Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 18, 2026
মালয়েশিয়ায় বাংলাদেশি স্টুডেন্ট অর্গানাইজেশনের ২০২২-২৩ সালের কমিটি ঘোষণা

প্রবাস

কায়সার হামিদ হান্নান 
29 January, 2022, 12:40 pm
Last modified: 16 February, 2022, 12:48 pm

Related News

  • শ্রম রপ্তানিতে মুদ্রা পাচারের অভিযোগ তদন্তের আহ্বান ব্যবসায়ীর
  • চেয়েছিলেন মালয়েশিয়া যেতে, ফ্লাইট বাতিলের পর বাড়ি ফেরার পথে যা হলো...
  • বৈধ নথি না থাকায় মালয়েশিয়ায় ২৫২ বাংলাদেশি আটক
  • মালদ্বীপ অগ্নিকাণ্ডে নিহত ২ বাংলাদেশি শনাক্ত
  • জরুরি শ্রম ঘাটতি পূরণে ১০ হাজার বাংলাদেশি নিবে মালয়েশিয়া

মালয়েশিয়ায় বাংলাদেশি স্টুডেন্ট অর্গানাইজেশনের ২০২২-২৩ সালের কমিটি ঘোষণা

কায়সার হামিদ হান্নান 
29 January, 2022, 12:40 pm
Last modified: 16 February, 2022, 12:48 pm
মালয়েশিয়ায় বাংলাদেশি স্টুডেন্ট অর্গানাইজেশনের ২০২২-২৩ সালের কমিটিতে সভাপতি আলামিন, সিনিয়র সহসভাপতি জিনাত এ. তাবাসসুম, সাধারণ সম্পাদক বশির ইবনে জাফর

মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন-বিএসওএম'র নতুন কমিটি গঠিত হয়েছে। ২০২২-২৩ সালের এ কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মালয়েশিয়ার ইনফ্রাস্ট্রাকচার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলামিন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মাহসা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বশির ইবনে জাফর।

স্থানীয় সময় রোববার (২৩ জানুয়ারী) ভার্চুয়াল এক সভায় সংগঠনটির নতুন কমিটি ঘোষণা করা হয়। বাংলাদেশি স্টুডেন্টস অর্গানাইজেশন-মালয়েশিয়ার বিদায়ী সভাপতি ইব্রাহীম হক চৌধুরীর সভাপতিত্বে ও শেখ মাহেজাবিনের সঞ্চালনায় ভার্চুয়াল এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাবের সভাপতি মোস্তফা এমরান রাজু , কুয়েটের এসিস্ট্যান্ট প্রফেসর হুমায়ুন কবির, বিএসওএম এর প্রতিষ্ঠাতা সদস্য সৈয়দ মুহাম্মদ মিনহাজ এবং মালয়েশিয়ায় অবস্থানরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সভায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ১৬ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয় এবং বিএসওম এর ওয়েবসাইট উদ্বোধন করা হয়।

নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও সিনিয়র সহ-সভাপতি হিসাবে আছেন জিনাত এ. তাবাসসুম (ইউনিভার্সিটি অব মালায়া), সহ-সভাপতি ফয়সাল বিন মাহবুব (লিমককউইং ইউনিভার্সিটি), ফারজানা রুম্পা (ইউকেএম), মু. আশরাফ আলি (মাহসা), শারমিন খান (সিটি ইউনিভার্সিটি), জয়েন্ট সেক্রেটারি একেএম আবিদুল হক (লিমককউইং), শেখ মাহেজাবিন (আইআইইউএম), মু. মাহদি (আইইউকেএল), সালমান আকন্দ (মাহসা), স্পোর্টস সেক্রেটারি মু. আবু সাইদ (ইউনিটেন), মিডিয়া সেক্রেটারি এজাজ আহমেদ (মাহসা), জয়েন্ট মিডিয়া সেক্রেটারি মুহা. রাফি (আইআইসি), এক্সিকিউটিভ মেম্বার তানজিলা শাহিদ (ইউএসএম) ও মাসরুল হক চৌধুরী (টেইলর ইউনিভার্সিটি)।

এক সাক্ষাৎকারে নতুন কমিটি প্রসঙ্গে মোহাম্মদ আলামিন ও বশির ইবনে জাফর বলেন, মালয়েশিয়াতে সমস্যা জর্জরিত অসহায় বাংলাদেশি শিক্ষার্থীদের কল্যাণে এ সংগঠন কাজ করে যাবে। বিশ্বের দরবারে ব্র্যান্ডিং বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশকে আরো এগিয়ে নিয়ে যাবেন বলে জানান তারা।

সভায় অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ক্রিয়েটিভ আইটি ইন্সটিটিউটের অন্যতম ফাউন্ডার জাকির হোসেন, বিএসওম-এর সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মুহাম্মদ জিয়া, ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম প্রমুখ। 

 

Related Topics

টপ নিউজ

প্রবাস থেকে / মালয়েশিয়া প্রবাসী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ
  • অলংকরণ: দা আটলান্টিক
    শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • ছবি: বাসস
    সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও
  • পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
    রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
    ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

Related News

  • শ্রম রপ্তানিতে মুদ্রা পাচারের অভিযোগ তদন্তের আহ্বান ব্যবসায়ীর
  • চেয়েছিলেন মালয়েশিয়া যেতে, ফ্লাইট বাতিলের পর বাড়ি ফেরার পথে যা হলো...
  • বৈধ নথি না থাকায় মালয়েশিয়ায় ২৫২ বাংলাদেশি আটক
  • মালদ্বীপ অগ্নিকাণ্ডে নিহত ২ বাংলাদেশি শনাক্ত
  • জরুরি শ্রম ঘাটতি পূরণে ১০ হাজার বাংলাদেশি নিবে মালয়েশিয়া

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ

2
অলংকরণ: দা আটলান্টিক
আন্তর্জাতিক

শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের

3
ছবি: বাসস
বাংলাদেশ

সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও

4
পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

5
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন

6
নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net