জামালপুর ডায়াবেটিস হাসপাতালে চাকরির সুযোগ
জামালপুর ডায়াবেটিস হাসপাতালের তিন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
পদের নাম: প্রধান নির্বাহী কর্মকর্তা
পদসংখ্যা: ১টি
যােগ্যতা: মাস্টার্স অথবা মাস্টার্স ইন-পাবলিক হেলথ ডিগ্রি। যেকোন খ্যাতনামা হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কাজ করার ১০ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। মেজর বা তদূর্ধ্ব পদের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারাও আবেদন করতে পারবেন।
পদের নাম: এন্ডােক্রাইনােলজিস্ট
পদসংখ্যা: ১টি
যােগ্যতা: এম.ডি
পদের নাম: এন্ডােক্রাইনােলজিস্ট
পদসংখ্যা: ১টি
যােগ্যতা: ডি.ই.এম
আবেদনের নিয়ম: যোগ্য প্রার্থীদের আবেদনপত্র, বায়ােডাটা, দুই কপি পাসপাের্ট সাইজের ছবি, সকল শিক্ষাগত যােগ্যতার এবং অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত কপি ও প্রয়ােজনীয় তথ্যাদি আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে 'সাধারণ সম্পাদক, জামালপুর ডায়াবেটিক সমিতি, আশেক মাহমুদ কলেজ মােড়, জামালপুর' বরাবর হার্ডকপি আকারে পাঠাতে হবে। অথবা ইমেইল করতে হবে jpda2016@gmail.com ঠিকানায়।
