গোয়েথে ইনস্টিটিউটে চাকরির সুযোগ
জার্মান প্রতিষ্ঠান গোয়েথে ইনস্টিটিউট ঢাকায় রিসিপশনিস্ট নিয়োগ দেবে।
যেকোন বিষয়ে স্নাতক ডিগ্রিসহ রিসিপশনিস্ট, ফ্রন্ট ডেস্ক রিপ্রেজেন্টেটিভ বা সমমানের পদে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতাসম্পন্নরা পদটিতে আবেদন করতে পারবেন।
আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তিতে দেয়া নিয়মানুযায়ী মোটিভেশন লেটারসহ সিভি ইমেইল করতে হবে jobs-dhaka@goethe.de ঠিকানায়। আবেদনের শেষ তারিখ ২০ নভেম্বর ২০২০।
আপনার প্রতিষ্ঠানের চাকরির বিজ্ঞপ্তি আমাদের পাঠাতে ইমেইল করুন jobs.tbsnews@gmail.com ঠিকানায়।
