Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 20, 2026
করোনার আগমনে বিদায় নিয়েছে এতদিনের পরিচিত ফ্লু! 

ফিচার

টিবিএস ডেস্ক
30 April, 2021, 03:40 pm
Last modified: 30 April, 2021, 03:48 pm

Related News

  • জ্বর নিয়ে হাসপাতালে আসা ৫৭ শতাংশ রোগীই ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত
  • বাংলাদেশে এপ্রিল থেকে সেপ্টেম্বর ফ্লু মৌসুম হিসেবে চিহ্নিত: গবেষণা
  • ওমিক্রন, সাধারণ ঠান্ডা, নাকি ফ্লু- গুলিয়ে ফেলছেন না তো! 
  • কোভিড না ফ্লু: কীভাবে বুঝবেন, কী করবেন?
  • একই সাথে কোভিড-১৯ এবং ফ্লু আক্রান্ত হওয়া সম্ভব ?

করোনার আগমনে বিদায় নিয়েছে এতদিনের পরিচিত ফ্লু! 

করোনার সংক্রমণ রোধে যেসব স্বাস্থ্য বিধি মেনে চলা হয়, সেগুলো ইনফ্লুয়েঞ্জার বিস্তার রোধেও কার্যকর। মূলত এ জন্যই ফ্লু’র সংক্রমণ হার কমে এসেছে বলে ধারণা রোগতত্ত্ববিদদের।
টিবিএস ডেস্ক
30 April, 2021, 03:40 pm
Last modified: 30 April, 2021, 03:48 pm

বিশ্বজুড়ে সবচেয়ে বড় আতংকের নাম বর্তমানে করোনাভাইরাস। অথচ বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদন বলছে, করোনার ঊর্ধ্বমুখী বিস্তারে হ্রাস পেয়েছে শ্বাসযন্ত্রের আরেকটি ভাইরাসজনিত রোগ ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু। 

করোনার সংক্রমণ রোধে যেসব স্বাস্থ্য বিধি মেনে চলা হয়, সেগুলো ইনফ্লুয়েঞ্জার বিস্তার রোধেও কার্যকর। মূলত এ জন্যই ফ্লু'র সংক্রমণ হার কমে এসেছে বলে ধারণা রোগতত্ত্ববিদদের।  ইনফ্লুয়েঞ্জা ভাইরাসও সার্স-সিওভি-২ এর মত একইভাবে সংক্রমিত হয়, তবে এটি হোস্ট বা পোষকের মাধ্যমে এত দ্রুত ছড়াতে পারে না। 

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় বিজ্ঞান সাময়িকী সায়েন্টিফিক আমেরিকার সর্বশেষ প্রতিবেদনেও বলা হয়েছিল,  দ্রুততার সাথে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের সংক্রমণ কমছে এবং পুরো বিশ্বেই এটি দেখা যাচ্ছে। 

আমেরিকার মেডিসিন সেন্টার মায়ো ক্লিনিকে  কয়েক দশক ধরে এই রোগ নিয়ে অধ্যয়ন করা গ্রেগ পোল্যান্ড বলেন, 'ফ্লু সংক্রমণের যেন কোন রেকর্ডই নেই'। 

২০২০-২১ ফ্লু'র মৌসুমে আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রায় ৬০০ জন আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।  অথচ মার্কিন সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন এর তথ্য অনুসারে, তার আগের মৌসুমে এ রোগে নিহতের সংখ্যা ছিল ২২ হাজার এবং ঠিক তার দুই মৌসুম আগে এ রোগে প্রাণহানি ঘটে ৩৪ হাজার লোকের। 

প্রতি বছরের ফ্লু ভ্যাকসিন আগের বছরের ছড়িয়ে পড়া স্ট্রেইন বা ধরনের ওপর ভিত্তি করে প্রস্তুত করা হয়; ফলে আগামী বছরের জন্য রোগটির ভ্যাকসিন নিয়ে কিছুটা দ্বিধা তৈরি হয়েছে। পরবর্তী সময়ে রোগটির কোন উপসর্গগুলো তীব্র হয়ে উঠবে তা এখনই কেউ আন্দাজ করতে পারছেন না।  

বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতি বছরের মতো এবারও ফেব্রুয়ারির শেষের দিকে এই ভ্যাকসিনের জন্য প্রভাবশালী ফ্লু স্ট্রেইন সুপারিশ করেছিল,  তবে সাধারণ সময়ের তুলনায় এবার আক্রান্তের সংখ্যা ছিল উল্লেখযোগ্য পরিমাণে কম। ফলে ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে।  

