Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
পরিবার সাথে না রাখা ডিসিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী

টপ নিউজ

ইউএনবি
29 August, 2019, 10:00 pm
Last modified: 29 August, 2019, 10:04 pm

Related News

  • ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
  • নির্বাচনের আগে ঢাকা-১০সহ ৩ আসনে হঠাৎ বিশেষ বরাদ্দ, কী বলছেন উপদেষ্টা?
  • ঢাকা, গাজীপুরসহ ১৫ জেলায় নতুন ডিসি নিয়োগ
  • নির্বাচনের আগে মাঠ প্রশাসন নতুন করে সাজানো হবে; নভেম্বরে শুরু নতুন ডিসিদের নিয়োগ
  • ফরিদপুরের নগরকান্দায় বিচার গানের আসর বন্ধ করল প্রশাসন

পরিবার সাথে না রাখা ডিসিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী

জেলা প্রশাসকদের সাথে যাতে পরিবার থাকে তা সরকার নিশ্চিত করতে চায় বলে জানান মন্ত্রী
ইউএনবি
29 August, 2019, 10:00 pm
Last modified: 29 August, 2019, 10:04 pm
জেলা প্রশাসকদের সাথে যাতে পরিবার থাকে তা সরকার নিশ্চিত করতে চায় বলে জানান মন্ত্রী তাজুল ইসলাম। ছবি: পিআইডি/ইউএনবি

যেসব জেলা প্রশাসকের (ডিসি) সাথে কর্মক্ষেত্রে স্ত্রী বা স্বামী ও সন্তানরা থাকেন না তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে বলে বৃহস্পতিবার জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম।

রাজধানীর ব্র্যাক ইন মিলনায়তনে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ‘বাংলাদেশে সামাজিক জবাবদিহি ও ইচ্ছামূলক গণতন্ত্রের পরিস্থিতি: বর্তমান গতিপ্রকৃতি ও ভবিষ্যৎ পথরেখা’ শীর্ষক সমীক্ষা প্রতিবেদনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, “এমন ডিসিদের তালিকা করার একটি পদক্ষেপ চলছে।”

তাজুল ইসলাম বলেন, “এটা দেখা গেছে যে যেসব জেলায় ডিসিদের সন্তানরা পড়াশোনা করে না সেখানকার স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের গুণ ও মান তদারকি ও যথাযথভাবে পরিচালনা করা হয় না।”

তাই জেলা প্রশাসকদের সাথে যাতে পরিবার থাকে তা সরকার নিশ্চিত করতে চায় বলে জানান মন্ত্রী।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক ইনস্টিটিউট অভ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও ক্যাম্পেইন ফর পপুলার অ্যাডুকেশনের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. বদিউল আলম মজুমদার, ডিএফআইডি বাংলাদেশের আনোয়ারুল হক প্রমুখ।

বিআইজিডির নির্বাহী পরিচালক ড. ইমরান মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সমীক্ষা প্রতিবেদন উপস্থাপন করেন বিআইজিডির সিনিয়র রিসার্চ ফেলো ড. মির্জা এম হাসান।

তাজুল ইসলাম বলেন, স্থানীয় সরকারকে শক্তিশালী হতে হবে। কারণ সেখানে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ১২৩ ধরনের সেবা মানুষকে দেয়া হয়।          

মন্ত্রী জানান, যেসব পৌরসভার কর্মীরা বেতন পাচ্ছেন না সেগুলোর মেয়রদের বিদেশ সফরে যেতে দেবে না তার মন্ত্রণালয়।

এ সময় রাশেদা কে চৌধুরী বলেন, “সুশীল সমাজের প্রতিনিধিরা সরকারের প্রতিদ্বন্দ্বী নয় এবং সরকারের উচিত বাংলাদেশের কল্যাণে তাদের সাথে কাজ করা।”

শাহীন আনাম বলেন, “দায়িত্ব পালনে অবহেলা দেশে সংস্কৃতি হয়ে উঠেছে এবং দায়িত্বশীল ব্যক্তিরা তাদের শক্তি দেখাতে ভালোবাসেন। কিন্তু মানুষের অধিকার রয়েছে সরকারি সংস্থাগুলো থেকে সেবা পাওয়ার এবং তা দেয়া কর্মকর্তাদের দায়িত্ব।” 

Related Topics

বাংলাদেশ

জেলা প্রশাসক / জামালপুরের ডিসি / স্থানীয় সরকার মন্ত্রণালয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ছবি: সংগৃহীত
    জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

Related News

  • ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
  • নির্বাচনের আগে ঢাকা-১০সহ ৩ আসনে হঠাৎ বিশেষ বরাদ্দ, কী বলছেন উপদেষ্টা?
  • ঢাকা, গাজীপুরসহ ১৫ জেলায় নতুন ডিসি নিয়োগ
  • নির্বাচনের আগে মাঠ প্রশাসন নতুন করে সাজানো হবে; নভেম্বরে শুরু নতুন ডিসিদের নিয়োগ
  • ফরিদপুরের নগরকান্দায় বিচার গানের আসর বন্ধ করল প্রশাসন

Most Read

1
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

2
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

5
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net