Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
জুলিয়েট-পিলপিলের সংসার বাড়ছে

ফিচার

হাসিবুর রহমান বিলু, বাগেরহাট থেকে
08 June, 2020, 02:40 pm
Last modified: 08 June, 2020, 04:12 pm

Related News

  • সুন্দরবনের নদীতে ধরা পড়ল ১০ কেজি ওজনের বিরল কচ্ছপ
  • সরিয়ে নেওয়া হলো খানজাহান আলী মাজারের শিশুমৃত্যুর জন্য দায়ী কুমিরটিকে
  • জীববৈচিত্র্য রক্ষায় আগামীকাল থেকে ৩ মাসের জন্য বন্ধ হচ্ছে সুন্দরবনে প্রবেশ
  • সুন্দরবনে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’, অস্ত্র-গোলাবারুদসহ আটক ৩
  • সমন্বিত অভিযানে সুন্দরবনে বেড়েছে বাঘ, হরিণসহ বিভিন্ন বন্যপ্রাণী: বন বিভাগ

জুলিয়েট-পিলপিলের সংসার বাড়ছে

বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের করমজলে দেশের একমাত্র সরকারি বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে এর আগে কুমির ছানার জন্ম হয়েছে ১৯৫টি। এ ছাড়া কচ্ছপের জন্ম হয়েছে ৩০২টি আর হরিণ ৩৭টি। 
হাসিবুর রহমান বিলু, বাগেরহাট থেকে
08 June, 2020, 02:40 pm
Last modified: 08 June, 2020, 04:12 pm

আগস্টের শেষ সপ্তাহে জুলিয়েটের ডিম থেকে বেড়িয়ে আসতে পারে বেশ কয়েকটি কুমির ছানা। আর পিলপিল আগামী সপ্তাহে যে ডিম দেবে তা থেকে কুমির ছানা পাওয়া যাবে সেপ্টেম্বরে। 

বন বিভাগের কর্মকর্তারা এ সব তথ্য দিয়ে জানান, বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের করমজলে দেশের একমাত্র সরকারি বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে এর আগে কুমির ছানার জন্ম হয়েছে ১৯৫টি। এ ছাড়া কচ্ছপের জন্ম হয়েছে ৩০২টি আর হরিণ ৩৭টি। 

তারা জানান, ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে গত মাসের শেষ দিকে ৫২টি ডিম দেয় রোমিওর সঙ্গী জুলিয়েট। কৃত্রিমভাবে ডিম ফোটাতে ইউকিউবেটরে রাখা হয়েছে ৩৮টি ডিম। আর প্রাকৃতিক পরিবেশে মাউন্ট নেস্টে আছে ১৪টি ডিম। বনবিভাগ আশা করছে, ২৫ বা ২৬ আগস্ট পাওয়া যাবে বেশ কয়েকটি  কুমির ছানা।
  
করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানান, কুমিরের ডিম থেকে বাচ্চা পেতে সাধারণত সময় লাগে ৮৫ থেকে ৯০ দিন। আর সবসময় চেষ্টা করা হয় যাতে ডিম থেকে বাচ্চা পাওয়া যায় বেশি। 

"করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে আগে যেসব বাচ্চা জন্ম নিয়েছে তারমধ্যে ৯৭টি বাচ্চা সুন্দরবনের ভেতর দিয়ে প্রবাহিত বিভিন্ন নদীতে অবমুক্ত করা হয়েছে" যোগ করেন হাওলাদার আজাদ কবির। 

তিনি জানান, পৃথিবীতে যে ২৬ প্রজাতির কুমির রয়েছে তারা ডিম দেয় হোল নেস্ট বা গর্তে তৈরি বাসায় আর মাউন্ট নেস্ট বা জঙ্গল দিয়ে তৈরি বাসায়। আগামী এক সপ্তাহের মধ্যে মাউন্ট নেস্টে ডিম দেবে পিলপিল। ইতোমধ্যেই পুকুরপাড়ে জঙ্গল দিয়ে বাসাও বানিয়েছে সে। ২০০২ সালে প্রতিষ্ঠিত এ প্রজনন কেন্দ্রটিতে জুলিয়েট ডিম দিয়েছে ১৫ বার আর পিলপিল ১০ বার।

