Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
জীবন চলে মাথার চুলে

ফিচার

মাগুরা প্রতিনিধি
16 February, 2020, 05:30 pm
Last modified: 16 February, 2020, 07:36 pm

Related News

  • শীতের ৪ মাস খেজুর গাছ কাটতে তারা পাড়ি দেন ১০০ মাইল
  • নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, কোনো সন্দেহ নেই: প্রেস সচিব
  • মাগুরায় বাসের ধাক্কায় ভ্যানচালকসহ নিহত ৩, আহত ১৫
  • মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলা: একজনের মৃত্যুদণ্ড, তিনজন খালাস
  • মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ১৭ মে

জীবন চলে মাথার চুলে

মাগুরার শালিখা উপজেলার ছয়টি গ্রামের ৪০০ হতদরিদ্র নারী-পুরুষ পরিত্যক্ত চুল প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে তাদের জীবনের নতুন অধ্যায়ের সূচনা করেছেন।
মাগুরা প্রতিনিধি
16 February, 2020, 05:30 pm
Last modified: 16 February, 2020, 07:36 pm
মাগুরার শালিখা উপজেলায় পরিত্যক্ত চুল প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে জীবন চালাচ্ছেন দরিদ্র নারী-পুরুষরা। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

দিন মজুর স্বামীর আয় দিয়ে সংসার চালাতে কষ্ট হতো মাগুরার শালিখা উপজেলার কাতলি গ্রামের পলি খাতুনের। অভাব অনটনের সংসারে নুন আনতে পান্তা ফুরাতো তাদের। বাধ্য হয়েই স্বামীর সঙ্গে সংসারের হাল ধরেন তিনি। শুরু করেন পরচুলা প্রক্রিয়াজাতকরণের কাজ। সেখানে কাজ করে আজ তিনি স্বাবলম্বী। স্বামীর পাশাপাশি তিনিও এখন পরিবার চালানোর খরচ জোগাচ্ছেন।

পলি বলেন, ‘‘সংসারের কাজ শেষ করে প্রতিদিন চার ঘণ্টা চুল বাছাই ও ধোঁয়ার কাজ করে মাসে দুই থেকে তিন হাজার টাকা আয় করি। এই টাকা দিয়ে সংসার চালাতে স্বামীকে সাহায্য করি। মেয়ের স্কুলের খরচ দেই।’’

পার্শ্ববর্তী বৈখালা গ্রামের গৃহবধূ আঞ্জুয়ারা এবং সারিকা বেগমও পলি খাতুনের মতো একই কাজ করেন। তারাও চুল প্রক্রিয়াজাতকরণের কাজ করে তাদের ভাগ্যের চাকা ঘুরিয়েছেন। শুধু পলি, আঞ্জুয়ারা ও সারিকাই নয়, তাদের মতো ৪০০ নারী-পুরুষ এই কাজ করে তাদের জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন।

মাগুরার শালিখা উপজেলার ছয়টি গ্রামের ৪০০ হতদরিদ্র নারী-পুরুষ পরিত্যক্ত চুল প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে তাদের জীবনের নতুন অধ্যায়ের সূচনা করেছেন। দারিদ্র সীমার নীচে বসবাসকারী এ মানুষগুলো ফেলনা চুল সংগ্রহ করে সেগুলো বাছাই এবং প্রক্রিয়াজাত করে তাদের ভাগ্যের চাকা ঘুরিয়েছেন। 

গ্রামগুলো হলো- শতখালি ও আড়পাড়া ইউনিয়নের বৈখোলা, কাতলি, বরইচারা, দীঘি, গোপালগ্রাম এবং কুমারকুটা।

মাগুরার শালিখা উপজেলার বৈখোলা গ্রামে পরিত্যক্ত চুল প্রক্রিয়াজাতকরণের কাজ করছেন নারীরা। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

