শিক্ষক নেবে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনষ্টিটিউট পরিচালিত ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে উপাধ্যক্ষ ও প্রভাষক নিয়োগ দেয়া হবে।
পদের নাম: উপাধ্যক্ষ
যোগ্যতা: অনার্সসহ মাস্টার্স এবং এম.এড ডিগ্রি। অনার্স অথবা মাস্টার্সের যেকোন একটিতে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকতে হবে। সহকারী অধ্যাপক হিসেবে ন্যূনতম ৪ বছরের অভিজ্ঞতাসহ মােট ১৪ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।
বেতনস্কেল: ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা
পদের নাম: প্রভাষক
বিষয় ও পদসংখ্যা: গণিত ১টি (ইংরেজি ভার্সন)
যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি অথবা শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সংশ্লিষ্ট শাখা থেকে বি.এড (সম্মান)সহ মাস্টার্স ডিগ্রি। অনার্স/মাস্টার্স ডিগ্রিতে প্রথম শ্রেণিসহ শিক্ষা জীবনে অন্তত ২টি প্রথম বিভাগ বা সমমানের সিজিপিএ থাকতে হবে।
বেতনস্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
আবেদনের শেষ তারিখ: ২২ নভেম্বর ২০২০।
