Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 28, 2026
ধনকুবেররা মহাকাশ ভ্রমণে প্রতিযোগিতায় নেমেছে, কিন্তু মহাকাশে আসলে কারা যেতে আগ্রহী!

ফিচার

টিবিএস ডেস্ক 
21 July, 2021, 07:00 pm
Last modified: 21 July, 2021, 10:19 pm

Related News

  • অ্যাপোলো ১৩-এর রেকর্ড ভেঙে নতুন ইতিহাস: মানুষ নিয়ে সর্বোচ্চ দূরত্ব পাড়ি দিল আর্টেমিস ২ 
  • ফেব্রুয়ারির শেষে মঙ্গল, বুধ, বৃহস্পতিসহ এক সারিতে থাকবে ৬ গ্রহ; দেখবেন যেভাবে
  • সেমিকন্ডাক্টরের উপাদান বানাতে মহাকাশে ‘কারখানা’ পাঠাচ্ছে যে ব্রিটিশ কোম্পানি
  • মহাকাশে এআই ডেটা সেন্টার: কেন এই অদ্ভুত পরিকল্পনা ইলন মাস্কের?
  • মহাকাশ স্টেশন থেকে ইতিহাসে প্রথম ‘মেডিকেল ইভাকুয়েশন’: পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী

ধনকুবেররা মহাকাশ ভ্রমণে প্রতিযোগিতায় নেমেছে, কিন্তু মহাকাশে আসলে কারা যেতে আগ্রহী!

মহাকাশ পর্যটনের প্রস্তুতি নতুন মাত্রা লাভ করলেও, ঠিক কতজন সম্পন্ন ব্যক্তি পর্যটক হিসেবে মহাকাশে যাবেন তা এখনও স্পষ্ট নয়
টিবিএস ডেস্ক 
21 July, 2021, 07:00 pm
Last modified: 21 July, 2021, 10:19 pm
২০১৮ সালের ৬ ফেব্রুয়ারি; যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হচ্ছে স্পেস এক্সের ফ্যালকন হেভি রকেট। ছবি: জিম ওয়াটসন/ গেটি ইমেজেস

দুই কোটি ডলার খরচ করে ২০০১ সালে নতুন এক ইতিহাস সৃষ্টি করেন মার্কিন ব্যবসায়ী ডেনিস টিটো। মহাকাশে তিনিই ছিলেন প্রথম পর্যটক। মহাকাশ যানটি ছিল রাশিয়ার, সেবারের যাত্রায় রুশ নভোচারীদের সঙ্গে টানা আটদিন মহাকাশে কাটান টিটো। এসময় তাদের যানটি পৃথিবীর চারপাশে ১২৮ বার প্রদক্ষিণ করে। 

মহাকাশে টিটোর এ ভ্রমণ বিত্তবানদের মধ্যে রোমাঞ্চপ্রিয় অন্যদেরও আকর্ষণ করেছে। ফলে পরবর্তী এক দশকে আরও ছয়জন পর্যটক মহাকাশে যান। তাদের কেউ কেউ টিকেট কিনতে ৪ কোটি ডলার পর্যন্ত খরচ করেন।  

অমিত বাণিজ্যিক সম্ভাবনা অনুমান করে, বেসরকারি কোম্পানিগুলোও পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে ভ্রমণে খরচ কমানোর গবেষণায় মনোযোগী হয়। 

সেক্ষেত্রেও অতি-ধনীদের আগ্রহই প্রধান চালিকাশক্তি হয়। যেমন ২০১৮ সালে মার্কিন ধনকুবের ইলন মাস্কের মহাকাশ সংস্থা স্পেসএক্স পুনরায় ব্যবহার করা যায় এমন একটি রকেট পরীক্ষা করে। রকেটটি অধিক ভারবহনেও সক্ষম ছিল। এ পরীক্ষার উদ্দেশ্য ছিল পরবর্তী ধাপে অভিযাত্রীদের পৃথিবীর নিম্ন কক্ষপথে অবস্থিত মহাকাশ স্টেশনে প্রেরণ। 

পৃথিবী সেরা ধনকুবের জেফ বেজোসও মহাকাশে দৌড়ের এ প্রতিযোগিতায় যোগ দেন। কম খরচে মহাকাশ ভ্রমণের নতুন প্রযুক্তি ও অবকাঠামো তৈরিতে তাঁর কোম্পানি ব্লু অরিজিন-ও কাজ করছে।  

অন্যদিকে, চিরউদ্যমী খ্যাত ব্রিটিশ ধনকুবের উদ্যোক্তা স্যার রিচার্ড ব্রানসন প্রতিষ্ঠা করেন ভার্জিন গ্যালাকটিক। এপর্যন্ত কোম্পানিটি পৃথিবীর আন্তঃকক্ষপথে ভ্রমণের আড়াই লাখ ডলার দামের ৬৫০টি টিকেট বিক্রি করেছে। তবে অগ্রিম টিকেট বিক্রির পরও এখনও কোনো বাণিজ্যিক গ্রাহককে মহাকাশে পাঠায়নি কোম্পানিটি। 

মহাশূন্যের বিশালতা থেকে দেখা আমাদের সুনীল গ্রহ। ছবি: ন্যাশনাল জিওগ্রাফিক

এভাবে মহাকাশ পর্যটনের প্রস্তুতি নতুন মাত্রা লাভ করলেও, ঠিক কতজন সম্পন্ন ব্যক্তি পর্যটক হিসেবে মহাকাশে যাবেন তা এখনও স্পষ্ট নয়। ফলে প্রশ্ন উঠছে; পৃথিবীর বাইরে চূড়ান্ত এ সীমায় ঠিক কতজন যেতে আগ্রহী? 

