Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 18, 2026
ধারণার চেয়েও দ্বিগুণ খাদ্য অপচয় করছে বিশ্ব 

ফিচার

টিবিএস ডেস্ক
21 February, 2020, 05:30 pm
Last modified: 21 February, 2020, 05:59 pm

Related News

  • তরুণ শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি ও গবেষণামুখী করতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি
  • ২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার নাগরিক ইসরায়েল ছেড়েছেন
  • দীর্ঘ সরবরাহ শৃঙ্খলে খাদ্যপণ্যের দাম বাড়ছে ১১৬% পর্যন্ত: সিপিডি
  • সুন্দরবনের বাঘের দেহে মিলল অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী ব্যাকটেরিয়া: গবেষণা
  • টুথপেস্টের পর এবার সয়াবিন তেলেও মিলল মাইক্রোপ্লাস্টিক

ধারণার চেয়েও দ্বিগুণ খাদ্য অপচয় করছে বিশ্ব 

ভোক্তাব্যয় সক্ষমতা সূত্র অনুসারে দেখা যাচ্ছে ২০১১ সাল নাগাদ মাথাপিছু হারে দৈনিক ৭২৭ ক্যালোরি অপচয় হয়েছে। এটা মানুষের মোট খাদ্য সরবরাহের ২৫ শতাংশ।
টিবিএস ডেস্ক
21 February, 2020, 05:30 pm
Last modified: 21 February, 2020, 05:59 pm

অপরিমিত ব্যয়ের পরিণতি এক সময় দুর্ভোগ আর সংকট হয়ে ফিরে আসে আমাদের জীবনে। বাংলায় লোকগানের এমনই একটি কলি ছিল ‘এইতো ভবের খেলা রে ভাই, এইতো ভবের খেলা/ সকালবেলা আমির যে সে ফকির সন্ধ্যেবেলা।’

কিন্তু এমন আপ্তবাক্য থেকে আমরা ক’জনই বা শিক্ষা নেই। বেশিরভাগ ক্ষেত্রে অনিয়ম করাটাই যেন মানব সভ্যতার চূড়ান্ত পরিণতি। তবে আমিরদের বিলাসিতার রেশটা গরীবের ঘাড়েই এসে পড়ে। বিশ্বের মোট উৎপাদিত খাদ্য অপচয়েও তাই তাদের অবদানটাই মুখ্য। 

বৈজ্ঞানিক গবেষণা জার্নাল পিএলওসে প্রকাশিত সাম্প্রতিক এক গবেষণায় এমন তথ্য উঠে আসে।  ওই গবেষণায়  ধনীদের পাশাপাশি সাধারণ মানুষের খাদ্য অপচয়ের প্রবণতাও স্থান পায়। 

গবেষণা সূত্রে জানা যায়, ধনী দেশগুলোর নাগরিকরা খাদ্য অপচয়ে তাদের পূর্ব অবস্থান ধরে রেখেছেন। আর পুরো বিশ্বে এখন পূর্ব ধারণার চাইতেও দ্বিগুণ বেশি খাদ্য অপচয় হচ্ছে। খবর সিএনএনের।   

গবেষকরা জানান, বেশ কিছু দরিদ্র দেশে এখন ভোক্তাব্যয় সক্ষমতা বাড়ার সঙ্গে সঙ্গে সেসব দেশে খাদ্য অপচয়ের মাত্রাও বাড়ছে। এভাবে তারা খাদ্য দ্রব্যজাত বর্জ্যের পরিমাণ বৃদ্ধি এবং নাগরিক স্বাস্থ্যের মাঝে একটি সংযোগ সূত্রও আবিষ্কার করেন।

