Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 13, 2026
তরুণ উদ্ভাবক হিমেলের ব্যতিক্রমী ‘জীবাণুনাশক বুথ’

ফিচার

সঞ্জয় সরকার, নেত্রকোনা
20 May, 2020, 04:20 pm
Last modified: 20 May, 2020, 04:32 pm

Related News

  • ইউরোপ যেভাবে উদ্ভাবনের পথ আটকে দেয়
  • সেফটিপিনের জনক ওয়াল্টার হান্টের বিচিত্র আবিষ্কার
  • চীন যেভাবে হয়ে উঠলো উদ্ভাবনের পাওয়ারহাউজ
  • নেত্রকোনায় রেলসেতুর ওপর ১৩ বগি রেখেই স্টেশনে চলে এলো ইঞ্জিন
  • বিশ্বের প্রথম হীরার ব্যাটারি, হাজার বছর চার্জ থাকার দাবি!

তরুণ উদ্ভাবক হিমেলের ব্যতিক্রমী ‘জীবাণুনাশক বুথ’

আগন্তুকদের করোনাভাইরাসের জীবাণুমুক্ত করতে মাত্র ২৫ হাজার টাকা খরচে স্বয়ংক্রিয় ‘জীবাণুনাশক বুথ’ তৈরির সহজ প্রযুক্তি প্রস্তুত করেছেন নেত্রকোনার তরুণ উদ্ভাবক ত্রিদীপ বিশ্বাস হিমেল। এটি পরিচালনা করার জন্য কোনো লোকের প্রয়োজন হবে না। বরং স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হবে।
সঞ্জয় সরকার, নেত্রকোনা
20 May, 2020, 04:20 pm
Last modified: 20 May, 2020, 04:32 pm
বায়ে- হিমেলের তৈরি বুথ; ডানে তরুণ উদ্ভাবক ত্রিদীপ বিশ্বাস হিমেল

করোনাভাইরাস পরিস্থিতিতে আগন্তুকদের জীবাণুমুক্ত করতে মাত্র ২৫ হাজার টাকা খরচে স্বয়ংক্রিয় 'জীবাণুনাশক বুথ' তৈরির সহজ প্রযুক্তি প্রস্তুত করেছেন তরুণ উদ্ভাবক ত্রিদীপ বিশ্বাস হিমেল। তিনি নেত্রকোনা শহরের উকিলপাড়ার হারান বিশ্বাসের ছেলে।

গত বছর ময়মনসিংহের রুমডো ইনস্টিটিউট অব মডার্ন টেকনোলজি থেকে ইলেকট্রিক্যাল বিষয়ে ডিপ্লোমা কোর্স সম্পন্ন করেছেন তিনি। তার প্রস্তুতকৃত জীবাণুনাশক বুথটি শহরের উকিলপাড়া রাস্তার মোড়ে প্রদর্শনীর জন্য স্থাপন করা হয়েছে।

ত্রিদীপ বিশ্বাস হিমেল জানান, মাত্র একটি করে সেন্সর, মোটর, স্প্রেগান, পানির ড্রাম, পাইপ, অটোলাইট, কয়েক টুকরো বাঁশের ফ্রেম, কাপড়, বিদ্যুৎ সংযোগ ও জীবাণুনাশক তরলের সাহায্যে এ বুথ তিনি তৈরি করেছেন। এটি পরিচালনা করার জন্য কোনো লোকের প্রয়োজন হবে না। বরং স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হবে।

বুথের ভেতরে মানুষ প্রবেশ করা মাত্রই স্বয়ংক্রিয়ভাবে স্প্রে হবে। আবার মানুষ বের হওয়ার সঙ্গে সঙ্গে স্প্রে বন্ধ হয়ে যাবে। বিদ্যুৎ না থাকলে ব্যাটারির সাহায্যেও চালানো যাবে এ যন্ত্র।

হিমেলের দাবি, চীন থেকে আমদানি করা এ যন্ত্র কিনতে কমপক্ষে ৮০ হাজার থেকে ১ লাখ টাকা খরচ পড়বে। কিন্তু তার প্রস্তুত করা প্রযুক্তিতে তৈরি করলে সর্বোচ্চ ২৫ থেকে ৩০ হাজার টাকা খরচ লাগবে। ফ্রেমের ওপর ভিত্তি করে খরচের কিছুটা তারতম্য হতে পারে।

ত্রিদীপ বিশ্বাস হিমেল বলেন, যেকোনো অফিস-আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, যানবাহন বা জনবহুল স্থানের প্রবেশ পথে এ বুথ স্থাপন করে সহজেই মানুষকে জীবাণুমুক্ত করা যাবে।

হিমেলের প্রস্তুত করা প্রযুক্তিটি পরিদর্শন করে জেলা শহরের সাতপাই এলাকার বাসিন্দা আব্দুল্লাহ আল মামুন বলেন, 'বর্তমান করোনাভাইরাস পরিস্থিতিতে এ প্রযুক্তি খুবই কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করি।'

হিমেল জানান, যদি কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি নিজ উদ্যোগে এ প্রযুক্তি  ব্যবহার করতে চান, তাহলে তিনি সহযোগিতা করবেন।

শহরের বিভিন্ন এলাকার লোকজন প্রতিদিন উকিলপাড়া রাস্তার মোড়ে এসে হিমেলের যন্ত্রটি দেখছেন।

তরুণ উদ্ভাবক হিমেল এর আগে একাধিক যন্ত্র উদ্ভাবন করে নেত্রকোনার ডিজিটাল উদ্ভাবনী মেলায় ২০১৭ এবং ২০১৮ সালে শ্রেষ্ঠ উদ্ভাবকের পুরস্কার পেয়েছেন।

Related Topics

টপ নিউজ

উদ্ভাবন / নেত্রকোনা / জীবাণুনাশক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    চালু হচ্ছে ই-লোন, ব্যাংকে না গিয়েও পাওয়া যাবে ঋণ 
  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ৪৪% বেড়ে রেকর্ড ৯৪,০০০ কোটি টাকা
  • ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
    পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএবি ও ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। ছবি: সংগৃহীত
    আইনের ধারায় সাবেক মালিকদের ফেরার সুযোগ, ভয়ে আছেন ব্যাংক মালিকরা
  • ফাইল ছবি: সংগৃহীত
    ভিসার জন্য সিকিউরিটি ডিপোজিট পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক
  • ফাইল ছবি: সংগৃহীত
    গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

Related News

  • ইউরোপ যেভাবে উদ্ভাবনের পথ আটকে দেয়
  • সেফটিপিনের জনক ওয়াল্টার হান্টের বিচিত্র আবিষ্কার
  • চীন যেভাবে হয়ে উঠলো উদ্ভাবনের পাওয়ারহাউজ
  • নেত্রকোনায় রেলসেতুর ওপর ১৩ বগি রেখেই স্টেশনে চলে এলো ইঞ্জিন
  • বিশ্বের প্রথম হীরার ব্যাটারি, হাজার বছর চার্জ থাকার দাবি!

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

চালু হচ্ছে ই-লোন, ব্যাংকে না গিয়েও পাওয়া যাবে ঋণ 

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ৪৪% বেড়ে রেকর্ড ৯৪,০০০ কোটি টাকা

3
ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি

4
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএবি ও ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। ছবি: সংগৃহীত
অর্থনীতি

আইনের ধারায় সাবেক মালিকদের ফেরার সুযোগ, ভয়ে আছেন ব্যাংক মালিকরা

5
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ভিসার জন্য সিকিউরিটি ডিপোজিট পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net