Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 17, 2026
আফগানিস্তানে নিহত সাংবাদিক দানিশের চোখে আমাদের পৃথিবী

ফিচার

টিবিএস ডেস্ক
17 July, 2021, 09:10 pm
Last modified: 17 July, 2021, 09:23 pm

Related News

  • ইরান যুদ্ধের প্রভাবে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি: ট্রাম্পের জনপ্রিয়তায় রেকর্ড ধস
  • ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • লক্ষ্য পূরণ না হলেও দ্রুত ইরান যুদ্ধের সমাপ্তি চায় দুই-তৃতীয়াংশ আমেরিকান: রয়টার্স
  • মধ্যপ্রাচ্যে আরও কয়েক হাজার সৈন্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
  • মিয়ানমার, আফগানিস্তানসহ চার দেশের শিক্ষার্থীদের 'স্টাডি ভিসা' বন্ধ করল যুক্তরাজ্য

আফগানিস্তানে নিহত সাংবাদিক দানিশের চোখে আমাদের পৃথিবী

তিনি চলে গেলেও রয়ে গেছে তার তোলা ছবিগুলো, তার হয়ে মানুষকে জানান দিচ্ছে মানবিক অনুভূতির নানা রঙ। 
টিবিএস ডেস্ক
17 July, 2021, 09:10 pm
Last modified: 17 July, 2021, 09:23 pm
মিয়ানমার থেকে নাফ নদী পাড়ি দিয়ে বাংলাদেশের শাহ পরীর দ্বীপে পৌঁছেছেন ক্লান্ত এক রোহিঙ্গা শরণার্থী। এ ছবির জন্যই ২০১৮ সালে পুলিৎজার পান দানিশ সিদ্দিকী। আগস্ট, ২০১৭। ছবি: দানিশ সিদ্দিকী/রয়টার্স

পুলিৎজার বিজয়ী রয়টার্সের ফটোসাংবাদিক দানিশ সিদ্দিকী, দায়িত্ব পালনরত অবস্থাতেই মারা যান তিনি। সে সময় আফগান নিরাপত্তা বাহিনী ও তালেবানের সংঘর্ষের ছবি তোলায় ব্যস্ত ছিলেন তিনি। রয়টার্সের প্রতিবেদন থেকে জানা গেছে, এ সপ্তাহের শুরু থেকেই এ কাজে আফগান নিরাপত্তা বাহিনীর সঙ্গে আফগানিস্তানের কান্দাহারে অবস্থান করছিলেন তিনি। 

২০১৮ সালে রোহিঙ্গা সংকটের ছবি তুলে পুলিৎজার জেতেন তিনি ও তার দল। শুধু যুদ্ধক্ষেত্র নয়, রাজনীতি, খেলার মাঠ, ব্যবসা-বাণিজ্য সব ক্ষেত্রেই বিস্তৃত তার কাজের পরিধি। আফগানিস্তান ও যুদ্ধ ছাড়াও হংকং ও তার নিজের দেশ ভারতের সাম্প্রতিক আন্দোলনের সময়ও ক্যামেরা হাতে ছুটে গেছেন তিনি। 

দানিশ সিদ্দিকী।

দানিশ একবার বলেছিলেন, ব্রেকিং স্টোরি জন্ম নেওয়ার মুহূর্তে মানুষের মুখাবয়বের স্থিরচিত্র ধারণ করার কাজটিই তার সবচেয়ে পছন্দের। তার কাজেও এর প্রমাণ মেলে। ছবি শুধু আবেগ উদ্রেককারী নয়, ছবিও কথা বলে- তার তোলা ছবি দেখলেই কথাটির মর্ম বোঝা যায়।  ভারত থেকে শুরু করে উত্তর কোরিয়া- তার ক্যামেরায় বন্দি করেছেন বিশ্বের নানা প্রান্তের মানবিক অনুভূতি। 

তিনি চলে গেলেও রয়ে গেছে তার তোলা ছবিগুলো, তার হয়ে মানুষকে জানান দিচ্ছে মানবিক অনুভূতির নানা রঙ। 

