প্রজেক্ট ইঞ্জিনিয়ার নেবে অ্যাসেট ডেভেলপমেন্টস
অ্যাসেট ডেভেলপমেন্টস অ্যান্ড হোল্ডিংস লিমিটেড প্রজেক্ট ইঞ্জিনিয়ার/ ডেপুটি প্রজেক্ট ইঞ্জিনিয়ার নিয়োগ দেবে।
সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক বা ডিপ্লোমা থাকলে পদগুলোতে আবেদন করা যাবে। স্নাতক ডিগ্রিধারীদের ক্ষেত্রে ৩ থেকে ৭ বছরের অভিজ্ঞতা এবং ডিপ্লোমাধারীদের ৫ থেকে ৯ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আগ্রহীদের ছবিসহ সিভি ইমেইল করতে হবে careers@asset.com.bd ঠিকানায়। অথবা হার্ডকপি পাঠাতে হবে 'ম্যানেজিং ডিরেক্টর, অ্যাসেট ডেভেলপমেন্টস অ্যান্ড হোল্ডিংস লিমিটেড, কর্পোরেট হেডকোয়ার্টার বিল্ডিং, ৯১ গুলশান এভিনিউ, ঢাকা-১২১২' ঠিকানায়। আবেদন করা যাবে ১৫ নভেম্বর পর্যন্ত।