সম্প্রতি পিউ রিসার্চ সেন্টারের এক জরিপসূত্রে জানা যায়, অধিকাংশ মানুষই পৃথিবীর কক্ষপথে ভ্রমণে আগ্রহী নন। এমনকি খোদ যুক্তরাষ্ট্রের ৫৮ শতাংশ মানুষই কোনো ধরনের মহাকাশ যানে চড়তে নারাজ, ভ্রমণ তো দূরের বিষয়। অনাগ্রহের কারণ হিসেবে তারা বিপুল খরচ, স্বাস্থ্য ঝুঁকি এবং মহাকাশ ভ্রমণ নিয়ে সার্বিক ভীতির কথাও জানান। 

অপরদিকে, ৪৮ শতাংশ মার্কিনী মহাকাশে যাওয়ার আগ্রহ আছে দাবি করলেও, ভ্রমণের উদ্দেশ্য হিসেবে তারা দুর্বল সব যুক্তি দেন। উৎসাহীদের বেশিরভাগই "অনন্য অভিজ্ঞতার স্বাদ পেতে" মহাকাশে যেতে চান বলে জরিপ প্রতিবেদনে জানানো হয়। 

তবে সাধারণ মার্কিন নাগরিকদের মতামত যাই হোক, মহাকাশ নিয়ে অতি-ধনীদের আগ্রহ তাতে দমবার নয়। সেই আগ্রহ থেকেই ভিন দুনিয়ার স্বপ্ন বাস্তবায়নে মশগুল তারা, এমনকি জনসাধারণের মধ্যে ভ্রমণের অনিচ্ছাও তাদের দমাতে পারছে না। 

ইতোমধ্যেই, মহাকাশের প্রান্তসীমায় পর্যটকদের সংক্ষিপ্ত ভ্রমণে নিয়ে যাওয়ার লক্ষ্য ঘোষণা করেছে ব্লু অরিজিন ও ভার্জিন গ্যালাকটিক। পৃথিবীর বায়ুমণ্ডলের এই শেষ সীমায় আগামী বছর থেকে আন্তঃকক্ষপথ ভ্রমণও চালু হবে। এমনকি মঙ্গলগ্রহেও মানব কলোনি স্থাপনের আশা করছেন ইলন মাস্ক।   

মহাকাশে পর্যটন শিল্পের জন্য সুযোগ দেখছে এয়ারলাইনগুলোও। এরমধ্যেই কক্ষপথ ভ্রমণের প্রযুক্তি তৈরির জন্য বিশেষায়িত স্টার্টআপগুলোতে (নতুন উদ্যোগে) বিনিয়োগ করছে জাপান এয়ারলাইন্স এবং অল নিপ্পন এয়ারওয়েজ। 

আবার ডেনিস টিটোর মহাকাশ যাত্রায় মধ্যস্ততাকারী পর্যটন প্রতিষ্ঠান- স্পেস অ্যাডভেঞ্চার্স প্রতিশ্রুতি দিচ্ছে নতুন স্পেসপ্লেনের মাধ্যমে মধ্যাকর্ষণ মুক্ত যাত্রার। তবে ঠিক কবে নাগাদ এসব চমকপ্রদ আবিষ্কার বাস্তবে রূপ নেবে তারা সে সময়সীমা নিয়ে কিছুই জানায়নি। 

এভাবে মহাকাশ পর্যটনের অনেক ক্ষেত্রেই সাম্প্রতিক সময়ে বেশকিছু অগ্রগতি আসলেও, এসবের সুফল ও সম্ভাবনা নিয়ে সন্দিহান অনেকেই।     

মহাকাশ পর্যটনের ভবিষ্যৎ নিয়ে জানতে চাইলে পিউ জরিপে অংশ নেওয়াদের মাত্র অর্ধেক সংখ্যক জানান, আগামী ৫০ বছরের মধ্যে স্পেস ফ্লাইট স্বাভাবিক বিষয়ে পরিণত হবে বলে তারা ধারণা করেন। অর্থাৎ, খুব আশাবাদীরাও চটজলদি অগ্রগতি আসবে বলে মনে করেন না। কিন্তু একইসময়, ধনী উদ্যোক্তাদের কল্পনা এখন সুদূর তারকালোকে যাত্রার দিবাস্বপ্নে বিভোর।  

  • সূত্র: ন্যাশনাল জিওগ্রাফিক
     

Related Topics

টপ নিউজ

মহাকাশ পর্যটন / মহাকাশ / বিলিয়নিয়ার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর
  • নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ
  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
  • হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
    রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা
  • নিহত বুলেট বৈরাগী।
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

Related News

  • অ্যাপোলো ১৩-এর রেকর্ড ভেঙে নতুন ইতিহাস: মানুষ নিয়ে সর্বোচ্চ দূরত্ব পাড়ি দিল আর্টেমিস ২ 
  • ফেব্রুয়ারির শেষে মঙ্গল, বুধ, বৃহস্পতিসহ এক সারিতে থাকবে ৬ গ্রহ; দেখবেন যেভাবে
  • সেমিকন্ডাক্টরের উপাদান বানাতে মহাকাশে ‘কারখানা’ পাঠাচ্ছে যে ব্রিটিশ কোম্পানি
  • মহাকাশে এআই ডেটা সেন্টার: কেন এই অদ্ভুত পরিকল্পনা ইলন মাস্কের?
  • মহাকাশ স্টেশন থেকে ইতিহাসে প্রথম ‘মেডিকেল ইভাকুয়েশন’: পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী

Most Read

1
নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর

2
নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

5
হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা

6
নিহত বুলেট বৈরাগী।
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net