Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 21, 2026
শাওন-সম্রাটের ব্যাংক হিসাব জব্দ করতে চিঠি দিল এনবিআর

টপ নিউজ

টিবিএস রিপোর্ট
25 September, 2019, 07:50 am
Last modified: 25 September, 2019, 07:55 am

Related News

  • রিজার্ভ থেকে ২০ মিলিয়ন ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
  • বন্ধ কারখানা চালুর তহবিল থেকে ৫৬০ কোটি টাকা ঋণ বিতরণ, এখনো অপেক্ষায় বিজিএমইএর কারখানা
  • ভুয়া ঋণ অ্যাপের মাধ্যমে গ্রাহকের তথ্য-ছবি হাতিয়ে নিচ্ছে হ্যাকাররা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
  • পুনঃঅর্থায়ন স্কিম: বন্ধ কারখানা চালু করতে ১৮ দিনে বাংলাদেশ ব্যাংকের ঋণ বিতরণ ৪৫০ কোটি টাকা
  • কাস্টমস লক ভেঙে ভুয়া সিল লাগিয়ে কনটেইনার চুরির চেষ্টা

শাওন-সম্রাটের ব্যাংক হিসাব জব্দ করতে চিঠি দিল এনবিআর

এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুঁইয়া কারও নাম উল্লেখ না করে জানালেন, এই তদন্তের অংশ হিসেবেই কয়েকজনের ব্যাংক হিসাব জব্দ করতে চিঠি পাঠানো হয়েছে...
টিবিএস রিপোর্ট
25 September, 2019, 07:50 am
Last modified: 25 September, 2019, 07:55 am

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভোলা-৩ আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওন, তার স্ত্রী ফারজানা চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ করতে যাচ্ছে।

এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) মঙ্গলবার ব্যাংকগুলোকে এ বিষয়ে চিঠি দিয়েছে। নিজেদের ব্যাংক হিসাবে ওরা অবৈধভাবে অর্জিত অর্থ রেখেছেন এই সন্দেহ থেকেই এনবিআর এ আদেশ দিয়েছে। 

চলমান ক্যাসিনোবিরোধী অভিযানের অংশ হিসেবে এনবিআর এ উদ্যোগ নিল। গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্যমতে, শাওন ও সম্রাট বিপুল অংকের অর্থ অবৈধভাবে অর্জন করেছেন বলে জানতে পেরেছে এনবিআর। 

তবে, বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) অথবা কেন্দ্রীয় ব্যাংকের অন্য কোনো সূত্র ব্যাংক হিসাব জব্দের বিষয়ে নিশ্চিত তথ্য দেয়নি। 

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুঁইয়া জানিয়েছেন, তারা কিছু ব্যাংক হিসাবের বিষয়ে খোঁজখবর রাখছেন। কোথাও মানি লন্ডারিং-এর মতো ঘটনা ঘটেছে কি না অথবা অন্য কোনো ধরনের অবৈধ লেনদেন হয়েছে কি না যাচাই করতে আয়কর রিটার্নগুলো খতিয়ে দেখা হচ্ছে।
 
তবে তিনি কারও নাম উল্লেখ না করে জানালেন যে, এই তদন্তের অংশ হিসেবেই কয়েকজনের ব্যাংক হিসাব জব্দ করতে চিঠি পাঠানো হয়েছে ব্যাংকগুলোকে।
 
এর আগে, গত সোমবার এনবিআর শাওন, সম্রাট ও তাদের স্ত্রীদের ব্যাংক হিসাবে তথ্য চেয়েছিল। যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভুঁইয়া ওজি কে শামীমসহ যারাই অবৈধ ক্যাসিনো চালাতেন তাদের ব্যাংক হিসাব জব্দ করার আদেশ দিয়েছে বিএফআইইউ।