ওই অঞ্চলে প্রায় দশ বছর আগে এ ব্যবসা শুরু করেন বৈখালা গ্রামের হাসানুর রহমান। তিনি বলেন, ‘‘পাবনার সাইফুর নামে আমার এক বন্ধু আছে। তার কাছ থেকে প্রথমে এই ব্যবসা সম্পর্কে জেনেছি। শুরুতে এলাকার মানুষ কাজটাকে ছোট করে দেখলেও এখন কম-বেশি সবাই কাজটি করছেন।’’

স্থানীয়রা জানায়, পরিত্যক্ত চুলের ব্যবসাকে কেন্দ্র করে এখানকার অনেক পুরুষ তাদের বেকারত্ব ঘুঁচিয়েছেন। পাশাপাশি অনেক নারী সংসারের কাজ সেরে বাড়তি উপার্জনের আশায় এখানে কাজ করেন। ফলে স্বামী-স্ত্রীর উভয়ের আয়ে তাদের সংসার এখন আগের থেকে ভাল চলছে।

বৈখোলা, কুমারকুটা এবং কাতলি গ্রাম পরিদর্শনে গিয়ে দেখা যায় একজন চুল ব্যবসায়ীর প্রতিষ্ঠানে নারী পুরুষসহ ৩০/৪০ জন কাজ করছেন। 

শতখালি গ্রামের আনিসুর রহমান জানান, আড়পাড়া ও শতখালি ইউনিয়নের ছয়টি গ্রামের শতকরা ৯০ ভাগ পুরুষ সারাদিন বিভিন্ন এলাকা ও গ্রাম থেকে চুল সংগ্রহ করেন। ওই চুল বাড়িতে আনার পর বাড়ির নারীরা সেগুলো  বাছাইসহ প্রক্রিয়াজাতকরণের কাজ করেন।

বৈখোলা গ্রামের চুল ব্যবসায়ী ওমর আলী বললেন, “আমরা সাধারণত এক কেজি চুল সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার টাকায় কিনে প্রক্রিয়াজাতরণ শেষে রাজধানীর উত্তরায় গিয়ে ১০ থেকে ১২ হাজার টাকায় বিক্রি করি। এসব চুল চীন ও কোরিয়ান ব্যবসায়ীরা কিনে তাদের দেশে নিয়ে কৃত্রিম চুল (উইগ) তৈরি করে।’’

চুল প্রক্রিয়াজাতকরণের পদ্ধতি জানতে চাইলে তিনি বলেন, সংগৃহীত চুল বাছাই করে সেগুলো হুইল পাউডার ও শ্যাম্পু দিয়ে ধুঁয়ে শুকানোর পর তা বিক্রির উপযোগী করে তোলাই হচ্ছে প্রক্রিয়াজাতকরণ।

আরেক চুল ব্যবসায়ী আজিজুল জানান, তাদের এলাকার মানুষ এখন কৃষি কাজের পাশাপাশি চুল প্রক্রিয়াজাতকরণের কাজ করে ভাল অংকের বাড়তি উপার্জন করছে।

পরচুলার ব্যবসা ওই এলাকার দরিদ্র মানুষদের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে জানিয়ে শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট কামাল হোসেন বলেন, ‘‘চুল প্রক্রিয়াজাতকরণের কাজ করে এই এলাকার লেখাপড়া না জানা অনেক নারী-পুরুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এ কাজের মাধ্যমে অনেকেই তাদের ভাগ্যের চাকা ঘুরিয়েছেন। তারা এখন তাদের জীবনমাণের বিষয়েও যথেষ্ট সচেতন।’’
 

   
 

Related Topics

টপ নিউজ

মাগুরা / চুল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা
  • বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
    বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

Related News

  • শীতের ৪ মাস খেজুর গাছ কাটতে তারা পাড়ি দেন ১০০ মাইল
  • নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, কোনো সন্দেহ নেই: প্রেস সচিব
  • মাগুরায় বাসের ধাক্কায় ভ্যানচালকসহ নিহত ৩, আহত ১৫
  • মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলা: একজনের মৃত্যুদণ্ড, তিনজন খালাস
  • মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ১৭ মে

Most Read

1
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

2
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

4
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

5
বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
খেলা

বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে

6
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net