনের বাঘ

ফিচার

টিবিএস ডেস্ক
02 April, 2020, 02:40 pm
Last modified: 03 April, 2020, 05:38 pm

Related News

  • রেকর্ড ৬০ মিলিয়ন পরিবার নেটফ্লিক্সে টাইসন ও পলের লড়াই উপভোগ করেছে 
  • মাইক টাইসন বনাম জ্যাক পল: ম্যাচ শেষে দুই বক্সার কত টাকা পেলেন
  • স্নায়বিক ঝুঁকির শঙ্কা নিয়ে ১৯ বছর পর বক্সিংয়ে ৫৮ বছর বয়সী মাইক টাইসন
  • মেসিকে আলভারেজের হুমকির পর মাইক টাইসনের সতর্কতা: আমাকে তাহলে রিংয়ে ফিরতে হবে
  • বিমানে ঘুষি মেরে যাত্রীর মাথা ফাটালেন মাইক টাইসন!

প্রতিবেশীকে কামড়ে দিয়েছিল মাইক টাইসনের বাঘ

'আর এই ঘটনার মধ্যে দিয়ে কি শিখলাম জানো? আমি শিখলাম, এই প্রাণীটিকে কখনোই শতভাগ পোষ মানাতে পারবে না তুমি। এটা হবার কোন উপায় নেই। আমি বোকা ছিলাম। তাই আগে বুঝিনি।’
টিবিএস ডেস্ক
02 April, 2020, 02:40 pm
Last modified: 03 April, 2020, 05:38 pm
মসিক টাইসন আর তার বাঘ। ছবি: গেটি ইমেজ

মার্কিন মুষ্টিযোদ্ধা মাইক টাইসন। তার তিনটি পোষা বাঘ ছিল। একবার তার বাড়ির সীমানায় ঢুকে পড়ে এক প্রতিবেশী নারী। আর তারপর সেই নারীকে আক্রমণ করে তিন বাঘের একটি।

ইনস্টাগ্রাম লাইভে পোস্ট করা "ফ্যাট জো শো" নামে এক ভিডিওতে র‍্যাপার ফ্যাট জোকে গল্পটি বলেছিলেন টাইসন।

জোকে টাইসন জানান, বাঘগুলোকে একেবারে বাচ্চা অবস্থায় নিয়ে আসেন তিনি। ১৯৯২ সাল থেকে ১৯৯৫ সালের মধ্যে কারাগারে থাকা অবস্থায় প্রথম একজোড়া বাঘশাবকের অর্ডার দেন তিনি।

তিনি বলেন, সেসময় আমার এক বন্ধু গাড়ি আমদানি বন্ধ করে পশু আমদানি শুরু করে। একদিন ওকে জিজ্ঞেস করি আমি, কি ধরনের প্রাণি। আমার বন্ধু জানায়, ঘোড়া, বাঘ, সিংহ, এইসব। আর একটা পোষা বাঘ বা সিংহ রাখা ফেরারি গাড়ির চাইতেও বেশি সম্মান দেবে।

'ওই সময় আমার বয়স কম। তারপর আমি নিজের জন্য একজোড়া বাঘের বাচ্চা অর্ডার দিয়ে দিলাম। ভাবলাম, যখন জেল থেকে বের হব, বাড়িতে দুটো বাঘ অপেক্ষা করবে আমার জন্য'

একবার নাকি এক প্রতিবেশীকে কামড়ে দিয়েছিল এই দুজনের একটি, এমন ঘটনা সম্পর্কে টাইসনকে প্রশ্ন করেন জো।

টাইসন জানান, 'না, না, না।  জো, যা ঘটেছিল তা নয়।  

'আমার বাঘটি যেখানে ছিল সেখানে কেউ একজন আমার সীমানায় ঢুকে পড়ে। তারপর বাঘের সঙ্গে খেলতে শুরু করে। ওই মহিলাকে তো আমার বাঘ চেনে না, তাই এরকম একটি খারাপ দুর্ঘটনা ঘটেছে।'