Related Topics

বাংলাদেশ

শাওন-সম্রাট / এনবিআর / বিএফআইইউ / বাংলাদেশ ব্যাংক / জাতীয় রাজস্ব বোর্ড / যুবলীগ নেতা / খালেদ মাহমুদ ভুঁইয়া / জি কে শামীম / ক্যাসিনো ব্যবসা / অবৈধ ব্যবসা / সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ: রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ; জনপ্রশাসন মন্ত্রণালয়ে তাৎক্ষণিক বদলি
    প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ: রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ; জনপ্রশাসন মন্ত্রণালয়ে তাৎক্ষণিক বদলি
  • ছবি: টিবিএস
    সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া দুই বাংলাদেশি যে অভিযোগে আটক হয়েছিলেন
  • দক্ষিণ নালাপাড়া সার্বজনীন দুর্গাপূজা উদযাপন পরিষদের পূজামণ্ডপ। ছবি: টিবিএস
    শিল্পমান ও থিমের বিচারে চট্টগ্রামে শারদ সম্মাননা পেলো সেরা ৫ পূজামণ্ডপ
  • ইলাস্ট্রেশন: ছৈয়দ মওলা/টিবিএদ
    আইএমএফের শর্ত পূরণে ২০৩০ সালের মধ্যে ১৫ শতাংশ একক ভ্যাট হার চালুর লক্ষ্য
  • দিল্লির রেসকোর্স মসজিদের ভেতরের অংশ। ছবি: সংগৃহীত
    দিল্লিতে মোদির বাসভবনের পাশে অবস্থিত ঐতিহাসিক রেসকোর্স মসজিদ ছয় দিনের মধ্যে খালি করার নির্দেশ
  • ছবি: রয়টার্স
    ভেপিংয়ের কারণে আমার কণ্ঠস্বর বদলে গেছে, আর কখনও আগের অবস্থায় ফেরাতে পারব না: সেলেনা গোমেজ

Related News

  • রিজার্ভ থেকে ২০ মিলিয়ন ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
  • বন্ধ কারখানা চালুর তহবিল থেকে ৫৬০ কোটি টাকা ঋণ বিতরণ, এখনো অপেক্ষায় বিজিএমইএর কারখানা
  • ভুয়া ঋণ অ্যাপের মাধ্যমে গ্রাহকের তথ্য-ছবি হাতিয়ে নিচ্ছে হ্যাকাররা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
  • পুনঃঅর্থায়ন স্কিম: বন্ধ কারখানা চালু করতে ১৮ দিনে বাংলাদেশ ব্যাংকের ঋণ বিতরণ ৪৫০ কোটি টাকা
  • কাস্টমস লক ভেঙে ভুয়া সিল লাগিয়ে কনটেইনার চুরির চেষ্টা

Most Read

1
প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ: রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ; জনপ্রশাসন মন্ত্রণালয়ে তাৎক্ষণিক বদলি
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ: রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ; জনপ্রশাসন মন্ত্রণালয়ে তাৎক্ষণিক বদলি

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া দুই বাংলাদেশি যে অভিযোগে আটক হয়েছিলেন

3
দক্ষিণ নালাপাড়া সার্বজনীন দুর্গাপূজা উদযাপন পরিষদের পূজামণ্ডপ। ছবি: টিবিএস
বাংলাদেশ

শিল্পমান ও থিমের বিচারে চট্টগ্রামে শারদ সম্মাননা পেলো সেরা ৫ পূজামণ্ডপ

4
ইলাস্ট্রেশন: ছৈয়দ মওলা/টিবিএদ
অর্থনীতি

আইএমএফের শর্ত পূরণে ২০৩০ সালের মধ্যে ১৫ শতাংশ একক ভ্যাট হার চালুর লক্ষ্য

5
দিল্লির রেসকোর্স মসজিদের ভেতরের অংশ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

দিল্লিতে মোদির বাসভবনের পাশে অবস্থিত ঐতিহাসিক রেসকোর্স মসজিদ ছয় দিনের মধ্যে খালি করার নির্দেশ

6
ছবি: রয়টার্স
বিনোদন

ভেপিংয়ের কারণে আমার কণ্ঠস্বর বদলে গেছে, আর কখনও আগের অবস্থায় ফেরাতে পারব না: সেলেনা গোমেজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net