Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 19, 2026
ভিকারুননিসায় অধ্যক্ষ নিয়োগ স্থগিতের আবেদনে সাড়া দেননি চেম্বার বিচারপতি

টপ নিউজ

ইউএনবি রিপোর্ট
19 September, 2019, 11:25 pm
Last modified: 19 September, 2019, 11:33 pm

Related News

  • বয়সসীমা লঙ্ঘন: ভিকারুননিসার ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিলের সিদ্ধান্ত বহাল
  • শিক্ষক মুরাদের বিরুদ্ধে ছাত্রী নিপীড়নের প্রমাণ পেয়েছে পুলিশ
  • যৌন হয়রানির অভিযোগে ভিকারুননিসার শিক্ষক মুরাদ গ্রেপ্তার
  • ভিকারুননিসায় যৌন হয়রানি: গণিত শিক্ষকের শাস্তির দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
  • ধানমন্ডিতে ভিকারুননিসার শিক্ষার্থী-অভিভাবকদের সড়ক অবরোধ করে বিক্ষোভ

ভিকারুননিসায় অধ্যক্ষ নিয়োগ স্থগিতের আবেদনে সাড়া দেননি চেম্বার বিচারপতি

ফওজিয়া রেজওয়ানের নিয়োগ স্থগিত এবং তাঁর কাজে যোগদানের ওপর নিষেধাজ্ঞা চেয়ে দায়েরকৃত আবেদনে সাড়া দেয়নি আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালত...
ইউএনবি রিপোর্ট
19 September, 2019, 11:25 pm
Last modified: 19 September, 2019, 11:33 pm
ছবি: ইউএনবি

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসেবে ফওজিয়া রেজওয়ানের নিয়োগ স্থগিত এবং তাঁর কাজে যোগদানের ওপর নিষেধাজ্ঞা চেয়ে দায়েরকৃত আবেদনে সাড়া দেয়নি আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালত।

নিয়োগ স্থগিত চেয়ে আবেদন করা হলে সেটির শুনানি নিয়ে ২১ অক্টোবর দিন নির্ধারণ করে, আবেদনটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠানো হয়েছে। অবকাশকালীন চেম্বার বেঞ্চের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বৃহস্পতিবার এই আদেশ দিয়েছেন।

১৫ সেপ্টেম্বর ঢাকার সবুজবাগ সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষের দায়িত্ব পালনরত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ফওজিয়া রেজওয়ানকে ভিকারুননিসার অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয় সরকার।

পরে ওই নিয়োগ স্থগিত চেয়ে ১৬ সেপ্টেম্বর রিট করেন ভিকারুননিসার গভর্নিং বডির সাবেক সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

রিট আবেদনে বলা হয়, আইন অনুযায়ী অধ্যক্ষ নিয়োগের ক্ষমতা গভর্নিং বডির। কিন্তু সরকার অবৈধ ক্ষমতা ব্যবহার করে মাউশির একজন কর্মকর্তাকে অধ্যক্ষ হিসেবে নিয়োগ দিয়েছে।

এ রিটের শুনানি নিয়ে গত মঙ্গলবার হাইকোর্ট ফওজিয়া রিজওয়ানের নিয়োগ কেন আইনগত কর্তৃত্ব-বহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করলেও নিয়োগের উপর স্থগিতাদেশ দেয়নি।

পরে বুধবার ফওজিয়া রিজওয়ানের নিয়োগের ওপর স্থগিতাদেশ এবং কাজে যোগদানের ওপর নিষেধাজ্ঞা চেয়ে আপিল বিভাগে আবেদন জানান রিটকারী ইউনুছ আলী আকন্দ।

বৃহস্পতিবার সেই আবেদনের ওপর শুনানি নিয়ে চেম্বার বিচারপতি আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়েছেন। আবেদনের পক্ষে রিটকারী ইউনুছ আলী এবং সরকারের পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করেন।
 
২০১৮ সালে অরিত্রি অধিকারী নামের এক ছাত্রীর আত্মহত্যার ঘটনায় স্কুলটির অধ্যক্ষ নাজনীন ফেরদৌস এবং আরও দুই শিক্ষককে অপসারণ করা হয়।

Related Topics

বাংলাদেশ

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ / কলেজ অধ্যক্ষ / অধ্যক্ষ নিয়োগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    অভিনেতা শামস সুমন আর নেই
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

Related News

  • বয়সসীমা লঙ্ঘন: ভিকারুননিসার ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিলের সিদ্ধান্ত বহাল
  • শিক্ষক মুরাদের বিরুদ্ধে ছাত্রী নিপীড়নের প্রমাণ পেয়েছে পুলিশ
  • যৌন হয়রানির অভিযোগে ভিকারুননিসার শিক্ষক মুরাদ গ্রেপ্তার
  • ভিকারুননিসায় যৌন হয়রানি: গণিত শিক্ষকের শাস্তির দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
  • ধানমন্ডিতে ভিকারুননিসার শিক্ষার্থী-অভিভাবকদের সড়ক অবরোধ করে বিক্ষোভ

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

3
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

4
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অভিনেতা শামস সুমন আর নেই

6
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net