হংকংয়ে সিভিল হিউম্যান রাইটস ফ্রন্ট আয়োজিত মানবাধিকার দিবস মার্চ চলাকালীন গাই ফোকসের মুখোশ পরিহিত একজন বিক্ষোভকারী। ৮ ই ডিসেম্বর, ২০১৮। ছবি: দানিশ সিদ্দিকী/রয়টার্স
আফগানিস্তানের কান্দাহার প্রদেশে তালেবানদের বিরুদ্ধে লড়াইয়ের সময় আফগান স্পেশাল ফোর্সের এক সদস্য হাম্ভি চালাচ্ছেন। ১১ জুলাই, ২০২১। ছবি: দানিশ সিদ্দিকী/রয়টার্স
মুম্বাইয়ে একটি ঐতিহ্যবাহী ভারতীয় রেসলিং সেন্টারে কাদামাটিতে কেউ বিশ্রাম নিচ্ছেন, কেউ অনুশীলন করছেন। ৪ মার্চ, ২০১৪। ছবি: দানিশ সিদ্দিকী/রয়টার্স
ভারতের উত্তর প্রদেশের বারাণসীর মুক্তি ভবনে (স্যালভেশন হাউজ) সন্ধ্যায় প্রার্থনার সময় পুরোহিতদের কথা শুনছেন পৃষ্ঠপোষকদের স্বজনরা। ছবি: দানিশ সিদ্দিকী/রয়টার্স
মুম্বাইয়ের রাস্তায় ফুটপাথে হ্যামক টানিয়ে শুয়ে আছে ৩ বছর বয়সী এক পথশিশু। ছবি: দানিশ সিদ্দিকী/রয়টার্স
পূর্বে ভারতের ইলাহাবাদ নামে পরিচিত প্রয়াগরাজের কুম্ভ মেলার সময় তার শিবিরের ভেতরে ভক্তদের জন্য অপেক্ষা করছিলেন এক নাগা সাধু। ছবি: দানিশ সিদ্দিকী/রয়টার্স
মুম্বাইয়ের এক সৈকতের দৃশ্য। ১২ জুলাই, ২০১৮। ছবি: দানিশ সিদ্দিকী/রয়টার্স
মুম্বাইয়ে আরব সাগরের তীরে এক ব্যক্তি গাঙচিলদের খাওয়াচ্ছেন। ছবি: দানিশ সিদ্দিকী/রয়টার্স
উত্তর কোরিয়ার পিয়ংইয়াংয়ের একটি চিড়িয়াখানা ঘুরে দেখার সময় একজন সৈনিকের আইসক্রিম খাওয়ার দৃশ্য। ১২ সেপ্টেম্বর, ২০১৮ ছবি: দানিশ সিদ্দিকী/রয়টার্স
দিল্লির এক শ্মশানে কোভিড -১৯-এ মৃত ব্যক্তিদের সৎকারের জন্য মানুষের অপেক্ষা। ২৩ এপ্রিল, ২০২১। ছবি: দানিশ সিদ্দিকী/রয়টার্স
আফগানিস্তানের কান্দাহার প্রদেশে তালেবানের বিরুদ্ধে এক কমব্যাট মিশনের সময় ঘরের বাইরে পাহারা দিচ্ছেন আফগান স্পেশাল ফোর্সের একজন সদস্য। (ছবি: দানিশ সিদ্দিকী/রয়টার্স
মুম্বাইয়ে একটি লেকের পাশে হ্যামকের ওপর ঘুমোচ্ছে ১১ মাস বয়সী সখিনা। ২১ মার্চ, ২০১৭। ছবি: দানিশ সিদ্দিকী/রয়টার্স
ভারতের দেবপ্রয়াগের গঙ্গা নদীর তীরে সন্ধ্যার সময় প্রার্থনারত হিন্দু পুরোহিত। ২৮ মার্চ, ২০১৭। ছবি: দানিশ সিদ্দিকী/রয়টার্স

 

Related Topics

টপ নিউজ

দানিশ সিদ্দিকী / আফগানিস্তান / ফটোসাংবাদিক / রয়টার্স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
    চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে
  • ছবি: সংগৃহীত
    ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম
  • ছবি: রয়টার্স
    শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প
  •  ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
    ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা
  • ঝংনানহাইয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির অত্যন্ত গোপন ও কঠোর নিরাপত্তাবেষ্টিত এক এলাকা। ছবি: রয়টার্স
    ট্রাম্পকে কেন চীনের গোপন বাগান ঘুরিয়ে দেখালেন শি?
  • ফাইল ছবি/রাজীব ধর
    সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

Related News

  • ইরান যুদ্ধের প্রভাবে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি: ট্রাম্পের জনপ্রিয়তায় রেকর্ড ধস
  • ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • লক্ষ্য পূরণ না হলেও দ্রুত ইরান যুদ্ধের সমাপ্তি চায় দুই-তৃতীয়াংশ আমেরিকান: রয়টার্স
  • মধ্যপ্রাচ্যে আরও কয়েক হাজার সৈন্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
  • মিয়ানমার, আফগানিস্তানসহ চার দেশের শিক্ষার্থীদের 'স্টাডি ভিসা' বন্ধ করল যুক্তরাজ্য

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
আন্তর্জাতিক

চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প

4
 ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা

5
ঝংনানহাইয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির অত্যন্ত গোপন ও কঠোর নিরাপত্তাবেষ্টিত এক এলাকা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পকে কেন চীনের গোপন বাগান ঘুরিয়ে দেখালেন শি?

6
ফাইল ছবি/রাজীব ধর
বাংলাদেশ

সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net