সুন্দরবনের অপার সব সৌন্দয্য দেখতে আসাদের মধ্যে করমজলে প্রতিবেদকের কথা হয় মজিরা খাতুন নামে এক পর্যটকের সঙ্গে। মঙ্গলা (মোংলা) থেকে তিনি করমজলের টুরিস্ট পয়েন্টে গেছেন কুমির, হরিণ আর কাকড়া সম্পর্কে জানতে। নির্ভয়ে মানুষের পাশদিয়ে চলা-ফেরা করা হরিণ মুগ্ধ করেছে তাকে। 

"পরিবেশ পেলে যে বনের প্রাণী বনেও মানুষের মতো আচরণ করে তা এখানে না এলে জানতে পারতাম না" বললেন মজিরা খাতুন।  

অবাক করা বিষয় বনবিভাগের কর্মকর্তার আকার ইঙ্গিত আর শব্দ বুঝতে পারে হিংস্র প্রাণী কুমিরও। 

"হাওলাদার আজাদ কবিরের ডাক আর শব্দে পুকুরের পানি থেকে জুলিয়েট আর পিলপিলের পাড়ে উঠে আসা আমাকে অবাক করেছে" বললেন মজিরা খাতুন। 

বন্যপ্রাণীদের সঙ্গে মিশে গেছে করমজলের অনেকেই। তাদের অনেকেই নিজের সন্তানের মতো করে বড় করেছেন কুমির ছানা আর হরিনের মতো অনেক বন্যপ্রাণীকে। 

করমজল এলাকার বাসিন্দা নিমাই চন্দ্র রপ্তা অনেক বছর ধরে নানা ধরনের বন্যপ্রাণী লালন-পালন করছেন। কোলে পিঠে করে বড় করা বন্যপ্রাণীকে বনে ছেড়ে দিতে তার ভালো লাগে। 

''আমি গত ১৫ বছরে অনেক ধরনের বন্যপ্রাণী আর পাখি বড় করে বনে ছেড়ে দিয়েছি, বড় করার পর ছেড়ে দিতে কষ্ট লাগে- কিন্তু তারপরেও ছেড়ে দেই এই ভেবে যে তাদের জায়গা আসলে বনেই" বলেন তিনি।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বাগেরহাট জেলা সমন্বয়কারী নূর আলম শেখ সুন্দরবনে পর্যটকদের আরও আকৃষ্ট করতে উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়ে বলেন, এখানে পর্যটকদের থাকার ভালো জায়গা নেই, খাবারের ব্যবস্থাও তেমন উন্নত নয়। এ সব সমস্যার পাশাপাশি যাওয়া-আসার ভালো ব্যবস্থা থাকলে সুন্দরবনে আরও পর্যটক আসবে আর সেই সঙ্গে বাড়বে সরকারের রাজস্ব আহরণও।

Related Topics

টপ নিউজ / বাংলাদেশ

সুন্দরবন / জুলিয়েট / পিলপিল / করমজল / কুমির

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রাজীব ধর
    ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ছবি: রয়টার্স
    চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Related News

  • সুন্দরবনের নদীতে ধরা পড়ল ১০ কেজি ওজনের বিরল কচ্ছপ
  • সরিয়ে নেওয়া হলো খানজাহান আলী মাজারের শিশুমৃত্যুর জন্য দায়ী কুমিরটিকে
  • জীববৈচিত্র্য রক্ষায় আগামীকাল থেকে ৩ মাসের জন্য বন্ধ হচ্ছে সুন্দরবনে প্রবেশ
  • সুন্দরবনে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’, অস্ত্র-গোলাবারুদসহ আটক ৩
  • সমন্বিত অভিযানে সুন্দরবনে বেড়েছে বাঘ, হরিণসহ বিভিন্ন বন্যপ্রাণী: বন বিভাগ

Most Read

1
ছবি: রাজীব ধর
অর্থনীতি

ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

6
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net