টাইসন জানান, সেই নারী মামলাও করার চেষ্টা করেছেন, কিন্তু যখন আইন শৃঙ্খলা বাহিনী জানতে পারেন যে তিনিই সেই বেড়াটি লাফিয়েছিলেন তখন আর এরকম কোন মামলা করা হয়নি। 

'আর শোনো, যখন আমি দেখলাম আমার বাঘটি তার সঙ্গে কী করেছিল, তাকে আড়াই লাখ ডলার দিয়েছিলাম আমি। তখন অনেক টাকা ছিল আমার।  কেননা তার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল।'

'মাংসের জন্য যে বাঘগুলো কী করতে পারে, সে সম্পর্কে কোন ধারনাই ছিল না আমার', জানান টাইসন।

'আর এই ঘটনার মধ্যে দিয়ে কি শিখলাম জানো? আমি শিখলাম, এই প্রাণীটিকে কখনোই শতভাগ পোষ মানাতে পারবে না তুমি। এটা হবার কোন উপায় নেই। আমি বোকা ছিলাম। তাই আগে বুঝিনি।'

'হঠাৎ একদিন দুর্ঘটনাবশত ওরা তোমাকে মেরে ফেলবে। আর ওরা এতই শক্তিশালী যে, ইচ্ছা করে তোমাকে মারবে না, যা হবে দুর্ঘটনাক্রমেই হবে।' 

'এই দুর্ঘটনাগুলো ঘটবে খেলার সময়। খেলতে খেলতে তুমি হয়তো ওদের ঘুঁষি মারবে, তখন ওরাও তোমাকে খেলার ছলে আঘাত করবে- আর তারপরে দেখা যাবে তুমি মারা গেছ।'

এখন শখের এই বাঘগুলোকে একটি পুডল কুকুর দিয়ে প্রতিস্থাপন করেছেন টাইসন। কিন্তু আজও বিশাল বিড়ালগুলোকে ভুলতে পারেন না টাইসন। আজও কখনো কখনো স্মৃতির পাতা উল্টে  বাঘগুলোর কথা চিন্তা করেন তিনি।

'আমি ওদের খুব ভালোবাসতাম, আমি ওদের সঙ্গে ঘুমাতাম, খেলতাম' তিনি বলছিলেন।

তবে  "আমি জানি দেরি হয়ে গেছে, তবু বলব এ ঘটনা আমাকে বাস্তব সত্য শিখিয়েছে। আমি ভুল করেছি।

'বাড়িতে তাদের রাখা উচিৎ হয়নি আমার। আমি ভুল করেছিলাম।'

 

Related Topics

অফবিট / খেলা / টপ নিউজ

মাইক টাইসন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি
  • ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
    তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে
  • জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'ইরানের হাতে অপমানিত যুক্তরাষ্ট্র': চ্যান্সেলরের মন্তব্যের পর জার্মানি থেকে ৫,০০০ মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা
  • স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
    যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান
  • ছবি: সংগৃহীত
    উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 

Related News

  • রেকর্ড ৬০ মিলিয়ন পরিবার নেটফ্লিক্সে টাইসন ও পলের লড়াই উপভোগ করেছে 
  • মাইক টাইসন বনাম জ্যাক পল: ম্যাচ শেষে দুই বক্সার কত টাকা পেলেন
  • স্নায়বিক ঝুঁকির শঙ্কা নিয়ে ১৯ বছর পর বক্সিংয়ে ৫৮ বছর বয়সী মাইক টাইসন
  • মেসিকে আলভারেজের হুমকির পর মাইক টাইসনের সতর্কতা: আমাকে তাহলে রিংয়ে ফিরতে হবে
  • বিমানে ঘুষি মেরে যাত্রীর মাথা ফাটালেন মাইক টাইসন!

Most Read

1
একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি

2
ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
বাংলাদেশ

তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে

3
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'ইরানের হাতে অপমানিত যুক্তরাষ্ট্র': চ্যান্সেলরের মন্তব্যের পর জার্মানি থেকে ৫,০০০ মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা

4
স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে

6
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net