Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 10, 2026
কমপক্ষে বিশ কর্মকর্তা টেন্ডার বাগানোর কাজে সাহায্য করতেন শামীমকে

টপ নিউজ

নুরুল আমিন ও জিয়া চৌধুরী
22 September, 2019, 10:00 am
Last modified: 22 September, 2019, 10:27 am

Related News

  • ১৩,০০০ কোটি টাকার দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
  • ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর অভিযোগে বরখাস্ত গণপূর্তের প্রকৌশলী
  • মানি লন্ডারিং মামলায় হাইকোর্টে খালাস পেলেন জি কে শামীম
  • অর্থপাচার মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি যুবলীগ নেতা শামীমকে খালাস দিয়েছেন হাইকোর্ট
  • অস্ত্র মামলায় জি কে শামীমের জামিন স্থগিত 

কমপক্ষে বিশ কর্মকর্তা টেন্ডার বাগানোর কাজে সাহায্য করতেন শামীমকে

র‌্যাবের সূত্র নিশ্চিত করেছে, এই অবসরপ্রাপ্তদের বেশিরভাগ এই মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব, এমনকি পূর্ণ সচিবও ছিলেন...
নুরুল আমিন ও জিয়া চৌধুরী
22 September, 2019, 10:00 am
Last modified: 22 September, 2019, 10:27 am

জি কে শামীম নামেই তিনি সাধারণভাবে পরিচিত। ‘উনাদের’ তিনি নিয়োগ দিয়েছিলেন নিজের ‘এমপ্লয়ি’ হিসেবে।যেন ‘উনারা’ নিজ নিজ বিভাগের কর্তাদের ওপর প্রভাব খাটিয়ে কাজের আদেশ নিয়ে আসতে পারেন। যুবলীগ নেতা গোলাম কিবরিয়া শামীমের নিজের প্রতিষ্ঠান জি কে বিল্ডার্স। এই ‘উনারা’ হলেন গণপূর্ত বিভাগের কমপক্ষে বিশ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তাদের ‘ভাড়া’ করেছিলেন শামীম, যাতে তাদের মাধ্যমে টেন্ডার বাগানো যায়।
 
অবসরপ্রাপ্ত ওই কর্মকর্তারা বেতন পেতেন ভালোই। মাসে দু’লাখ থেকে পাঁচ লাখ পর্যন্ত। কিন্তু কেউ নিয়মিত অফিস করতেন না।শামীমের এই ‘কর্মকর্তারা’ কখনও-সখনও সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষগুলোকে ঘুষও সাধতেন-- ‘বসের’ বিরুদ্ধে সম্ভাব্য সব রকম সরকারি পদক্ষেপ বন্ধ রাখার জন্য। 

র‌্যাবের প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে এসব তথ্য। সরকারের গণপূর্ত বিভাগের ওপর শামীমের এই অবসরপ্রাপ্ত ‘কর্মকর্তা’ নেটওয়ার্কটির শক্তিশালী প্রভাব ছিল।

র‌্যাবের সূত্র নিশ্চিত করেছে, এই অবসরপ্রাপ্তদের বেশিরভাগ এই মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব, এমনকি পূর্ণ সচিবও ছিলেন। কেবল দুর্নীতিবাজ কর্মকর্তাদের ভাড়া করতেন শামীম। কারণ তাকে টেন্ডার পাইয়ে দেওয়াই ছিল তাদের কাজ। 

নিকেতনে তার অফিসে র‌্যাবের অভিযান থামাতে র‌্যাব কর্মকর্তাদেরও প্রভাবিত করতে চেষ্টা করেছিলেন বলে অভিযোগ রয়েছে শামীমের বিরুদ্ধে।সূত্র জানিয়েছে, তিনি এমনকি র‌্যাব কর্মকর্তাদের টাকা সেধেছিলেন— যত টাকা চান ততই দিতে চেয়েছিলেন যাতে তার অফিসে অভিযান না হয়, তাকে গ্রেফতার না করা হয়।  

জি কে শামীমকে জিজ্ঞাসাবাদ করেছেন এমন এক কর্মকর্তা নিজের নাম প্রকাশ না করে বললেন, রাজধানীর পাঁচটি ভিন্ন ভিন্ন জায়গায় শামীমের কমপক্ষে পাঁচটি বিলাসবহুল বাড়ি আছে।বাসাবো ও নিকেতনে তার এমন দুটি বাড়ির বিস্তারিত খুঁজে পেয়েছেন র‌্যাব কর্মকর্তারা। সেগুলো আধুনিক সব উপকরণ দিয়ে সাজানো। নিরাপত্তা ব্যবস্থাও আধুনিক প্রযুক্তিনির্ভর। 

