Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 13, 2026
আরিয়ানের মামলার তদন্তভার থেকে সরানো হলো সমীর ওয়াংখেড়েকে

টপ নিউজ

টিবিএস ডেস্ক
06 November, 2021, 02:30 pm
Last modified: 06 November, 2021, 02:50 pm

Related News

  • পাঠানের মতো ছবি বানাতে বলায় আমির খান বলেন, ‘শাহরুখ তো বানাচ্ছেই…’
  • প্রথম সিরিজে শাহরুখের ক্যামিও বাদ, এবার ১২০ কোটি রূপির প্রস্তাবও প্রত্যাখ্যান আরিয়ানের! 
  • ছেলেকে বাঁচাতে ঘুষ দেওয়ার অভিযোগ শাহরুখের বিরুদ্ধে! দায়ের হলো মামলা  
  • ‘শাহরুখ নন, পরিবারের সবচেয়ে ব্যস্ত সদস্য আরিয়ান’, জানালেন গৌরী  
  • ভদকা ব্র্যান্ড চালু করছেন শাহরুখপুত্র আরিয়ান

আরিয়ানের মামলার তদন্তভার থেকে সরানো হলো সমীর ওয়াংখেড়েকে

ওয়াংখেড়ের বিরুদ্ধে ঘুষের অভিযোগ এবং আরিয়ান মামলায় তদন্তের গাফিলতির অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধেও তদন্ত চলছে।
টিবিএস ডেস্ক
06 November, 2021, 02:30 pm
Last modified: 06 November, 2021, 02:50 pm
ছবি: সংগৃহীত

আরিয়ান খানের মাদক মামলা থেকে সরিয়ে দেওয়া হয়েছে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়েকে। কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে শুক্রবার জানানো হয়, ক্রুজ ড্রাগস পার্টি মামলার তদন্তকারী দলের অংশে আর থাকছেন না বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা এই অফিসার।

ওয়াংখেড়ের বিরুদ্ধে ঘুষের অভিযোগ এবং আরিয়ান মামলায় তদন্তের গাফিলতির অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধেও তদন্ত চলছে।

এর মাঝেই নতুন এই সিদ্ধান্ত নেওয়া হলো। আরিয়ানের মামলাসহ মোট ছয়টি হাই প্রোফাইল মাদক-মামলার তত্ত্বাবধানে এবার থাকবে ভারতের সেন্ট্রাল ইউনিট। 

এনসিবির ডেপুটি ডিরেক্টর জেনারেল মুথা অশোক জৈন জানান, ক্রুজ ড্রাগ পার্টি-সহ মোট ছয়টি মামলার দায়িত্বে থাকছে না এনসিবি জোনাল (মুম্বাই) টিম। এ মামলাগুলো বিস্তারিত তদন্তের জন্য দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে। তবে, মামলার তদন্তকারী হিসেবে না থাকলেও, এনসিবির মুম্বাই জোনাল ডিরেক্টর পদে বহাল থাকবেন ওয়াংখেড়ে।

এই সিদ্ধান্তের বিষয়ে সংবাদমাধ্যমকে ওয়াংখেড়ে জানান, "তদন্তকারী দল থেকে আমাকে অপসারিত করা হয়নি। আদালতে রিট পিটিশনে আমি নিজেই এই তদন্তভার কেন্দ্রীয় টিমের হাতে তুলে দেওয়ার কথা বলেছিলাম।"

এই ছয় মামলা ট্রান্সফারের জন্য একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। আগামী রোববার মুম্বাই পৌঁছাবে সেই দল। এ বিষয়ে এনসিবি সূত্র বলে, "এই পাঁচটি মামলার সঙ্গে জাতীয় এবং আন্তর্জাতিক প্রভাব জড়িত। তাছাড়া, মামলাগুলোতে ভারতের একাধিক রাজ্যের যোগ থাকায় সেগুলো সেন্ট্রাল ইউনিটের হাতে থাকাই শ্রেয়।"

এর আগে, গত সোমবার দিল্লিতে এনসিবির মুখ্য কার্যালয়ে হাজিরা দেন সমীর ওয়াংখেড়ে।

গত ২রা অক্টোবর গোয়াগামী একটি প্রমোদতরী থেকে শাহরুখ-পুত্র আরিয়ান খানসহ আটজনকে গ্রেপ্তার করে এনসিবি। তাদেরকে আটকের সময় দলের নেতৃত্বে ছিলেন সমীর ওয়াংখেড়ে। পরবর্তীতে ওই মামলায় মোট ২০ জনকে গ্রেপ্তার করা হয়।

বর্তমানে জামিনে রয়েছেন আরিয়ান।

  • সূত্র- হিন্দুস্তান টাইমস ও আনন্দবাজার পত্রিকা

Related Topics

বিনোদন

আরিয়ান খান / শাহ্রুখ খান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড
  • ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
    ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা
  • ছবি: রয়টার্স
    ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ
  • ছবি: সংগৃহীত
    অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা

Related News

  • পাঠানের মতো ছবি বানাতে বলায় আমির খান বলেন, ‘শাহরুখ তো বানাচ্ছেই…’
  • প্রথম সিরিজে শাহরুখের ক্যামিও বাদ, এবার ১২০ কোটি রূপির প্রস্তাবও প্রত্যাখ্যান আরিয়ানের! 
  • ছেলেকে বাঁচাতে ঘুষ দেওয়ার অভিযোগ শাহরুখের বিরুদ্ধে! দায়ের হলো মামলা  
  • ‘শাহরুখ নন, পরিবারের সবচেয়ে ব্যস্ত সদস্য আরিয়ান’, জানালেন গৌরী  
  • ভদকা ব্র্যান্ড চালু করছেন শাহরুখপুত্র আরিয়ান

Most Read

1
মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড

2
ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া

6
প্রতীকী ছবি/সংগৃহীত
অর্থনীতি

ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net