আবার অন্যভাবে বলা যায়, যেহেতু এবার ইনফ্লুয়েঞ্জা ভাইরাস সেভাবে ছড়াতে পারে নি, ফলে সামনে এর যে ভ্যাকসিন প্রস্তুত হতে চলেছে তা সাধারণ সময়ের চাইতে কয়েকগুণ বেশি কার্যকর ভূমিকা রাখবে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা আপাতত এই পর্যবেক্ষণে খুশি। তবে দীর্ঘদিন ধরে মানবদেহে ভাইরাসটির প্রতিক্রিয়ার বিরুদ্ধে গড়ে ওঠা প্রতিরোধ ক্ষমতা হারিয়ে যাওয়া নিয়ে কেউ কেউ চিন্তিত রয়েছেন।

একটু বুঝিয়ে বলি- ধরুন, যদি আসছে দিনগুলোতে পৃথিবী থেকে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মাধ্যমে সংক্রমণ কমতে থাকে, তবে আগামীতে শিশুদের দেহে এ ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠার সম্ভাবনাও শেষ হয়ে যেতে থাকবে। জীবদ্দশার বাকি সময়টুকুতে তাদের কোন ধরনের স্ট্রেইনের (দুর্বল বা শক্তিশালী) সংক্রমণের মুখোমুখিই হতে হয় তার উপর ভিত্তি করেই বলা যাবে যে, এতে তাদের উপকার হলো নাকি না!

বিশ্ব স্বাস্থ্য সংস্থা পৃথিবীব্যাপী ১৮টি অঞ্চলজুড়ে ইনফ্লুয়েঞ্জা সংক্রমণ চিহ্নিত করেছে। 

  • সূত্র-সায়েন্টিফিক আমেরিকান
     

Related Topics

টপ নিউজ

ইনফ্লুয়েঞ্জা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউরোফাইটার টাইফুন ও জে-১০সি যুদ্ধবিমান। ছবি:মিলিটারি ওয়াচ ম্যাগাজিন
    কাতারে যৌথ মহড়ায় ইউরোফাইটারের বিরুদ্ধে বড় ব্যবধানে জেতে চীনের জে-১০সি
  • ছবি: দ্য টেলিগ্রাফ
    'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার
  • ছবি: বিবিসি
    বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা
  • ইলাসট্রেশন: টিবিএস
    ‘অ্যাড মানি’তে কার্ড ও এমএফএস অ্যাকাউন্টের নাম একই রাখা বাধ্যতামূলক করছে বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা
  • মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
    মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?

Related News

  • জ্বর নিয়ে হাসপাতালে আসা ৫৭ শতাংশ রোগীই ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত
  • বাংলাদেশে এপ্রিল থেকে সেপ্টেম্বর ফ্লু মৌসুম হিসেবে চিহ্নিত: গবেষণা
  • ওমিক্রন, সাধারণ ঠান্ডা, নাকি ফ্লু- গুলিয়ে ফেলছেন না তো! 
  • কোভিড না ফ্লু: কীভাবে বুঝবেন, কী করবেন?
  • একই সাথে কোভিড-১৯ এবং ফ্লু আক্রান্ত হওয়া সম্ভব ?

Most Read

1
ইউরোফাইটার টাইফুন ও জে-১০সি যুদ্ধবিমান। ছবি:মিলিটারি ওয়াচ ম্যাগাজিন
আন্তর্জাতিক

কাতারে যৌথ মহড়ায় ইউরোফাইটারের বিরুদ্ধে বড় ব্যবধানে জেতে চীনের জে-১০সি

2
ছবি: দ্য টেলিগ্রাফ
আন্তর্জাতিক

'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার

3
ছবি: বিবিসি
আন্তর্জাতিক

বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা

4
ইলাসট্রেশন: টিবিএস
অর্থনীতি

‘অ্যাড মানি’তে কার্ড ও এমএফএস অ্যাকাউন্টের নাম একই রাখা বাধ্যতামূলক করছে বাংলাদেশ ব্যাংক

5
ছবি: সৌজন্যে প্রাপ্ত
অর্থনীতি

আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা

6
মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
বাংলাদেশ

মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net