Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 26, 2026
চাকরীর বয়স ৩৫ না করার পক্ষে যুক্তি দেখালেন প্রধানমন্ত্রী

টপ নিউজ

অনলাইন ডেস্ক
08 July, 2019, 05:45 pm
Last modified: 25 August, 2019, 04:23 am

Related News

  • গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী
  • মহান স্বাধীনতা দিবস আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে: প্রধানমন্ত্রী
  • জ্বালানি তেল মজুত করে লাভ নেই, দাম বাড়বে না: ডা. জাহেদ
  • স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ পরিচালকের সাক্ষাৎ, ঋণচুক্তির ১.৩ বিলিয়ন ডলার ছাড় নিয়ে আলোচনা

চাকরীর বয়স ৩৫ না করার পক্ষে যুক্তি দেখালেন প্রধানমন্ত্রী

চাকরিতে প্রবেশের বয়স ৩৫ না করার কথা সরাসরি না বললেও প্রধানমন্ত্রী ৩৫তম, ৩৬তম ও ৩৭ তম বিসিএস পরীক্ষায় বয়সভিত্তিক পাশের হার তুলে ধরে দেশবাসীকে এই দাবির যৌক্তিকতা বিচারের দায়িত্ব দেন।
অনলাইন ডেস্ক
08 July, 2019, 05:45 pm
Last modified: 25 August, 2019, 04:23 am
ছবিঃ ইয়াসিন কবির জয়

সরকারী চাকরিতে প্রবেশের বয়স ৩৫ না করার পেছনে যুক্তি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে সোমবার বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনের এক সাংবাদিকের করা প্রশ্নের জবাবে এ যুক্তি দেখান দেশের প্রধান নির্বাহী। 

তিনি বলেন, "দেশের শিক্ষার্থীরা ১৬ বছরে এসএসসি এবং ১৮ বছরে ইন্টারমিডিয়েট পাশ করে। চার বছর অনার্স এবং এক বছর মাস্টার্স হলে একজন শিক্ষার্থী ২৩ বছরে মাস্টার্স শেষ করে। ২৩ এর পরই পিএসসির জন্য পরীক্ষা দিতে পারে। কারো যদি এক দুই বছর দেরীও হয় সেটা ২৪ বা ২৫ পর্যন্ত হতে পারে। আপনারা জবাবটা নিজেরাই দেন যে এটা দেয়া (চাকরীর বয়স ৩৫) সঠিক কিনা।" 

চাকরিতে প্রবেশের বয়স ৩৫ না করার কথা সরাসরি না বললেও প্রধানমন্ত্রী ৩৫তম, ৩৬তম ও ৩৭ তম বিসিএস পরীক্ষায় বয়সভিত্তিক পাশের হার তুলে ধরে দেশবাসীকে এই দাবির যৌক্তিকতা বিচারের দায়িত্ব দেন।

প্রধানমন্ত্রীর দেয়া এই পরিসংখ্যানে দেখা যায়, বিসিএস পরীক্ষায় অংশ নেয়া তুলনামূলক কম বয়সী প্রার্থীদেরই পাশের হার বেশী। ২৯ বছর বা তার উর্ধ্বের প্রার্থীদের পাশের হার খুবই কম। 

পরিসংখ্যান দেখাতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “৩৫ তম বিসিএস এর ক্ষেত্রে ২৩ থেকে ২৫ বয়সী যারা বিসিএস পরীক্ষায় অংশ নিয়েছে তাদের পাশের হার হলো ৪০ দশমিক ৭ ভাগ, ২৫ থেকে ২৭ বছর যাদের বয়স তাদের পাশের হার ৩০ দশমিক ২৯ ভাগ, ২৭ থেকে ২৯ যাদের বয়স তাদের পাশের হার ১৩ দশমিক ১৭ শতাংশ আর ২৯ বয়সের উর্ধ্বে যারা তাদের পাশের হার ৩ দশমিক ৪৫ ভাগ।” 

৩৬তম ও ৩৭তম বিসিএস এর পরিসংখ্যান নিয়ে তিনি বলেন, “এই বিসিএস এ ২৩ থেকে ২৫ পর্যন্ত যাদের বয়স তারা পাশ করেছে ৩৭ দশমিক ৪৫ ভাগ, ২৫ থেকে ২৭ বছর যাদের তারা পাশ করেছে ৩৪ দশমিক ৭৮ ভাগ, ২৭ থেকে ২৯ যাদের বয়স তাদের পাশের হার ১৪ দশমিক ৮৯ ভাগ আর ২৯ এর উর্ধ্বে যাদের বয়স তাদের পাশের হার ৩ দশমিক ২৩ ভাগ।”