ভোক্তাব্যয় সক্ষমতা সূত্র অনুসারে দেখা যাচ্ছে ২০১১ সাল নাগাদ মাথাপিছু হারে দৈনিক ৭২৭ ক্যালোরি অপচয় হয়েছে। এটা মানুষের জন্য মোট খাদ্য সরবরাহের ২৫ শতাংশ। ২০০৩ সালে এই অপচয়ের পরিমাণ ছিল মাথাপিছু দৈনিক ৩৫১ ক্যালোরি। অর্থাৎ অতি-সাম্প্রতিক হিসাবের আওতায়  অপচয় দ্বিগুণ বেড়েছে একথা স্পষ্ট। 

২০১৫ সাল নাগাদ যুদ্ধ ও সহিংসতায় ইয়েমেনে ৮৫ হাজার শিশু অনাহারে মারা যায়

এদিকে বিশ্বব্যাপী খাদ্যের একটি বড় অংশই ফসল সংগ্রহ এবং প্রক্রিয়াজাতকরণের নানা ধাপে বিনষ্ট হয়। তাই মানুষের হাতে নষ্ট হওয়া ২৫ শতাংশ আসলে প্রকৃত ৭৫ শতাংশ বাজার সরবরাহের এক-তৃতীয়াংশের সমান। জলবায়ু পরিবর্তনের এই বিনাশী যুগে খাদ্যের এই অপচয়কে তাই বিজ্ঞানীরা ‘অনিশ্চিত ভবিষ্যতের পদধ্বনি’ হিসেবে উল্লেখ করছেন। 

সেই সঙ্গে তারা আরও হুঁশিয়ার করেন, দরিদ্র এবং মধ্য আয়ের দেশগুলোয় খাদ্য নষ্ট করার প্রবণতা রোধে এখনই উদ্যোগী হতে হবে। নইলে এসব দেশও উন্নত দেশগুলোর মতো খাদ্য অপচয়ের সর্বনাশা চক্র থেকে বেড়িয়ে আসতে পারবে না।  

Related Topics

টপ নিউজ

খাদ্য অপচয় / গবেষণা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
    ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল
  • ছবি: সংগৃহীত
    ১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী
  • ইরানে কুর্দি যোদ্ধাদের নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের গোপন অভিযানে সমর্থন দিতে অস্বীকৃতি জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: কেভিন লামার্ক/রয়টার্স
    ইরান যুদ্ধে কুর্দি বাহিনী ব্যবহারের পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের, ভেস্তে দেন এরদোয়ান
  • ছবি: রাজিব ধর/টিবিএস
    নারায়ণগঞ্জ থেকে ৩৭ দেশে: বাংলাদেশে তৈরি উচ্চমূল্যের বিয়ের পোশাক যাচ্ছে ইউরোপ-আমেরিকার বাজারে
  • পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
    পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

Related News

  • তরুণ শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি ও গবেষণামুখী করতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি
  • ২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার নাগরিক ইসরায়েল ছেড়েছেন
  • দীর্ঘ সরবরাহ শৃঙ্খলে খাদ্যপণ্যের দাম বাড়ছে ১১৬% পর্যন্ত: সিপিডি
  • সুন্দরবনের বাঘের দেহে মিলল অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী ব্যাকটেরিয়া: গবেষণা
  • টুথপেস্টের পর এবার সয়াবিন তেলেও মিলল মাইক্রোপ্লাস্টিক

Most Read

1
প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী

3
ইরানে কুর্দি যোদ্ধাদের নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের গোপন অভিযানে সমর্থন দিতে অস্বীকৃতি জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: কেভিন লামার্ক/রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে কুর্দি বাহিনী ব্যবহারের পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের, ভেস্তে দেন এরদোয়ান

4
ছবি: রাজিব ধর/টিবিএস
অর্থনীতি

নারায়ণগঞ্জ থেকে ৩৭ দেশে: বাংলাদেশে তৈরি উচ্চমূল্যের বিয়ের পোশাক যাচ্ছে ইউরোপ-আমেরিকার বাজারে

5
পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
বাংলাদেশ

পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net