শামীম এসব বাড়িতে যেতেন ব্যবসায়িক আলোচনার জন্য। আবার তার আমন্ত্রণে সরকারি কর্তাদেরও অনেকে সেখানে আপ্যায়িত হতে যেতেন বলে আইন-শৃঙ্খলা বাহিনীর সূত্র নিশ্চিত করেছে।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং-এর ডিরেক্টর সারওয়ার বিন কাসেম অবশ্য শামীমের জিজ্ঞাসাবাদের বিষয়টি নিয়ে বিস্তারিত বলতে চাননি। শুধু জানালেন, শামীমের অবৈধ ব্যবসায়ের অনেক খবরই তারা পেয়েছেন। শামীম বেশ কজন সরকারি কর্মকর্তা ও রাজনীতিবিদদের নাম বলেছেন। তবে, সারওয়ার বললেন, এখনই সব তথ্যের বিস্তারিত জানাতে পারছেন না তারা।  

শুক্রবার নিকেতনের অফিস থেকে শামীমকে আটক করা হয়। তখন তার কাছে এক কোটি ৮০ লাখ টাকার মতো নগদ পাওয়া যায়। সে সঙ্গে ছিল ১৬৫ কোটি টাকার ফিক্সড ডিপোজিটের রশিদ। 

মাদক নিয়ন্ত্রণ ও অস্ত্র আইনের দুটি মামলায় শনিবার জি কে শামীমকে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সেখানে তাকে চিহ্নিত অপরাধী হিসেবে উল্লেখ করা হয়েছে। তার কাছে পাওয়া বন্দুক ও তার গানম্যানদের বিষয়ে বলা হয়েছে, তিনি অবৈধভাবে এসব ব্যবহার করতেন জনমনে আতঙ্ক তৈরি করতে।টেন্ডার বাগানো, নানা উপায়ে অর্থ আত্মসাৎ এবং মাদক ও ক্যাসিনো ব্যবসা চালানোর জন্য প্রভাব থাটাতে ব্যবহৃত হত তার অস্ত্র ও বন্দুকধারী সহযোগীরা।    

অবৈধ উপায়ে অর্জিত এসব অর্থের বিপুল অংশ দেশের বাইরে পাচার করা হয়েছে বলেও মামলায় উল্লেখ করা হয়।

Related Topics

বাংলাদেশ

জি কে শামীম / গোলাম কিবরিয়া শামীম / টেন্ডারবাজি / জি কে বিল্ডার্স / গণপূর্ত অধিদপ্তর / ক্যাসিনো-বিরোধী অভিযান / অবৈধ ব্যবসা / অর্থ-পাচার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
    রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল
  • সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
    কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
  • গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
    চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির
  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ‘আম্বানিই কি ভারতের আসল বস?’: কিছু অতিধনীর বিরুদ্ধে ভারতে স্টারলিংকের লাইসেন্স আটকে রাখার অভিযোগ মাস্কের
  • ছবি: ডেনিস হানসেন
    সেশেলসের দ্বীপে ১ লাখ ৮০ হাজার দৈত্যাকার কচ্ছপের সন্ধান পেলেন বিজ্ঞানীরা

Related News

  • ১৩,০০০ কোটি টাকার দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
  • ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর অভিযোগে বরখাস্ত গণপূর্তের প্রকৌশলী
  • মানি লন্ডারিং মামলায় হাইকোর্টে খালাস পেলেন জি কে শামীম
  • অর্থপাচার মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি যুবলীগ নেতা শামীমকে খালাস দিয়েছেন হাইকোর্ট
  • অস্ত্র মামলায় জি কে শামীমের জামিন স্থগিত 

Most Read

1
রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল

2
সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

3
গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
ফিচার

চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

5
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘আম্বানিই কি ভারতের আসল বস?’: কিছু অতিধনীর বিরুদ্ধে ভারতে স্টারলিংকের লাইসেন্স আটকে রাখার অভিযোগ মাস্কের

6
ছবি: ডেনিস হানসেন
আন্তর্জাতিক

সেশেলসের দ্বীপে ১ লাখ ৮০ হাজার দৈত্যাকার কচ্ছপের সন্ধান পেলেন বিজ্ঞানীরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net