“৩৭ তম বিসিএস এ যারা পরীক্ষা দিয়েছে তাদের মধ্যে ২৩ থেকে ২৫ বছর বয়সীরা পাশ করেছে ৪৩ দশমিক ৬৫ ভাগ, ২৫ থেকে ২৭ যাদের বয়স তারা পাশ করেছে ২৩ দশমিক ৩৫ ভাগ, আর ২৭ থেকে ২৯ যাদের বয়স তারা পাশ করেছে ৭ দশমিক ২০ ভাগ এবং ২৯ এর উর্ধ্বে যাদের বয়স তারা পাশ করেছে শূণ্য দশমিক ৬১ ভাগ”

চাকরীর বয়স ৩৫ করা হলে আরও কি সমস্যা হতে পারে সে বিষয়ে তিনি বলেন, “আমি কেবল পাশের হিসাবটা দিলাম। এখন যদি ৩৫ পর্যন্ত যান তাহলে অবস্থাটা কি দাঁড়াবে আমাকে একটু বুঝিয়ে বলেন। কারণ তখন তো বিয়েশাদী হবে, বৌ সামলাতে হবে, ছেলে-মেয়ে সামলাতে হবে, ঘর সংসার সমলাতে হবে আবার পরীক্ষা দিতে হবে। তখন তো আরও করুণ অবস্থা হয়ে যাবে।”

চাকরির বয়স ৩৫ করার দাবিতে যারা আন্দোলন করছে তাদের পেছনে ‘অন্যকেউ অনুপ্রেরণা দিতে পারে’ বলে মন্তব্য করেন শেখ হাসিনা।

“কাজ করবার তো একটা সময় থাকে, একটা এনার্জি থাকে। দাবি তোলার জন্যি যদি তোলা হয় তাহলে আমার কিছু বলার নাই। কারণ এ দাবিটা তোলার জন্য বা আন্দোলনের জন্য নিশ্চই কোন জায়গা থেকে অনুপ্রেরণা পাচ্ছে। কিন্তু এর পরিনতিটা কি হবে?”

চাকরিতে প্রবেশের বয়স বেশী হলে তার ফলে কাজের গতিও শ্লথ হয়ে যায় বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। 

“৩৫ বছর পরীক্ষা দিলে এরপর পরীক্ষার রেজাল্ট তারপর ট্রেনিং, এসবে আরও দুই বছর লাগে। চাকরিতে ২৫ বছর না হলে কিন্তু ফুল পেনশন পায় না। আচ্ছা পেনশন না হয় না পেল, কিন্তু একটা সরকার এভাবে কাদের দিয়ে চালাবে? আমরা সবসময় বলি যারা যুবক, যারা মেধাবী, যাদের কর্মক্ষমতা ভালো, তাদের দিয়েই আমার দেশের উন্নয়নের কাজটা করতে হবে। এটাতো খুব স্বাভাবিক ব্যাপার, বয়সটা বাড়লে কাজের গতিটাও একটু শ্লথ হয়।”  

এই দাবির বিপক্ষে যুক্তি তুলে ধরার পর প্রধানমন্ত্রী দেশবাসীকেই এটি নির্ধারণ করার অনুরোধ জানান। 

তিনি বলেন, “আমি শুধু হিসেবটা দিলাম, তারপর দেশবাসী বিচার করুক, আপনারা বিচার করেন।”

Related Topics

বাংলাদেশ

প্রধানমন্ত্রী / শেখ হাসিনা / চাকরির বয়স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
  • পাকিস্তান, তুরস্ক ও মিশর আড়ালে থেকে দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে কাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বায়েঁ), পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (মাঝে) ও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের প্রস্তাব পৌঁছে দিয়েছে পাকিস্তান; বৈঠক হতে পারে পাকিস্তান বা তুরস্কে: ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা
  • শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ফাইল ছবি: বাসস
    'তখন রাত ২টা বেজে ১৫ মিনিট; ২৬শে মার্চ, ১৯৭১ সাল' 
  • ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ছবি: সংগৃহীত
    মগবাজারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় ওসির ব্যাখ্যা তলব, ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ

Related News

  • গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী
  • মহান স্বাধীনতা দিবস আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে: প্রধানমন্ত্রী
  • জ্বালানি তেল মজুত করে লাভ নেই, দাম বাড়বে না: ডা. জাহেদ
  • স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ পরিচালকের সাক্ষাৎ, ঋণচুক্তির ১.৩ বিলিয়ন ডলার ছাড় নিয়ে আলোচনা

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী

2
পাকিস্তান, তুরস্ক ও মিশর আড়ালে থেকে দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে কাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বায়েঁ), পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (মাঝে) ও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রস্তাব পৌঁছে দিয়েছে পাকিস্তান; বৈঠক হতে পারে পাকিস্তান বা তুরস্কে: ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা

3
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

'তখন রাত ২টা বেজে ১৫ মিনিট; ২৬শে মার্চ, ১৯৭১ সাল' 

4
ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

5
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মগবাজারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় ওসির ব্যাখ্যা তলব, ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net