ম্যানেজমেন্ট ট্রেইনি নেবে মধুমতি ব্যাংক লিমিটেড
ম্যানেজমেন্ট ট্রেইনি প্রোগ্রামের জন্য মেধাবী ও উদ্যোমী তরুণদের খুঁজছে মধুমতি ব্যাংক লিমিটেড।
আবেদনের জন্য কমপক্ষে এমবিএম, এমবিএম বা যেকোন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। শিক্ষাজীবনে কমপক্ষে তিনটি প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকতে হবে। আবেদনের শেষ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স অনূর্ধ্ব ৩০ বছর এবং মুক্তিযোদ্ধা কোটার প্রার্থীদের অনূর্ধ্ব ৩২ বছর হতে হবে। দেশের যেকোন প্রান্তে কাজ করার মানসিকতা থাকতে হবে।
প্রাথমিকভাবে নির্বাচিতদের দুই বছর ট্রেনিং পিরিয়ডে মাসিক ৪৫ হাজার টাকা বেতন দেয়া হবে। প্রবেশন পিরিয়ড শেষে এক্সিকিউটিভ অফিসার হিসেবে পদায়ন করা হবে এবং মাসিক মূল বেতন ৬২ হাজার টাকা ও ব্যাংকের নিয়মানুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা দেয়া হবে।
আগ্রহীদের ৭ ডিসেম্বরের মধ্যে মধুমতি ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে https://career.modhumotibank.net আবেদন করতে হবে।
আপনার প্রতিষ্ঠানের চাকরির বিজ্ঞপ্তি আমাদের পাঠাতে ইমেইল করুন jobs.tbsnews@gmail.com ঠিকানায়।
